Posts

Showing posts with the label personality

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বিরাটি: সমন্বয় বিরাটির ডাকে প্রতীকী অনশন মঞ্চে শামিল শতাধিক মানুষ। বাচ্চা থেকে শুরু করে এলাকার সাধারও মানুষ। বহু চিকিৎসক সকলদের নিয়ে সাংস্কৃতিক প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করা হয়। সমর্থন করেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদাররাও।  আরজিকর কান্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা রাজ্য। কলকাতার বুকে সরকারি হাসপাতালের ভিতর হয়ে যাওয়াকে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সঠিক বিচারের দাবি চিকিৎসক মহল থেকে শুরু করে আমজনতার। তারই মাঝে বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিকী অনশনের ডাক দেওয়া হয়। সমন্বয় বিরাটির উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিরাটি বণিক মোর জুড়ে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এই দিনের এই অনশন মঞ্চে বহু চিকিৎসক থেকে শুরু করে এলাকার শিশু এবং সাধারণ মানুষ সামিল হন । কেউ তুলির টানে প্রতীকী অনশন মঞ্চ থেকে প্রতিবাদের আওয়াজ তুলে। আবার কেউ গানের সুরে স্লোগান তুলে প্রতিবাদে সামিল হন। 

দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজো

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: দমদম পার্ক তরুণ সঙ্ঘের দুর্গাপুজোর খ্যাতি সারা বাংলা জুড়ে। কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো হল দমদম পার্ক তরুণ সঙ্ঘের পুজো। নতুন নতুন ভাবনা দিয়ে মণ্ডপ সজ্জা সেইসাথে মা দুর্গার অসাধারণ মূর্তি বাঙালি সমাজে কে চমকিত করে দেয়। পুজো শুরু হতে বহু মাস বাকি তা সত্ত্বেও রাম নবমীর দিনটি বেছে নেওয়ার অন্যতম কারণ এই দিনেই পুরুষোত্তম রাম চন্দ্র বাসন্তী পুজোর নবমীর দিনটি উদযাপন করেছিলেন বলে  আমরাও আমাদের পুজোর শুভ সূচনা করলাম বলে জানালেন পুজো কমিটির অন্যতম সম্পাদক সায়ন্তন কাঞ্জিলাল। এই পুজো কমিটির এবারের থিম মুক্তধারা। এদিনই ছিল খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন। দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপুজো এই বছর ৩৯ তম বর্ষে পদার্পন করলো।।  খুঁটি পুজোর উদ্বোধন এবং প্রচ্ছদ উন্মোচন করেন এলাকার বিধায়ক ও রাজ্যের অগ্নিনির্বাপক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু। এবারের থিম নির্মাণের দায়িত্বে অনির্বান দাস। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রবিন গাঙ্গুলি। সম্পাদক মন্ডলীর তিন সদস্য সুনন্দ মিত্র, সায়ন্তন কাঞ্জিলাল এবং সৌর ঘোষ। কার্যকারী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দেবী প্রসাদ চ...

সপ্তম সমাজকল্যাণ রত্ন সম্মান-২০২৪

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম সমাজ কল্যান রত্ন সম্মান-২০২৪,রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার আ্যশোসিয়েশনে পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগীতায় সম্মান প্রদান অনুষ্ঠানটি হয়।এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন দেবমাল্য বার্নার্জী,অরুনিমা দে, সুভাষ চক্রবর্তী,সংস্থার সভাপতি দেবযানী ঘোষ,সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার,সম্পাদক অনুপ কুমার বর্ধন,সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ আরো অনেকে। এবারে মোট নয়জনকে সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয়।এর মধ্যে চার জন স্বর্ণপদক প্রাপক।তারা হলেন গোপাল চৌধুরী (বুবুন),দেবযানী ঘোষ,শুভ্রা নায়েক ও আলি আশরর মিঞা (জালাল মিঞা)। তাছাড়া আরো পাচজনকে ট্রফি প্রদান করা হয়।তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জী,হাটুবাবা, অন্তরা চক্রবর্তী, শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ সারথি রায়।তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী,দেবশ্রী মুখার্জী,রিয়া দাস,আকাশ চ্যাটার্জী,প্রদীপ বড়াল,গোপাল দেবনাথ, গোপীনাথ ধর,অরূপ ওহ,সন্দীপন মান্না,তনুশ্রী ধর সহ আরো অনেকে বিশিষ্ট অতিথিবর্গ। সমস্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্...

প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি

Image
  নিজস্ব প্রতিবেদন, পানিহাটি: প্রয়াত হলেন ফুটবলার সুব্রত ব্যানার্জি। দীর্ঘ বছর ধরে ঘোলা এসোসিয়েশন নামে এক প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদের ফুটবল খেলা শেখাতেন তিনি। বিনা পারিশ্রমিকে মানুষদের সেবা দিয়েছেন তিনি অনবরত। বছরের পর বছর সুব্রত ব্যানার্জী ওরফে বাবু সোদপুর ঘোলা হাইস্কুলের মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণ দিতেন বাবু। আজ সকালে তার আকস্মিক মৃত্যুতে শোকে কাতর তার অনুগামীরা। ছোট ছোট বহু খেলোয়াড়রা আসেন এদিন সুব্রত ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা জানাতে।  সব খেলার সেরা বাঙালির ফুটবল। আর এই কথা বললেই পানিহাটি পৌরাঞ্চলে একজনের নাম আগে উল্লেখিত তিনি হলেন অন্যতম ফুটবলার সুব্রত ব্যানার্জী। কোনো বেতন নিতেন না। নিজের ভালোবাসা দিয়ে প্রশিক্ষণ দিতেন বহু ফুটবলারদের। তিনি তার ছাত্র ছাত্রীদের একটা কথা শেখাতেন, কঠোর পরিশ্রম করো । সাফল্যতা নিশ্চয়ই পাবে। সুব্রত স্যারের বলা এই কথা আর কেউ বলবে না। কেউ আর মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা শেখাবে না। এই বলে কান্নায় ভেঙে পড়ে তার অনুগামীরা।

ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে মহা ধর্মীয় শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা :  ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয় মানব ধর্ম সভাযাত্রা। যেখানে সকল ধর্মামতকে জুড়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয় । ভবাপাগলা ও লোকনাথ বাবার ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দীঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫তম বার্ষিক অনুষ্ঠান গত ৮ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিরাট মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুরু তাই নয়, এর সাথে সাথে সাধন সংগীতের ও আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের মানবধর্ম শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানবধর্ম ভবাপাগলা মহা সম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী,ভবা পাগলার জ্যৈষ্ঠ পৌত্র সঞ্জয় চৌধুরী,দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই,পদ্মশ্রী মাসুম আক্তার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,গুড নিউজ মিশন চার্জের অধিকর্তা ডঃ শীকান্ত দাস,ডঃ অরিজিৎ নিয়োগী,জামাত-ই- ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন,আচার্য কমল মৈত্র,রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দি...

ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

Image
সৃঞ্চিণী পোদ্দার, খরদহ: করোনা কালে গণ মাধ্যমের প্রভাব, দার্জিলিং এর ভূমিধ্বস এবং জল দূষণ নিয়ে মাত্র ২ মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো খরদহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় । ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়েই। বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো করা। মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনে স্বপ্ন পূরণের পথে বছর ২১ এর যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। কল্যাণী বিশ্ব বিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়, আসামের এইচ পি বি বালিকা বিশ্ববিদ্যালয় , সিউ নারায়ণ রামেশ্বর ফাতেপুরিয়া কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওমোরফোলো-জিস্টস থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো সে। বর্তমানে বেহালা সরসুনা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করছে। এর পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে কোর্সও করছে সে। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তার বন্ধু  হোক কিংবা সহপাঠী সবটা জুড়েই কেবল পড়াশুনো আর বই খাতা। দেবজ্যোতির বাবা স...

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY' তে। গতকাল  সোমবার ২৭ নভেম্বর, ২০২৩ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠানের পথপ্রদর্শক আদিত্য বিমো বিড়লার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান কান্ডারী মাননীয় অধ্যক্ষ শ্রী গৌতম সরকার মহাশয় ও কো -অর্ডিনেটর মাননীয়া শ্রীমতী সুচিস্মিতা দে মহাশয়ার নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় স্বামী বেদাতীতানন্দ মহারাজ এবং  বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী শ্রী সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতা ও তৎসংলগ্ন স্কুলের অধ্যক্ষ মহাশয়দেরও এই বার্ষিক দিবসের অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমন্বয়কারী ম্যাডাম প্রতিষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় স্বামী বেদাতিতানন্দ জি মহারাজ এবং শ্রী সাহেব চট্টোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সকলে একসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধ...

নিভলো অমলের আলোর দুনিয়া

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: নিভলো অমলের আলোর দুনিয়া। চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী। আজ সকাল ১০টা বেজে ৩০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন তিনি। শেষ হয়ে গেল একটা যুগ। অমল আলোয় চিরদিন তিনি থেকে যাবেন আমাদের মধ্যে। এমনই বলছেন শিল্পীরা।  কাগজের প্রথম পাতায় কার্টুন আঁকার রেওয়াজ বাংলায় শুরু হয়েছিল অমল চক্রবর্তীর হাত ধরেই। বছরের পর বছর ধরে তার আঁকা কার্টুন দেখেছে বহু পাঠকেরা। অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায় কার্টুন এঁকেছেন একসময়ে। পরবর্তীতে ১৯৯২ সালে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকেই সেখানে চাকরি করতেন অমল চক্রবর্তী।  ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়।’  এক মাস আগে হঠাৎই পায়ে একটি সংক্রমণ দেখা যায় কার্টুনিস্ট অমল চক্রবর্তী। তবে বয়সটা বেশি হওয়ায় সংক্রমণটি সারছিলো না। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে । সেপটিসেমিয়ায় আক্রান্ত...

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

Image
গোপাল দেবনাথ , বেলঘরিয়া: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনন্ত কাল ধরেই সন্মান জানানোর প্রচলন আছে। যে ব্যক্তি যে বিষয়ে গুণী তাকে সম্মানিত করে সেই ব্যক্তি বা সংস্থা নিজেরাই সম্মানিত হয়ে থাকে। এমনই এক সংস্থা হলো বলো কলকাতা টিভি পরিবার। গত ১৯ আগস্ট শনিবার কামারহাটি নজরুল মঞ্চে আয়োজন করেছিল তৃতীয় তম বর্ষ বঙ্গ গৌরব উৎসব সন্মান। এদিনের অনুষ্ঠানে বহু গুণী মানুষকে সন্মান জানালো এই সংস্থা। বঙ্গ গৌরব উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বাংলার গুণী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মৌসুমী দাস। মৌসুমীর জন্ম অসমে হলেও এই বাংলা তার নিজের জন্মস্থানের চেয়ে কোনো অংশে কম নয়। এই প্রতিবেদক এই সংগীতশিল্পীকে সঙ্গীত জীবনের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে চেনেন। মৌসুমী র আরেকটি বড় গুন ও অত্যন্ত দয়ালু মনের মানুষ এবং পশুপ্রেমী। পেট ওয়েলনেস সোসাইটি নামে তার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। কুকুর ও বিড়ালের প্রতি তার ভালোবাসা দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক প্রতিভাধর সংগীতশিল্পী মৌসুমী দাস কে সন্মান জানিয়ে বলো কলকাতা টিভি পরিবার সম্মানিত হলেন। এই অনুষ্ঠান মঞ্চেই মৌসুমী অসাধারণ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বাহবা কুড়িয়ে ন...

কলকাতার অন্যতম সেরা লাইফস্টাইল প্রদর্শনী

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাটস নিয়ে এসেছে দ্য প্লেজার ট্রাঙ্ক-এর প্রথম এডিশন। দুই দিনব্যাপী প্রদর্শনী 'বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক' কলকাতার গোল্ডেন টিউলিপ হোটেলে অনুষ্ঠিত হল। কলকাতায় এই গুরুত্বপূর্ণ শপিং ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ উপস্থাপন করল BAATS। BAATS হল একটি সংস্থা যা সৃজনশীলতার জগতে নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভার বিকাশ করে। BAATS-এর অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সকলেই বিভিন্ন সাংস্কৃতিক এবং পেশাদার ক্ষেত্রের, কিন্তু তাদের মধ্যে যে ব্যাপারটির মিল রয়েছে তা হল সৃজনশীলতার জন্য তাদের ক্ষুধা এবং ফ্যাশন ও জীবনধারার ক্ষেত্রে পারফেকশনিস্ট হওয়া। এই দুই দিনের ইভেন্টে অংশগ্রহণকারীরা আসন্ন উৎসবের মরসুমের জন্য এক ছাদের নিচে স্বল্প বাজেট থেকে উচ্চ বাজেটের পণ্য উভয়ের মধ্যে কনজিউমার এবং ডিজাইনার পণ্যগুলি প্রদর্শন করে। ইভেন্টটি ম্যাপ ৫ ইভেন্টস দ্বারা পরিচালিত হয়েছে।   বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক প্রদর্শনীটি উদ্বোধন করেন: জয়া সীল ঘোষ, অভিনেত্রী; সিএস (ড.) অ্যাড. মমতা বিনানি, এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ডব্লিউবি চ্যাপ্টারের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ও নিতেশের এ ভি স্...

প্রেস ক্লাবে ঐন্দ্রিলার বই প্রকাশ

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: যে বয়সে তাঁর সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউ এ ই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখিকা শিশু ও তারুণ্যের প্রতীক । তাঁর এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম "দ্য এডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন" । ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর  প্রথম বই। ইতিমধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি। নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনি শংকর চক্রবর্তী , চিত্রা লাহিড়ী , সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচার্য , মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখিকা হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট,বারাসাত।

মুক্তি পেল ' মায়া '

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজর্ষি দে-র মায়া, ম্যাকবেথ থেকে গৃহীত একটি গল্প থেকে চলচ্চিত্রে রূপায়ন। এর গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। মূল প্লটের মধ্যে বেশ কয়েকটি চরিত্র এবং সাবপ্লট সহ এই চলচ্চিত্রটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে তাদের মতো আচরণ করতে পরিচালিত করে তার বার্তা বহন করে। এটি বাংলা সিনেমার জগতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথের অন্যতম রূপান্তর। 'মন্দার' যদিও আগে দেখেছি আমরা, তবে তা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই বলাই যায় এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ম্যাকবেথের রূপান্তর। চলচ্চিত্রটির অফিসিয়াল গ্র‍্যান্ড প্রিমিয়ার আজ শহরের আইনক্স সাউথ সিটি মলে চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জী প্রযোজিত এই ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলা সহ বাংলার ১৯ জন শীর্ষ অভিনেতা রয়েছেন যিনি বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। এটি ভারতে মিথিলার প্রথম চলচ্চিত্র। তাঁর অন্য একটি প...

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ ২৩ সে জুন পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো সকাল ঠিক এগারোটার সময়। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ...

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: একটাই লক্ষ্য সকলের জন্যে কিছু করা। যাদের কথা কেউ ভাবে না। যাদের খোঁজ কেউ নেন না। তাদের পাশে দাঁড়াতে ছুটে যান নীলকন্ঠ চক্রবর্তী। করোনার মত মহামারী হোক কিংবা আমফানের মত প্রাকৃতিক বিপর্যয় হোক না কেন। নিজের পরিবারের লোক মনে ভেবে প্রয়োজনীয় জল, কোথাও খাবারও পৌঁছে দিয়েছেন নীলকন্ঠ। নিজের আয়ের কিছু অংশ দিয়ে নিজের একক প্রচেষ্টায় রক্তদান শিবিরের আয়োজন করে মুমূর্ষ রোগীদের রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী হন তিনি। আবার সেই সমস্ত রক্তদাতাদের উৎসাহ দিতে নিজের পকেট থেকে টাকা ব্যয়ে নানা রকম উপহারও দেন নীলকন্ঠ চক্রবর্তী।  কারোর কাছে ভগবান। আবার কারোর কাছে বিশিষ্ট সমাজ সেবক। এক ডাকে যাকে সব সময় পাওয়া যায় অসহায়ের সহায় তিনি হলেন নীলকন্ঠ চক্রবর্তী। তার একান্ত প্রচেষ্টায় সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন নিজে।  আবার অনেক সময় শ'য়ে শ'য়ে মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গাছ লাগিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা তুলে দিতেই পিছু পা হননি তিনি।  ক...

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু শিলিগুড়িতে

Image
  শাহরুখ আনসারি, শিলিগুড়িঃ রাত পেরোলেই পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আরম্বরে উদযাপিত হয়। প্রসঙ্গত শান্তিনিকেতনে বিশ্বকবির জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। শিলিগুড়িতেও রবি ঠাকুরের জন্মদিন পালনের জোর প্রস্তুতি চলছে। আগামীকাল রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। জানা গেছেন ১৬২ জন শিল্পী তাদের সুরেলা কন্ঠে গান করবেন। রবীন্দ্র মঞ্চে ঘটা করে পালন করা হবে রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সারাদিনব্যাপী অনুষ্ঠান থাকবে। প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলীরা।

অনলাইন গেমিং প্ল্যাটফর্ম জুপী সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর

Image
দক্ষতা ভিত্তিক অনলাইন গেমিং প্ল্যাটফর্ম জুপী সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ দিয়েছে ● এই অংশীদারিত্ব দক্ষতা ভিত্তিক অনলাইন ক্যাজুয়াল এবং বোর্ড গেমগুলির মাধ্যমে অর্থবহ বিনোদন প্রদানের জন্য জুপীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে     ● সালমান খান জুপীর নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন '১০ মিনিট মে গেম হো যায়েগা'-এর সাথে তার সম্পর্ক শুরু করেন। অভিনেতাকে টিভি, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে জুপীর মাল্টিমিডিয়া প্রচারাভিযানে দেখা যাবে। Kolkata, 17th February, 2023: ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল অনলাইন দক্ষতা ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম জুপী আজ সবচেয়ে বড় সুপারস্টার সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। এই সহযোগিতার মাধ্যমে, জুপী ক্রমবর্ধমান অনলাইন গেমিং স্পেসে তার উপস্থিতি প্রসারিত করতে এবং অর্থবহ বিনোদনের সর্বাধিক পছন্দসই ফর্ম হিসাবে দক্ষতা ভিত্তিক গেমিং প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে চায়।  এই অংশীদারিত্বের অংশ হিসাবে, জুপী '১০ মিনিট মে গেম হো জায়েগা' শিরোনামে একটি ব্র্যান্ড ক্যাম্পেইন চালু করেছে, যার লক্ষ্য জুপীর মজাদার ছোট গেমগুল...

অমর শিল্পী তুমি কিশোর কুমার

Image
   ‌‌ নিজস্ব প্রতিবেদন: রাজনীতির মঞ্চে তো আজকাল নায়ক গায়ক শিল্পীদের স্বচ্ছন্দ বিচরণ, এই বাঙালি শিল্পী কিন্তু কোনদিনও রাজনীতির শরণাপন্ন হননি, অন্তত সাফল্যের জন্য। বরং সাফল্যই তাঁকে তাড়া করে বেড়িয়েছে জীবনভর এমনকি জীবিত থাকার পরেও!   ইনিই ভারতের একমাত্র শিল্পী যাকে শেষ করার জন্য দেশের নেতা থেকে ক্ষমতাশীল রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছিল। একমাত্র গায়ক যিনি আজ অব্দি সরকারের থেকে কোনো সম্মান পাননি। আয়কর দপ্তরকে লেলিয়ে দেয়া হয়েছিল তাঁর পেছনে, এমনকি আকাশবাণীতে পর্য্যন্ত তাঁর গান বন্ধ করে দেওয়া হয়। নেপথ্য কন্ঠশিল্পী হিসেবে তাঁকে না নেওয়ার জন্য হুমকি দেয়া হয় সিনেমার প্রযোজক থেকে পরিচালক কে। শাসানো হয় তার গান রেকর্ড করলে নিষিদ্ধ করে দেয়া হবে মিউজিক কোম্পানিকে। তবুও নোয়ানো যায়নি ইস্পাত কঠিন মেরুদন্ডের সেই বাঙালি শিল্পী কে। কি ছিলো তাঁর অপরাধ....... ? অপরাধ ভীষণ গুরুতর। দেশের অলিখিত এক যুবরাজের দলীয় অনুষ্ঠানে বিনা পয়সায় গান গাইতে রাজি হননি তিনি। ঘাড় বেঁকিয়ে বলেছিলেন "বিনা পয়সায় শোনার জন্য আমার গান নয়!" শুধু কি তাই, আজ পর্যন্ত এমন কোন সঙ্গীত শিল্পী জন্মালো না, যিনি...

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উৎযাপন

Image
  নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : ২৫শে সেপ্টেম্বর মহালয়ার সকালে  রাষ্ট্রবাদী নেতা তথা ভারতীয় জনতা পার্টির ভাবাদর্শের স্থপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৬ তম জন্মবর্ষ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান করে দিনটি উৎযাপন করা হয়।  ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দ্বীপ ব্যানার্জীর তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী চলে জন্মদিবস উৎযাপনের নানা অনুষ্ঠান। এইদিনের এই অনুষ্ঠানে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। টিটাগড় ব্রাহ্ম স্থান মোড়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।  টিটাগড় পৌরসভার অন্তর্গত ২০ নং ওয়ার্ডের বিজেপি পার্টি অফিসে পালন করা হয় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিক্রিতে মাল্যদান করে এই দিনটি পালন করেন বিজেপির নেতৃত্বরা। 

সমালোচনায় বীরচন্দ্র সাধারণ গ্রন্থাকারের উদ্যোগে কবিগুরুর “বিসর্জন”(১৯৬০)

Image
  বানীব্রত দত্ত ,বিশেষ প্রতিবেদন: বীরচন্দ্র পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ১৯৬০ সালের জুলাই মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিসর্জন ' নাটক মঞ্চস্থ হয় । উমাকান্ত একাডেমির ক্যাম্পাস হলে। নাটকটি মঞ্চস্থ হওয়ার পর সে সময় বিভিন্ন পত্রিকায় আলোচনা সমালোচনা প্রকাশ পায়। নাটকের অভিনয় নিয়ে সাপ্তাহিক 'সমাচার' পত্রিকায় তীব্র সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ পায় ২৪ জুলাই,১৯৬০ সালে। পরবর্তীতে এই নাটকটি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছিল। ১৯৬১ সালের জুলাই মাসেই আগরতলার প্রগতি বিদ্যামন্দিরের জ্ঞান মন্দিরে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। প্রথম বার এই নাটকের অভিনয়ে যারা ছিলেন তাদের অনেকেই পরবর্তী উপস্থাপনায় ছিলেন না। তবুও নাটকটি নিজের মেজাজেই দ্বিতীয়বার দর্শকদের মন জয় করতে পেরেছিল। কিন্তু প্রথমবার 'বিসর্জন' (১৯৬০) নাটকটি মঞ্চস্থ হওয়ার পর সমাচার পত্রিকার প্রতিবেদনে কি লেখা হয়েছিল, তা উপস্থাপন করা হয় এখানে। "আসন্ন রবীন্দ্র শতবার্ষিকী উৎসবের প্রারম্ভিক অনুষ্ঠান হিসেবে স্থানীয় বীরচন্দ্র সাধারণ পাঠাগারের কর্মীবৃন্দ গত ১৩ই ও ১৪ই জুলাই সন্ধ্যায় একাডেমির ক্যাম্পাস হলে কবিগুরুর বিসর্জন নাটকখানা মঞ্...

ত্রিপুরার পুরাতন রাজবাড়ির কথা

Image
  বাণীব্রত দত্ত , ত্রিপুরা : রবীন্দ্রনাথ 'রাজর্ষি' ও 'বিসর্জন' লিখে বাড়িটির ব্যাপ্তি দিয়েছেন বিশ্বময়, বড় আকারে। তাই পৃথিবীজোড়া রবীন্দ্র-পাঠক এখানে এসে খুঁজে পেতে চান গোবিন্দমাণিক্য, নক্ষত্ররায়, গুণবতীদের। পান কি? নিশ্চয়ই, না। কেননা সেসব প্রসঙ্গ এখানে প্রদর্শিত বা লিখিত আকারে নেই। বলার মতো কোনো লোক নেই। গাইড নেই। তাই যে যার মতো দেখে বাড়ি ফিরে যান। বাড়িটি ছত্রমাণিক্য (১৬৬১-১৬৬৭) নির্মিত। ১৬৬০ সালে একবার রাজা হলেও গোবিন্দমাণিক্যকে রাজত্ব হারাতে হয় ভাইয়ের কাছে। সেই নক্ষত্ররায়ের পর তিনি আবার মসনদে বসে বেশকিছু বছর রাজত্ব করেন এই প্রাসাদ থেকে।  রাজামশাইয়ের বাসস্থান ছিল এই বাড়িটির পেছন দিকে। সেখানে ছিলো রাজার বৈঠকখানা, আরও কত কী। কেমন ছিল রাজার পোশাক, রাজার কনভয়, রাজদরবার, রাজার সকাল বিকেল? রাজার হাতি ও ঘোড়াগুলি কেমন ছিল? কি হয়েছিল সেবার রাজবাড়িতে আগুন লাগার পর?  এসব কথা কি জানেন রাজনগর বা উদয়পুরের মানুষ, কতজন জানেন? আমি হলফ করে বলতে পারি অনেকেই অনেক কথা জানেন না। ১৭৬০ সালে এখান থেকে রাজধানী সরিয়ে নেন কৃষ্ণমাণিক্য। অর্থাৎ ১৬৬১-১৭৬১, এই ১০০ বছর ছিল এটা রাজ্যের কেন্দ্র। কারা কারা...