প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা


নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: যারা আইন রক্ষার ক্ষেত্রে সমাজে অন্যতম ভূমিকা পালন করে থাকে তাদের উদ্যোগেই সম্পন্ন হল স্বাস্থ্য পরীক্ষা শিবির কর্মসূচি। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত সমস্ত পুলিশ কর্মী আধিকারিক এবং বিভিন্ন স্তরের থানায় কর্মরত কর্মচারীদের স্বাস্থ্যের দেখভালে উদ্যোগী হলো প্রশাসনেরই আধিকারিকরা।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল অলোক রাজোরিয়া সহ উচ্চপদস্থ বহু আধিকারিকরা।

Comments

Popular posts from this blog

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

ঐতিহ্যের স্বীকৃতি ও মানবিকতার মেলবন্ধন