Posts

Showing posts with the label sports

প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি

Image
  নিজস্ব প্রতিবেদন, পানিহাটি: প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি। দীর্ঘ বছর ধরে ঘোলা এসোসিয়েশন নামে এক প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদের ফুটবল খেলা শেখাতেন তিনি। বিনা পারিশ্রমিকে মানুষদের সেবা দিয়েছেন তিনি অনবরত। বছরের পর বছর সুব্রত ব্যানার্জী ওরফে বাবু সোদপুর ঘোলা হাইস্কুলের মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন বাবু। আজ সকালে তার আকস্মিক মৃত্যুতে শোকে কাতর তার অনুগামীরা। ছোট ছোট বহু খেলোয়াড়রা আসেন এদিন সুব্রত ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা জানাতে।  সব খেলার সেরা বাঙালির ফুটবল। আর এই কথা বললেই পানিহাটি পৌরাঞ্চলে একজনের নাম আগে উল্লেখিত তিনি হলেন অন্যতম ফুটবলার সুব্রত ব্যানার্জী। কোনো বেতন নিতেন না। নিজের ভালোবাসা দিয়ে প্রশিক্ষণ দিতেন বহু ফুটবলারদের। তিনি তার ছাত্র ছাত্রীদের একটা কথা শেখাতেন, কঠোর পরিশ্রম করো । সাফল্যতা নিশ্চয়ই পাবে। সুব্রত স্যারের বলা এই কথা আর কেউ বলবে না। কেউ আর মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা শেখাবে না। এই বলে কান্নায় ভেঙে পড়ে তার অনুগামীরা।

দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বাংলায় একটা প্রবাদ আছে তাস দাবা পাশা তিন কর্মনাশা। আজকের দিনে এই কথা মোটামুটি ভাবে অচল বলা যেতে পারে। দাবা এবং তাস খেলা আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। অবসর সময় কাটানোর জন্য এই খেলা দুটির কোনো জুড়ি নেই। কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতা আন্তর্জাতিক স্তরে যেমন আয়োজিত হয় ঠিক তেমনই রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। তবে দমদম পার্ক তরুণ সঙ্ঘের কথা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রয়াত প্রীতিশ কুশারী ও দলীপ দত্ত'র স্মরণে ৫ম বার্ষিক দুইদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই খেলাটি পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল ব্রীজ এসোসিয়েশনের পক্ষে দুই ডিরেক্টর তন্ময় ঘোষ এবং দেবব্রত রায় চৌধুরী। প্রতিটি মুহূর্তে দুই অভিজ্ঞ ডিরেক্টর এই খেলার খুঁটি নাটি হিসেব রাখছিলেন। এই কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি মোট ১১ রাউন্ডের। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই খেলা চলে রাত পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীরা এশিয়াড, বিশ্ব চ্যাম্পিয়ন সহ পৃথ...

নির্বাচকদের সমালোচনা করলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার

Image
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার জন্য ,পরের মাসে ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের জন্য প্রশংসনীয় স্কোরার সরফরাজ খানকে উপেক্ষা করার জন্য জাতীয় নির্বাচকদের কটাক্ষ করেছেন। সরফরাজের অ-নির্বাচনের কথা উল্লেখ করে, গাভাস্কার আইপিএলে খেলোয়াড়দের রেকর্ড বিবেচনার পরিবর্তে ভারতীয় লাল বলের দল বাছাই করার সময় দেশের প্রধান ঘরোয়া টুর্নামেন্টে পারফরম্যান্সের দিকে নজর না দিলে রঞ্জি ট্রফির পিছনে যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।সরফরাজ খান গত তিন মৌসুমে 100 গড়ে রান করেছেন। তাকে দলে নিতে কী করতে হবে? সে হয়তো একাদশে নাও থাকতে পারে, কিন্তু আপনি তাকে দলে নিবেন,” স্পোর্টস টুডে মুম্বাই ব্যাটার সম্পর্কে গাভস্কার বলেছেন।"তাকে বলুন যে তার পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। অন্যথায়, রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলুন, এতে কোন লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলেন এবং মনে করেন আপনি লাল বলের খেলার জন্যও যথেষ্ট।" তিনটি সেঞ্চুরির সাহায্যে, 2022-23 রঞ্জি ট্রফিতে সরফরাজ ছয় ম্যাচে 92.66 গড়ে 556 রান সংগ্রহ করেছিলেন।25 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার 2021-22 রঞ্জি মরসুমে 122.75 গড়ে 982 রান করেছিল...

ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Image
  নিজস্ব প্রতিবেদন:বিরাট কোহলিকে বল করছেন প্যাট কামিংস। এই দৃশ্য দেখতে হয়তো আর বেশি দেরি নেই। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জুন ওভালে অনুষ্ঠিত হবে ফাইনাল। দুটি দেশী ট্রফি দিতে মরিয়া প্রচেষ্টা চালাবে। একটি দুর্দান্ত টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট অনুরাগীরা। নিরপেক্ষ ভীনুতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়া উভয়ে দেশী পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামবে, ও জেতার জন্য মরিয়া প্রচেষ্টা চালাবে এমনটাই মনে করা হচ্ছে।

IDCA চতুর্থ T-20 ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল

Image
গোপাল দেবনাথ, কলকাতা:   ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা  (IDCA) দেশ জুড়ে সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ডেফ ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছিল।  তাদের এই চতুর্থ টি-২০ ডেফ আইপিএল ২০২৩ -এ মোট ৮টি রাজ্য  একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ২৪ শে এপ্রিল থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত এই লিগ চলেছে। ২৭ এপ্রিল এই লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠীত হয় মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ( মার্লিন রাইজ- দ্য স্পোর্টস সিটি, রাজারহাট)। ডেফ চেন্নাই ব্লাস্টারস  বনাম ডেফ ব্যাংগালোর বাদশাহের মধ্যে ফাইনাল ম্যাচ আনুষ্ঠীত হয়। জয়ী হয় চেন্নাই ব্লাস্টারস।  এই লিগের ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী দেবাং গান্ধী,  ইমামি গ্রুপের  শ্রী সন্দীপ আগারওয়াল এবং  মার্লিন গ্রুপ এর  ডিরেক্টর শ্রী সত্যেন সাংভি।  প্রথম সেমিফাইনাল হয়, ডেফ দিল্লী বুলস এবং ডেফ  ব্যাংগালোর বাদশাহ এর মধ্যে। জয়ী হয়, ডেফ  ব্যাংগালোর বাদশাহ। দ্বিতীয় সেমিফাইনাল হয়, ডেফ রাজস্থান রয়্যাল এবং ডেফ চেন্নাই ব্লাস্টারস এর মধ্যে। জয়ী হয়,...

ইস্টবেঙ্গলের পর মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর উদ্বোধন হয়ে গেল

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা:  ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানের ময়দানে যুক্ত হল একটি লাইব্রেরী। এদিন ভাষা দিবসের সন্ধিক্ষণে উদ্বোধন হয়ে গেল মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর। কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফ্রিতে কেটে একদিন মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা।  মোহনবাগানের সকল কর্তারাও উপস্থিত ছিলেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। মোহনবাগানের সভাপতি টুটু বসু উদ্বোধনী উপস্থিত না থাকলেও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে দেখা গিয়েছে এই দিনে এই অনুষ্ঠানে।  সুবিশাল এই মোহনবাগানের স্পোর্টস গ্রন্থাগারে থাকছে ১৫০-র উপর বই। অনেক সংস্থাও এগিয়ে এসেছে তাদের নানা রকমের বই সংগ্রহ করে রাখার জন্য। বিভিন্ন ধরনের খেলাধুলোর বই থাকবে এই লাইব্রেবিতে। গবেষক বা সংবাদকর্মীরা মোহনবাগান ক্লাবে বসে তাঁদের পছন্দের বই পড়তে পারবেন। যে কোন বিষয়ে গবেষণার ক্ষেত্রেও কাজে লাগতে পারে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরী। আগামীতে বিভিন্ন খেলাধুলোর বই নিয়ে বইমেলা...

ধোনির বিরুদ্ধে মামলা দায়ের

Image
নিজস্ব প্রতিবেদন, বিহারঃ  মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে বেগুসরাই আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার অভিযোগে এক সার বিক্রেতা ধোনির বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার চেক বাউন্স করায় মামলা দায়ের করেন। একটি সার কোম্পানি তার পণ্য বিক্রির জন্য এসকে এন্টারপ্রাইজেস বেগুসরাই নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল। কোম্পানির পক্ষ থেকে এজেন্সিতে সার পাঠানো হলেও সেখান থেকে বিপণনের সহযোগিতা করা হয়নি। এরপর এজেন্সির মালিক নীরজ কুমার নিরালা কোম্পানির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বলেন, এতে তার ক্ষতি হয়েছে।  আর এই অভিযোগ করার পর সেই সার ফিরিয়ে দেওয়া হয় এবং তার বিনিময় ৩০ লক্ষ টাকার একটি চেক দেওয়া হয় এই এজেন্সিকে। তবে সেই চেক ব্যাঙ্কে জমা করতেই বাউন্স হয়ে যায়। এরপর বারংবার সার উৎপাদন সংস্থাকে জানানো হলেও কোনো রকম গুরুত্ব দেয়নি। এমনকি আইনি নোটিশ পাঠিয়েও উত্তর চাইলে কোন ভাবে কর্নপাত করে না সেই সংস্থা। শেষমেশ এসকে এন্টারপ্রাইজেস বেগুসরাই নামে এজেন্সির মালিক নীরজ কুমার নিরালা কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেগুসরাই আদালতে মামলা রুজু হয়। আর এই সংস্থার Brand Ambassador  মহেন্দ্র সিং ধোন...

অনুষ্ঠিত হয়ে গেলো সিঙ্গুর গোল্ড কাপ ২০২২

Image
  তন্ময় ভৌমিক, সিঙ্গুরঃ গ্রাম বাংলার ফুটবলে আরো গতি  আনতে IFA-এর পরিচালনায় ও হুগলী জেলার সিঙ্গুর ক্লাবের সহযোগীতায় অনুষ্ঠিত হয়ে গেলো সিঙ্গুর গোল্ড কাপ ২০২২। সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে বিগত বছরের ন্যায় এ বছরেও সপ্তাহ ব্যাপী এইদিনের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ফুটবল টুর্নামেন্টে হুগলী জেলার মোট ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে। বিগত ১৫ই মে এই ফুটবল টুর্নামেন্টে শুরু হয় এবং রবিবার সন্ধ্যায় ছিল তার ফাইনাল খেলা । ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলি জেলার উত্তরপাড়া নেতাজি ব্রিগেট ও কলকাতার সারদান সমিতি। খেলার ফলাফল ১-১ থাকার পর ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইবেকারে ৫-৪ ফলাফলের মধ্য দিয়ে কলকাতার সারদান সমিতিকে হারিয়ে হুগলির উত্তরপাড়া নেতাজি ব্রিগেট জয় লাভ করে। এই ফাইনাল খেলাকে ঘিরে মানুষের উন্মাদনা ছিলো চোখে পরার মতো,ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন IFA সভাপতি অজিত ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার বিদেশ বোস,প্রশান্ত ব্যানার্জী,মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সহ আরো ক্রীড়া জগৎ-এর বিশ...

প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে হারিয়ে লক্ষ্য ভেদ লক্ষ্য সেনের

Image
অরিন্দম নন্দী, সুনচেওন, দক্ষিন কোরিয়াঃ  অসাধারণ কাম ব্যাক করলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। গতবছর ব্যাডমিন্টন খেলে বিশ্ব চ্যাম্পিয়ানশিপে দেশকে পদক এনে দিয়েছিলেন লক্ষ্য সেন। আবারও প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে হারিয়ে দেশের হাতে জয়ের পতাকা লক্ষ্যের কবলে। দুর্ধস্য খেলে প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে ১৪-২১, ২১-১৬,২১-১৮ গেমে হারিয়ে দিলেন লক্ষ্য। প্রথম গেমে হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলেন লক্ষ্য। কেননা লক্ষ্য নিজে বিশ্বের ৯ নম্বর শাটলার। অথচ প্রতিপক্ষ স্থানীয় ছেলেটি বিশ্ব তালিকা অনুযায়ী ৪৯৮ নম্বর খেলোয়াড়। প্রথম গেমে ১৪-১৪ স্কোরে টাই হয়। এরপর প্রতিপক্ষ চয় জি হুন পর পর ৭ টি পয়েন্ট নিয়ে গেমে পকেটস্থ করে নেয়। পরের দুই গেমে অবশ্য নিজের স্বাভাবিক খেলার ছন্দে ফিরতে দেখা যায় লক্ষ্য সেনকে। পর পর দুটি গেম অনায়াসে জিতে নেন তিনি। লক্ষ্য সিঙ্গলসে জিতলেও সর্বোপরি ভারতীয় শাটলারদের জন্যে আজকের দিনটা বোধ হয় খুব ভাল নয়। আজ পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি কৃষ্ণ প্রসাদ গরগা ও বিষ্ণু বর্ধন গৌর পঞ্জালা প্রতিপক্ষ ইন্দনেশিয়ার প্রমুদ্ধ কুসুমবর্ধন এবং এরেমিয়া এরিক এওচে ইযাকব রামবিতানের কাছে ১৪-২১ ও ১৯-২১ গেমে হেরে...

সম্ভাব্য শ্রবণ প্রতিবন্ধী জাতীয় দলে ট্রায়াল ডাক পেলেন অভিষেক ও রিয়া

Image
  নিজস্ব প্রতিবেদন,জলপাইগুড়ি :- আসন্ন ১-১৫ মে মাসে শ্রবণ প্রতিবন্ধী গ্রীষ্মকালীন অলিম্পিক জন্য ব্রাজিল সাও পাওলো অনুষ্ঠিত জন্য সম্ভাব্য জাতীয় দলে ট্রায়াল ক্যাম্প থেকে ডাক পেলেন দুইজন জলপাইগুড়ির অ্যাথলিট রিয়া রায় ও ব্যাডমিন্টনে অভিষেক বসু। রিয়া সুনীতি বালা সদর গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ও অভিষেক বসু বেসরকারি কর্মরত। রিয়া সাই তে ও অভিষেক জিগপা তে প্রাক্টিস করে। দুজনে ট্রায়াল যোগ দিতে জাতীয় দলে সুযোগ পেতে আশাবাদী, এ বিষয়ে কথা জানিয়েছেন জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায় ও সহ সভাপতি উজ্জ্বল দাস চৌধুরী। আগামী 22শে ফেব্রুয়ারি ওরা দিল্লি রওনা হবে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.facebook.com/soth...

প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Image
শ্রেয়া বসু, কলকাতা: বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।  প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta)। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। গত ২৪ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছু দিনের মধ্যেই প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ভেন্টিলেশনে ছিলেন তিনি। শ্বাসকষ্ট ছিল, সঙ্গে ছিল প্রচণ্ড কাশি। গত শুক্রবার অবস্থা সঙ্কটজনক হলেও, মোটামুটি স্থিতিশীল ছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতে আচমকা অবনতি শুরু হয় তাঁর। বেড়ে যায় শ্বাসকষ্টও। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছিল কৃত্রিম পদ্ধতিতে। এ অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  ১৯৭৮ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। দেশের হয়ে খেলেছেন ১৯৭৩ থেকে ১৯৭৯ স...