Posts

Showing posts with the label India

রাজকুমার পালের ছবি "গলু" এবার বিদেশের মাটিতে

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: একটি শিশুর সাথে পোষ্যর ভালোবাসার গল্প. যা মানুষের প্রতি পোষ্যর ভালোবাসা । আমাদের যান্ত্রিক জীবনযাত্রাকে তুচ্ছ করে এই সমাজকে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা।  বারাসাতের নারায়ণ স্কুল সহ বারাসতের বিভিন্ন্ অঞ্চলে "গলুর" শুটিং হয়েছে। কল্যাণ সেন বরাটের সুরে এই ছোট্ট ছবিতে রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্র লাল রায়ের লেখায় গান গেয়েছেন হৃদিস্রোতা মণ্ডল, উদিতা মাল, শীর্ষা দে এবং মিতা সেন। ছবিতে আবহ সৃষ্টি করছেন কৌস্তভ সেন বরাট। ছবিতে রানু গুহ এর একটি কবিতা অন্য মাত্রা পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন পলাশ অধিকারী,বেবী,রাখি, দেবাশীষ মল্লিক চৌধুরী, সাহানা ব্যানার্জী, ও গৌতম সরকার সহ আরো অনেকে,এবং গলুর চরিত্রে পরমিত, ও সহপাঠী বন্ধুর চরিত্রে অদ্রিজা । মৈনাক মুখার্জীর ক্যামেরায়,সুকান্ত শিলের শিল্প নির্দেশনায় এবং অনির্বাণ মজুমদারের সম্পাদনায় ছোট্ট ছবিটি দেশ বিদেশের বিভিন্ন চলচিত্র উৎসবে অংশ নিতে নিতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার পাল।

লোকসভায় মতুয়ারা তিন কেন্দ্রে প্রার্থী দিল

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: শ্রীশ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ। এই প্রথম তিনটি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষনা করল তাঁরা।মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৭৭ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছে। এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। সমাজের ৮০ শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং রাষ্ট্রের সেবা করে চলেছে যারা মূলত উৎপাদক শ্রেণী মানুষ তারা গরিব থেকে ভিখারিতে পরিণত হয়েছে। ক্লাস এইট পাশ পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে গ্রাম বাংলার কৃষক শ্রমজীবী খেটে খাওয়া দেশভাগের ছিন্নমূলক বাস্তু, নমঃশূদ্র, আদিবাসী মতুয়া পরিবারের ছেলেমেয়েদের মূর্খ বানিয়ে গোলামে পরিণত করতে চাইছে । তাদের আরো অভিযোগ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে চাইছে । যেখানে ভারতবর্ষের ৮০শতাংশ মানুষ বসবাস করে গ্রামে সেই গ্রামীণ সরকারি শিক্ষা ব্য...

প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি

Image
  নিজস্ব প্রতিবেদন, পানিহাটি: প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি। দীর্ঘ বছর ধরে ঘোলা এসোসিয়েশন নামে এক প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদের ফুটবল খেলা শেখাতেন তিনি। বিনা পারিশ্রমিকে মানুষদের সেবা দিয়েছেন তিনি অনবরত। বছরের পর বছর সুব্রত ব্যানার্জী ওরফে বাবু সোদপুর ঘোলা হাইস্কুলের মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন বাবু। আজ সকালে তার আকস্মিক মৃত্যুতে শোকে কাতর তার অনুগামীরা। ছোট ছোট বহু খেলোয়াড়রা আসেন এদিন সুব্রত ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা জানাতে।  সব খেলার সেরা বাঙালির ফুটবল। আর এই কথা বললেই পানিহাটি পৌরাঞ্চলে একজনের নাম আগে উল্লেখিত তিনি হলেন অন্যতম ফুটবলার সুব্রত ব্যানার্জী। কোনো বেতন নিতেন না। নিজের ভালোবাসা দিয়ে প্রশিক্ষণ দিতেন বহু ফুটবলারদের। তিনি তার ছাত্র ছাত্রীদের একটা কথা শেখাতেন, কঠোর পরিশ্রম করো । সাফল্যতা নিশ্চয়ই পাবে। সুব্রত স্যারের বলা এই কথা আর কেউ বলবে না। কেউ আর মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা শেখাবে না। এই বলে কান্নায় ভেঙে পড়ে তার অনুগামীরা।

ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

Image
সৃঞ্চিণী পোদ্দার, খরদহ: করোনা কালে গণ মাধ্যমের প্রভাব, দার্জিলিং এর ভূমিধ্বস এবং জল দূষণ নিয়ে মাত্র ২ মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো খরদহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় । ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়েই। বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো করা। মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনে স্বপ্ন পূরণের পথে বছর ২১ এর যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। কল্যাণী বিশ্ব বিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়, আসামের এইচ পি বি বালিকা বিশ্ববিদ্যালয় , সিউ নারায়ণ রামেশ্বর ফাতেপুরিয়া কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওমোরফোলো-জিস্টস থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো সে। বর্তমানে বেহালা সরসুনা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করছে। এর পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে কোর্সও করছে সে। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তার বন্ধু  হোক কিংবা সহপাঠী সবটা জুড়েই কেবল পড়াশুনো আর বই খাতা। দেবজ্যোতির বাবা স...

National Press Day

Image
  On National Press Day, what 'BARD' writes on AI's role in media landscape By- Banibrata Datta  National Press Day is observed on November 16 every year in India to commemorate a free and responsible press. Along with the entire country, National Press Day is observed in Tripura in line with the theme for National Press Day 2023 - “Media in the Era of Artificial Intelligence”.  The State-level program has been held in Agartala where a seminar on the central theme of the Day will be organized today evening. It was on this day that the Press Council of India started functioning as a moral watchdog to ensure that the press maintains high standards and is not fettered by any influence or threats. Since the year 1997, the Council has commemorated the day in a significant way through seminars with relevant themes.  With for the first time, Artificial Intelligence taking center stage in charting out the present and future course of an already diverse media landscape, Googl...

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

Image
বাণীব্রত দত্ত: নেশাগ্রস্ত যুবকের তান্ডবে ইন্ডিগো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা, MBB বিমানবন্দরে নিরাপদ অবতরণ।  লেন্ডিং এর পূর্বে ফ্লাইং অবস্থায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগো বিমানের এক যাত্রীর প্লেনের দরজা খুলার চেষ্টা করে বহুবার। যাত্রী এবং বিমানের কর্মীদের চেষ্টায় তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নিরাপদে লেন্ডিং করে এই বিমান। কলকাতা থেকে আগরতলা আসার পথে গুয়াহাটি থেকে ইন্ডিগো বিমানে উঠেছিল বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি। আগরতলা আসার সময় আকাশ পথে বেশিরভাগ সময় ছিল স্বাভাবিক। কিন্তু লেন্ডিং এর প্রায় ১০ মিনিট আগে ফ্লাইং অবস্থায় প্লেনের দরজা খোলার চেষ্টা করে রাজদীপ। প্রথমে এয়ার হোস্টেস তাকে বাঁধা দেওয়ার চেষ্টা কর। কিন্তু বিমানের সেবিকাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিমানে থাকা অন্যান্য কর্মীরা ছুটে এলেও তাঁকে থামাতে হিমশিম খায়। ছুটে আসে বিমানের যাত্রীরা। তারপরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তাঁকে। জানা গেছে নেশাগ্রস্থ অবস্থায় বিমানে উঠেছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক চা...

প্রেস ক্লাবে ঐন্দ্রিলার বই প্রকাশ

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: যে বয়সে তাঁর সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউ এ ই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখিকা শিশু ও তারুণ্যের প্রতীক । তাঁর এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম "দ্য এডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন" । ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর  প্রথম বই। ইতিমধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি। নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনি শংকর চক্রবর্তী , চিত্রা লাহিড়ী , সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচার্য , মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখিকা হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট,বারাসাত।

কলকাতার সবচেয়ে উঁচু এবং বিলাশবহুল আবাসন

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: খাস কলকাতার বুকে প্রকৃতির মাঝে নিজের মনের মত 'ঠিকানা' খুঁজছেন? যেখানে আধুনিকতা এবং প্রকৃতির মেলবন্ধন সম্ভব; তাহলে আপনার জন্য রইল সেই ঠিকানার খোঁজ - মার্লিন গ্রুপের সেরেনিয়া। বিটি রোডের ওপরে বনহুগলিতে তৈরি হচ্ছে উত্তর কলকাতার সব থেকে উঁচু এবং বিলাশবহুল আবাসন, যা আপনার ভবিষ্যতের ঠিকানা হতে পারে। মার্লিন গ্রুপের এই আধুনিক সেরেনিয়াকে সকলের সামনে তুলে ধরেছেন অভিনেতা ও অভিনেত্রী দেব এবং রুক্মিণী।    তিনদিক খোলা প্রতিটি শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট সীমাহিনতার সাথে সমার্থক। ২৮ তলা এই আবাসন থেকে মনে হবে আকাশের তারা আপনার নাগালের মধ্যেই। সূর্যের নরম আলো, ঠান্ডা বাতাস , লেক এবং সবুজের সমারোহ আপনার মনকে ফুরফুরে করে তুলবে । মোট ৪.৫ একর সবুজ এলাকার মাঝে বিস্তৃত এই আবাসন মন কাড়বে আপনারও । মার্লিন গ্রুপ এবং ইডেন রিয়েলটি এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক আবাসন। আবাসনের ভিতরে থাকছে অন্যান্য প্রচুর আধুনিক সুযোগ-সুবিধা, যা এই প্রকল্পকে অন্যদের থেকে আলাদা করতে পেরেছে। বিস্তীর্ণ সুইমিং পুল থেকে শুরু করে যা দিগন্তের সাথে মিশে যাওয়া স্কাইওয়াক। অত্...

রাজভবনে চিকিৎসকদের প্রতিনিধি দল

Image
সঞ্জয় মন্ডল, কলকাতা: গত ১লা জুলাই থেকে ৭ ই জুলাই NEET পরীক্ষা চালুর প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাজভবনে রাজ্য পালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র,কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া ও কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাঃ চন্দন কুমার শীট।      মেডিকেল সার্ভিস সেন্টার -এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"সারা ভারতবর্ষের চিকিৎসকসমাজ, চিকিৎসা পেশার সাথে যুক্ত সর্বস্তরের মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক নেক্সট চালুর প্রতিবাদে সোচ্চার হয়েছে । আমরা এর সাথে এ কথাও জানিয়ে এসেছি এনএমসি (National Medical Commission) যদি নেক্সট (NExT- National Exit Test) চালু করে তা শুধু ছাত্র স্বার্থ বিরোধী তাই নয় সার্বিকভাবে জনসাধারণের চিকিৎসার মান ও ভীষণভাবে নিম্নগামী হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পেশার এই ভয়াবহ ক্ষতি রুখতে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান।"

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ ২৩ সে জুন পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো সকাল ঠিক এগারোটার সময়। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ...

দূষণমুক্ত পরিবেশ গড়তে সরব 'গ্ৰীন চেন মুভমেন্ট '

Image
অভিজিৎ হাজরা, আমতা: পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হল জল দূষণ। বর্তমানে পলিথিন,প্লাস্টিক,থার্মোকল এর ব্যবহার হওয়ায় জল দূষণ ও বায়ু দূষণ হচ্ছে। ২০০২ সালের ১ লা জুলাই থেকে সারা দেশে প্লাস্টিকের একক ব্যবহারযোগ্য কাপ,চামচ,থালা এবং ৩১ শে ডিসেম্বর থেকে ১২০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞা জারির পর নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে কোমর বেঁধে অভিযানে নেমেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু দুঃখের বিষয় সেই অভিযান কয়েক মাস দ্রুত গতিতে চলার পর আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়,এ রাজ্যে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক,১২০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের শীর্ষে রয়েছে হাওড়া জেলা। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েষ্ট ম্যানেজমেন্ট,এয়ার অ্যান্ড ওয়াটার (আই ডব্লিউ এম এড ব্লিউ) সংস্থার উদ্যোগে ২০২২ সালের ১ লা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় বলা হয়,দু ' ধরণের নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারের শীর্ষে রয়েছে হাওড়া জেলা। সমীক্ষায় বলা হয়,হাওড়ায় নিষিদ্ধ প্লাস্টি...

নারীর ক্ষমতায়ন অন্বেষণ করতে শক্তি 3.0 উদযাপন করা হচ্ছে

Image
গোপাল দ্দেবনাথ, কলকাতাঃ নারীর ক্ষমতায়নের একটি সম্পূর্ণ নতুন বিষয় অন্বেষণ করতে এই বছর শক্তি 3.0 উদযাপন করা হচ্ছে যেখানে শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব 'আর্থিক স্বাধীনতা নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি' বিষয়ে তাদের মতামত শেয়ার করতে উপস্থিত ছিলেন। ২৯শে এপ্রিল ২০২৩ তারিখে পার্ক হোটেলে যে ইভেন্টটি হয়েছিল তাতে উপস্থিত ছিলেন ডঃ শশী পাঞ্জা - শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার প্রধান বক্তা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউবিএইচআইডিসিওর এমডি  দেবাশিস সেন। ড: তেহনাজ দস্তুর এই ইভেন্টের পিছনে তার চিন্তাভাবনা ব্যাক্ত করে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন,"আপনাদের কাছে শক্তি 3.0 উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। - টেরিকম এর উদ্যোগে এটি এমন একটি অনুষ্ঠান যা সর্বদা নারীর ক্ষমতায়নকে প্রচার করেছে এইভাবে রিতু এবং আমি এই যোগ্য উদ্যোগে হাত মিলিয়েছি।" ইভেন্টের মূল বক্তা ড. শশী পাঞ্জা শেয়ার করেছেন, "একটি রাষ্ট্র হিসেবে বাংলা সবসময়ই নারীদের অগ্রভাগে দেখেছে এবং বাংলার নারীদের প্রায়ই 'প্রতিবাদী' হিসেবে উল্ল...

হাতির তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

Image
  শাহরুখ আনসারী, ধুপগুড়িঃ রাত তখন ১ টা ।  গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর ৫৫ এর মিনতি রায়। হঠাৎই ঘুমের ঘোরে গজরাজের হানা। কোনক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতি দেবী। স্বামী হারা মিনতি দেবীর এখন একমাত্র সম্বল ঘরের কয়েকটি জিনিসপত্রই। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার মিনতি দেবীর।  মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রায় মগ্ন ছিল। বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী। ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়।  চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে হাতিটি ফের জঙ্গলের দিকে রওনা দেন। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। তবে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া জনবসতি এলাকার মানুষরা গজরাতের আতঙ্কে রাত কাটান বলে দাবি বাসিন্দাদে...

"নেচার টাচ"কে সহযোগিতার আবেদন

Image
   সঞ্জিত কাষ্ঠ : পরিবেশ আন্দোলনটা শুরু করেছিলাম খুব ছোট বেলা থেকেই৷ কাজ করতে করতে শিখেছি সামান্যই৷ শেখা বাকী আছে অনেকটা৷ পরিবেশ আন্দোলন করতে গিয়ে বারবার মনে হয়েছে যে, ধ্বংসের পাশিপাশি যদি নির্মানের পক্রিয়া শুরু করা না যায় তাহলে আদতে সব কিছুই বিফলে যাবে৷ সেই জায়গা থেকেই জৈব চাষ, নিত্য প্রয়োজনীয় ভেষজ পন্য, লাইলন কিংবা প্লাস্টিকের ক্যারিব্যাগের বীপরীতে কাগজ, কাপড়ের ব্যাগকে প্রাধান্য দেওয়া, নিত্য প্রয়োজনীয় রান্নার বাসন থেকে কাপ, প্লেট, জগ, জলের বোতল সহ মাটির তৈরী বিভিন্ন জিনিসের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া, বাঁশ বেতের বিভিন্ন পন্যের ওপর জোড় দেওয়া, বাংলার লোক শিল্প এবং লোক সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া এবং এই কাজের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব অর্থনীতির দিকে জোড় দেওয়ার কাজ চালিয়ে গেছি৷ ইতিমধ্যেই বেশ কিছু মানুষ এই উদ্যোগকে পেশা বানিয়ে নিজেদের রুটি রূজীর সংস্থান করেছে৷ আমরা চাই আরো বেশী বিস্তার৷ পরিবেশের কাজ করতে গিয়ে নতুন প্রজন্মের বহু ছেলে মেয়ে আমাদের সাথে সামিল হয়েছে/হচ্ছে৷ এই প্রজন্মের সাথী, সৌভিক, অঙ্কনা, রাজা আমাদের পরিবেশের কাজের শরিক৷  ছেলে মেয়েগুলি শিক্ষিত৷ ওদের বলেছিলাম স্বাধ...

IDCA চতুর্থ T-20 ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল

Image
গোপাল দেবনাথ, কলকাতা:   ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা  (IDCA) দেশ জুড়ে সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ডেফ ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছিল।  তাদের এই চতুর্থ টি-২০ ডেফ আইপিএল ২০২৩ -এ মোট ৮টি রাজ্য  একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ২৪ শে এপ্রিল থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত এই লিগ চলেছে। ২৭ এপ্রিল এই লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠীত হয় মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ( মার্লিন রাইজ- দ্য স্পোর্টস সিটি, রাজারহাট)। ডেফ চেন্নাই ব্লাস্টারস  বনাম ডেফ ব্যাংগালোর বাদশাহের মধ্যে ফাইনাল ম্যাচ আনুষ্ঠীত হয়। জয়ী হয় চেন্নাই ব্লাস্টারস।  এই লিগের ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী দেবাং গান্ধী,  ইমামি গ্রুপের  শ্রী সন্দীপ আগারওয়াল এবং  মার্লিন গ্রুপ এর  ডিরেক্টর শ্রী সত্যেন সাংভি।  প্রথম সেমিফাইনাল হয়, ডেফ দিল্লী বুলস এবং ডেফ  ব্যাংগালোর বাদশাহ এর মধ্যে। জয়ী হয়, ডেফ  ব্যাংগালোর বাদশাহ। দ্বিতীয় সেমিফাইনাল হয়, ডেফ রাজস্থান রয়্যাল এবং ডেফ চেন্নাই ব্লাস্টারস এর মধ্যে। জয়ী হয়,...

ইস্টবেঙ্গলের পর মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর উদ্বোধন হয়ে গেল

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা:  ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানের ময়দানে যুক্ত হল একটি লাইব্রেরী। এদিন ভাষা দিবসের সন্ধিক্ষণে উদ্বোধন হয়ে গেল মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর। কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফ্রিতে কেটে একদিন মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা।  মোহনবাগানের সকল কর্তারাও উপস্থিত ছিলেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। মোহনবাগানের সভাপতি টুটু বসু উদ্বোধনী উপস্থিত না থাকলেও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে দেখা গিয়েছে এই দিনে এই অনুষ্ঠানে।  সুবিশাল এই মোহনবাগানের স্পোর্টস গ্রন্থাগারে থাকছে ১৫০-র উপর বই। অনেক সংস্থাও এগিয়ে এসেছে তাদের নানা রকমের বই সংগ্রহ করে রাখার জন্য। বিভিন্ন ধরনের খেলাধুলোর বই থাকবে এই লাইব্রেবিতে। গবেষক বা সংবাদকর্মীরা মোহনবাগান ক্লাবে বসে তাঁদের পছন্দের বই পড়তে পারবেন। যে কোন বিষয়ে গবেষণার ক্ষেত্রেও কাজে লাগতে পারে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরী। আগামীতে বিভিন্ন খেলাধুলোর বই নিয়ে বইমেলা...

তুরস্ক এবং সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৪১ হাজার মৃতদেহ

Image
  নিজস্ব প্রতিবেদনঃ   মৃত্যুপুরী তুরস্ক এবং সিরিয়া। গত ৬ই ফেব্রুয়ারী তীব্র ভুমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। দিনে দিনে ভুমিকম্পের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃত দেহ। কেউ ঠান্ডায় । আবার কেউ খাবার, জল কিছু না পেয়ে প্রাণ হারিয়েছেন। আজ তার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজারে। হাসপাতালগুলোতে মৃতদের রাখতে রাখতে স্তুপাকৃতিতে পরিণত হয়েছে।  ভেঙে পড়া ধ্বংসস্তুপ সরালেই শুধু মৃতদেহ। চারিদিকে শুধু কান্না আর প্রিয়জনদের হারানোর আর্তনাদ।তীব্র ঠান্ডা এবং শৈতপ্রবাহের কারণে যথেষ্ট বাঁধা পড়ছে উদ্ধারকাজেও। রাষ্ট্রপুঞ্জের তরফে উদ্ধারকারী দল সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলিতে উদ্ধার কাজে নামলেও বিশেষ কোন লাভ হয়নি। বিপর্যয় মোকাবিলার নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়তেও হয়েছে তুরস্ক সরকারকে।     

ভালোবাসা দিবসে হাজার মোমবাতির আলোয় সুভাষগ্রামে শহিদ স্বরণ

Image
  সুমন্ত দাস,  সোনারপুর : চোদ্দ ফেব্রুয়ারি  ভ‍্যালেনটাইন ডে অর্থ্যাৎ ভালোবাসার  দিন।  কিন্তু  এই ভালোবাসার  দিনে আজ থেকে কয়েক বছর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছিল সৈনিকদের। সন্ত্রাসদের হাত থেকে ভারতকে রক্ষা করার স্বার্থে প্রাণ বলি দেওয়ার মতো আত্মত্যাগকে সন্মান জানিয়ে এই দিনটিকে ভালবাসা দিবসের পাশাপাশি সারা দেশ জুড়ে কালো দিবস হিসেবে পালন করা হয়। আর তাই  এই দিনটিকে সাক্ষী রেখে শহীদের সন্মান জানিয়ে  সুভাষগ্রাম রেল ময়দানে এক হাজার মোমবাতি জ্বালানো হয়।    পুলওয়ামা হত্যাকান্ডের ঘটনা কেটেছে  অনেক বছর হলো। কিন্তু  আজও চোদ্দই  ফেব্রুয়ারি  এলে আমরা স্বরণ করি সেই ভারতমাতার বীর সন্তানদের। সেই  সন্তানদের স্বরণে সুভাষগ্রাম রেল ময়দানে  একহাজার মোমবাতি জ্বালানো হয়। এদিন পথচলতি সকল মানুষরাও সেদিনের নিহত বীর সেনাদের শ্রদ্ধা  জানিয়ে একটা করে মোমবাতি জ্বালান। একটাই স্লোগান  উঠে এদিন সুভাষগ্রাম রেল ময়দান থেকে বীর শহিদ তোমাকে ভুলছি না ভুলবো না।  

জলের পাইপ লাইনের জন্য রাস্তায় ধস , নির্বিকার প্রশাসন

Image
  সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :পানীয় জলের পাইপ লাইন অপরিকল্পিত ভাবে বসানোর ফলে  বড়জোড়া ব্লকের মালিয়াড়া তে মালিয়াড়া - দুর্গাপুর ব্যারেজ ভায়া মেটালী রাস্তার প্রায় ২০০ মিটার ধসে যায়। প্রশাসন নির্বিকার। এই রাস্তা দিয়ে দুর্গাপুরে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন সাইকেল, মোটর সাইকেল, ছোট গাড়িতে যাতায়াত করেন। এর ফলে শিশু থেকে ছাত্র ছাত্রী, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। অন্যদিকে পানীয় জল সরবরাহ বন্ধ। আজ খবর পেয়ে এলাকায় ছুটে যান  C. P. I. (M) বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী, এরিয়া সদস্য ভারত বন্ধু ব্যানার্জী, সজল খাঁ প্ৰমুখ। সুজয় চৌধুরী বড়জোড়া র বিডিও ও পুলিশ ইন্সপেক্টর, মালিয়াড়া ফাঁড়ির আধিকারিক কে জানান। স্থানীয় বাসিন্দারা আবেদন করেন। পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে বিডিও কে জানানো হয় ২৪ ঘন্টার মধ্যে সারাই ও ব্যবস্থা না হলে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলন হবে বলে লিখিত জানান।

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্পন্ন হল সর্বদলীয় বৈঠক

Image
বানীব্রত দত্ত, ত্রিপুরাঃ মিশন জিরো পোল ভায়লেন্সকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে। বিধানসভা নির্বাচনে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনানাঘটে ও লোকজন যেন উৎসবের মেজাজে ভোটদান করতে পারে তারইপ্রয়াস চালিয়েযাচ্ছে মহকুমা শাসক। যে কোনো সময় বিধানসভা নির্বাচনের ঘোষনা হয়েযেতে পারে।   নির্বাচন ঘোষনার পরবর্তী সময় কি কি করনীয় প্রয়োজন।  প্রাসন কি কি পদক্ষেপ গ্রহন করবেন তার সম্পর্কে অবগত করারজন্য সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তির বাজার মহকুমার সব কয়টি দলের নেতৃত্বদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করাহয়।  আলোচনার মাধ্যমে মহকুমা শাসক নির্বাচনের বিধিনিশেষ সম্পর্কে সকলকে অবগতকরেন।  এই আলোচনাসভার মাধ্যমে বিভিন্নদলের নেতৃত্বরা উনাদের বিভিন্নধরনের প্রশ্ন উপস্থাপন করেন।  মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সকলের প্রশ্নের উত্তর প্রদানকরেন।  আলোচনা সভা শেষে আজকের এই অনুষ্ঠানের মূল আলোচ্যবিষয় সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান মহকুমা শাসক।