Posts

Showing posts with the label political

মাসে ৫০০০ টাকা ভাতা , ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
নিজস্ব প্রতিবেদন, নবান্ন : কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা সংঘাতের আবহের মাঝে নবান্ন থেকে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে, বাঙালি-বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন তিনি। তবে আজ সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বলা হয়।   তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তাঁরা বাংলায় ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নিজেদের নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। একবছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের।   বিধানসভা ভোটের আগে ভিনরাজ্যে বাংলার যেই সমস্ত শ্রমিকদের অত্যাচারের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে তাদের রক্ষা করার ক্ষেত্রে কল্পতরু হয়ে ভুমিকা পালন করবেন তিনি। এতে খুসি এবং উপকৃত হবেন পরিযায়ী শ্রমিক পরিবারও। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা

বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

Image
নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ : বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচী পালন করা হয়। কান্দি মাস্টার প্ল্যান সংস্কার , বালিখাটে অবৈধ কাজ বন্ধ , পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে জেলার বিডিও অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও । এছাড়াও জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন।   এদিনের প্রতিবাদ সমাবেশে মূলত  বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়। যেমন,   কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত মেরামতির কাজ সম্পন্ন করা এবং অবৈধ বালিঘাট ও বিএলও র দালালচক্র বন্ধ করা। এছাড়া , বক্তারা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানান।   বিক্ষোভ সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী । তিন...

তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আয়োজিত কর্মশালা

Image
  সুমন্ত দাস, বাঘাযতীন: জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে কর্মশালা আয়োজিত হলো বাঘাযতীনে । লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত করতে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজ বাঘাযতীনে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্যোক্তা ছিলেন জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী।   এদিন এই অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাশিস চক্রবর্তী জানান সারা রাজ্য জুড়ে ৪২ টি আসনে তৃণমূল প্রার্থীদের জেতানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত হতে হবে এবং সেই কারণের জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিজেপির কোৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের সোশ্যাল মিডিয়াকে আরো দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে বলেও তিনি জানান। এদিন না দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা আসনে তৃণমূলের ভালো ফলাফলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন শুভাশিস ...

লোকসভায় মতুয়ারা তিন কেন্দ্রে প্রার্থী দিল

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: শ্রীশ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ। এই প্রথম তিনটি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষনা করল তাঁরা।মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৭৭ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছে। এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। সমাজের ৮০ শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং রাষ্ট্রের সেবা করে চলেছে যারা মূলত উৎপাদক শ্রেণী মানুষ তারা গরিব থেকে ভিখারিতে পরিণত হয়েছে। ক্লাস এইট পাশ পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে গ্রাম বাংলার কৃষক শ্রমজীবী খেটে খাওয়া দেশভাগের ছিন্নমূলক বাস্তু, নমঃশূদ্র, আদিবাসী মতুয়া পরিবারের ছেলেমেয়েদের মূর্খ বানিয়ে গোলামে পরিণত করতে চাইছে । তাদের আরো অভিযোগ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে চাইছে । যেখানে ভারতবর্ষের ৮০শতাংশ মানুষ বসবাস করে গ্রামে সেই গ্রামীণ সরকারি শিক্ষা ব্য...

দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বাংলায় একটা প্রবাদ আছে তাস দাবা পাশা তিন কর্মনাশা। আজকের দিনে এই কথা মোটামুটি ভাবে অচল বলা যেতে পারে। দাবা এবং তাস খেলা আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। অবসর সময় কাটানোর জন্য এই খেলা দুটির কোনো জুড়ি নেই। কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতা আন্তর্জাতিক স্তরে যেমন আয়োজিত হয় ঠিক তেমনই রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। তবে দমদম পার্ক তরুণ সঙ্ঘের কথা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রয়াত প্রীতিশ কুশারী ও দলীপ দত্ত'র স্মরণে ৫ম বার্ষিক দুইদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই খেলাটি পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল ব্রীজ এসোসিয়েশনের পক্ষে দুই ডিরেক্টর তন্ময় ঘোষ এবং দেবব্রত রায় চৌধুরী। প্রতিটি মুহূর্তে দুই অভিজ্ঞ ডিরেক্টর এই খেলার খুঁটি নাটি হিসেব রাখছিলেন। এই কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি মোট ১১ রাউন্ডের। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই খেলা চলে রাত পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীরা এশিয়াড, বিশ্ব চ্যাম্পিয়ন সহ পৃথ...

ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস পালন

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: রক্তে মাখা ৩১শে অক্টোবর। এই দিনেই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হন। তার বন্ধুকের গুলিতে গোটা শরীর ঝাঁঝরা হয়ে যায় এই দিনেই। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস  উদযাপন করা হয়।  ১৯৬৬ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হন৷ ১৯৭১ সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত হন ৷ তার অদম্য সাহসিকতায় এবং তার লড়াকু শক্তিতে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসে দেশ শাসন করেছেন। তার ৪০ তম প্রয়াণ দিবসকে সামনে রেখে বেলঘরিয়া হিন্দুস্থান মিল গেটের সামনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। কংগ্রেস নেতা সোমনাথ সরকারের তত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে তার অবদান এবং ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য পেশ করেন উপস্থিত অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিউসি রাজ্য কমিটির ...

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ ২৩ সে জুন পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো সকাল ঠিক এগারোটার সময়। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ...

বিজেপিতে যোগদান শতাধিক তৃনমুল কর্মীর

Image
  শাহরুখ আনসারী,কোচবিহার ঃ পঞ্চায়েত ভোটের আগে তৃনমূলে ভাঙন। এদিন কোচবিহার জেলার অন্তর্গত সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের উপপ্রধান নাজিমা বিবি সহ পঞ্চায়েত সদস্য প্রবীর রায়, বিনোদ চন্দ্র রায় এবং পঞ্চায়েত সমিতির সদস্য বীরেন বর্মন বিজেপিতে যোগদান করেন। এছাড়াও এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের প্রায় ৫০০ জনের অধিক তৃণমূল কর্মী দল পরিবরতন করে বিজেপিতে যোগদান করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত দিয়ে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তারা। এছাড়াও এইদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি বিধায়ক সুকুমার রায় সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।

পঞ্চায়েত সদস্যর উদ্যোগে বয়স্ক নাগরিকদের নিয়ে মায়াপুর ভ্রমন

Image
সুমন্ত দাস, মায়াপুর: কথায় আছে মায়াপুর ধাম বারবার  আর সেই  কথা মাথায় রেখে সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েত  সদস‍্য সুমন হালদারের  উদ্যোগ  মথুরাপুর  এলাকার  প্রবীণ  নাগরিকদের  নিয়ে মায়াপুর ভ্রমনের এক কর্মসূচি  গ্রহন করা হয়েছে। সুমনববাবু জানান মথুরাপুর  এলাকার অনেক বয়স্ক নাগরিক  আছে যাদের সামর্থ‍্য নেই  মায়াপুর দর্শনের তাই তাদের কথা মাথায় রেখে তিনি এমন উদ্যোগ  নিয়েছেন। গতবছর প্রথম এই উদ্যোগ  গ্রহন করেন সুমন বাবু আর তাতে ব‍্যাপক সাড়া পরে। সেই  কথা মাথায়  রেখে এবার এমন উদ্যোগ  নেওয়া হয়েছে।  প্রায় একশো কুড়ি প্রবীণ  নাগরিককে দুটি বাসে করে মায়াপুর ভ্রমনের ব‍্যবস্থা করেন সুমনবাবু। আজ সকালে মায়াপুর দর্শন করে প্রবীন নাগরিকরা আনন্দের সুরে সুমন বাবুর এই উদ্যোগের প্রশংসা  করেন এবং  তাদের একটাই  আবদার বছর বছর যেন এমন উদ্যোগ  তিনি গ্রহন করেন। 

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্পন্ন হল সর্বদলীয় বৈঠক

Image
বানীব্রত দত্ত, ত্রিপুরাঃ মিশন জিরো পোল ভায়লেন্সকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে। বিধানসভা নির্বাচনে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনানাঘটে ও লোকজন যেন উৎসবের মেজাজে ভোটদান করতে পারে তারইপ্রয়াস চালিয়েযাচ্ছে মহকুমা শাসক। যে কোনো সময় বিধানসভা নির্বাচনের ঘোষনা হয়েযেতে পারে।   নির্বাচন ঘোষনার পরবর্তী সময় কি কি করনীয় প্রয়োজন।  প্রাসন কি কি পদক্ষেপ গ্রহন করবেন তার সম্পর্কে অবগত করারজন্য সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তির বাজার মহকুমার সব কয়টি দলের নেতৃত্বদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করাহয়।  আলোচনার মাধ্যমে মহকুমা শাসক নির্বাচনের বিধিনিশেষ সম্পর্কে সকলকে অবগতকরেন।  এই আলোচনাসভার মাধ্যমে বিভিন্নদলের নেতৃত্বরা উনাদের বিভিন্নধরনের প্রশ্ন উপস্থাপন করেন।  মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সকলের প্রশ্নের উত্তর প্রদানকরেন।  আলোচনা সভা শেষে আজকের এই অনুষ্ঠানের মূল আলোচ্যবিষয় সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান মহকুমা শাসক।

সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিজেপির নাকড়াকোন্দা অঞ্চল সম্মেলন

Image
  শুভেন্দু রায়, বীরভূম: আসন্ন ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন এবং আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে শুরু করেছে অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন।আজ মঙ্গলবার,দুবরাজপুর বিধানসভার ২ নম্বর মন্ডলের অধীনস্থ নাকরাকোন্দা অঞ্চলের ভাদুলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়  কর্মী সম্মেলন।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবমোর্চার সর্বভারতীয় সহসভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলার ওবিসি মোর্চার সভাপতি সুখময় গড়াই, বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সম্পাদক সঞ্জীব বাদ্যকর, দুবরাজপুর বিধানসভার কনভেনর সুকুমার নন্দী ,খয়রাশোল ব্লক কনভেনার মন্ত্রীরাম ঘোষ, কো-কনভেনার প্রদীপ রুইদাস, মণ্ডল সভাপতি রথিলাল সিংহ সহ বিভিন্ন স্তরের জেলা,মন্ডল ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও কর্মীবৃন্দ।

অভিনব কায়দায় ভাতৃ দ্বিতীয়া উৎযাপন

Image
নিজস্ব প্রতিবেদন, পঃ মেদিনীপুরঃ দীপাবলির ঠিক দু'দিন পর হয় ভাইফোঁটা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভাই বোনেদের সম্পর্ককে অটুট রাখতে ভাতৃ দ্বিতীয়া পালিত হয়। তবে নিজের পরিবারের মতো করে ভেবে সমাজের পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের সাথে উৎযাপন করলেন এই দিনটি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুস্ত পরিবারের বাচ্চা মেয়েদের মুখে হাসি ফোঁটাতে এই সকল বাচ্চাদের হাত থেকে ভাই ফোঁটা নিলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী।  মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। প্রচলিত আছে যে, সূর্য ও সংজ্ঞার সন্তান যম ও যমী বা যমুনা। যমুনা নিজের ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিলেন, তার পর থেকে এই উৎসব পালিত হতে শুরু করে। এই শুভ দিনে সমস্ত বোনেরাই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই দাদাদের মঙ্গল কামনা করে । তাই দাদাদের সাথে বোনেদের বন্ধন আরো অটুট করতে কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের বিজেপি কর্মীদের সাথে জ্যোতিকৃষ্ণপুর গ্রামে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের থেকে ফোটা নিয়ে মিষ্টি বিতরণ করলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। এতে খুশি এ...

উত্তাল করুণাময়ী

Image
  নিজস্ব প্রতিবেদন, করুণাময়ীঃ ফের উত্তাল করুনাময়ী চত্বর। চাকরীপ্রার্থীদের সাথে নিয়ে রাস্তায় নামলেন SFI-DYFI। চাকরির দাবীতে দিনের পর দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা আন্দোলন করে চলেছে। যা ঘিরে এই মুহুর্তে তোলপাড় গোটা বাংলা।  গতকাল মধ্যরাতে টানা তিনদিন ধরে আন্দোলনরত ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেয় পুলিশ প্রশাসন। রাস্তা ফাঁকা করতে কার্যত রাতের এই নির্মম অপারেশনে সরব হন নিউটাউন থানার পুলিশ। সকালে সকলকে থানা থেকে ছাড়া হলে তাদের সাথে নিয়ে ফের প্রতিবাদে সোচ্চার SFI-DYFI। আর তাই আজ তারই প্রতিবাদ স্বরুপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে SFI-DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যৌথ আহ্বানে করুণাময়ী থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিলের । আর মিছিল এগোতেই আবারও শুরু হয় উত্তেজনা।  রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কার্যত শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। SFI-DYFI এর রাজ্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন আন্দোলকারীরা।  পুলিশ বিক্ষোভকারীদ...

দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই

Image
  নিজস্ব প্রতিবেদন কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলায় এবার দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। একুশের বিধানসভার ভোটের পর বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় খুনের অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ তৎপর না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তাঁরা। আর প্রসেনজিৎ দাসকে খুনে মদত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। #sothikbarta  #debrajchakraborty

গুজরাটে জনসভায় কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী মোদির মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

Image
বানীব্রত দত্তঃ পাকিস্তান মঙ্গলবার গুজরাটে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবিগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে, বলেছে যে তার 'মীমাংসাকৃত কাশ্মীর সমস্যা' মন্তব্যটি দেখায় যে এই অঞ্চলের স্থল বাস্তবতা সম্পর্কে ভারতীয় নেতৃত্ব কতটা অবহেলিত। পাকিস্তানও বলেছে যে মন্তব্যটি বিভ্রান্তিকর এবং মিথ্যা।  "জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ, যার সমাধান ১৯৪৮ সাল থেকে জাতিসংঘের আলোচ্যসূচিতে রয়েছে," পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে। "এক তরফা বিরোধের সমাধান করার বিষয়ে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার পরিবর্তে, ভারতীয় নেতৃত্বকে অবশ্যই কাশ্মীরি এবং বিশ্বের কাছে তাদের প্রতিশ্রুতি প্রদান করতে হবে এবং কাশ্মীরের জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার প্রদান করা হয়েছে তা নিশ্চিত করতে হবে," এতে বলা হয়েছে।  গুজরাটের জনসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তব্য একদিন আগে গুজরাটের আনন্দ জেলায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে, তিনি কাশ্মীর সমস্যা সমাধানে সফল হয়েছেন।

প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Image
  নিজস্ব প্রতিবেদন : স্ত্রীর মৃত্যুর তিন মাসের মধ্যে মাত্র ৮২ বছর বয়সে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত দেড় মাস যাবত অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্য জনিত কারণেই ভুগছিলেন তিনি। তবে সম্প্রতি তার মূত্রনালীতে সংক্রমণ দেখা দেয়। তবে ধারাবাহিকভাবে চিকিৎসা সমস্ত ব্যবস্থা প্রয়োগ করা হলেও মুলায়ম সিংহ যাদবের শরীরের অবস্থা কোনোভাবেই উন্নতি হচ্ছিল না। এমনকি তিনি খেতেও পারছিলেন না। এর জেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছিল। তবে রবিবার তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আর সোমবার সকালে তিনি প্রয়াত হন। 

শুভেন্দু দিলীপের ছবিতে মালা দিয়ে তর্পন, বিতর্কে মদন মিত্র

Image
  বাণীব্রত দত্ত, কলকাতা : মহালয়ার ভোরে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা পড়িয়ে বিজেপির বিদায় চেয়ে তর্পন করলেল কামারহাটির বিধায়ক মদন মিত্র। সঙ্গে মদন অনুগামীরা তারস্বরে তুললেন হরিবোল ধ্বনি। এমনই ছবি ধরা পড়ল কোলকাতার গঙ্গার বাবুঘাটে। এই ঘটনায় হতবাক গঙ্গার ঘাটে পিতৃতর্পণ করতে আসা মানুষজন। মহালয়ার দিনেই পূন্যার্থীরা পিতৃতর্পনের উদ্দেশ্যে ভিড় জমান বিভিন্ন নদী ঘাটে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পন করেন। এবার পিতৃতর্পনেও লেগে গেল রাজনীতির ছোঁয়া। এদিন সকালে কলকাতার গঙ্গার বাবুঘাটে তর্পন করতে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তর্পন করতে এদিন তিনি সঙ্গে করে নিয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ছবি। বাবুঘাটে এই দুই বিজেপি নেতার ছবিতে মালা পড়ান মদন মিত্র। মদন মিত্র যখন বিজেপি নেতাদের ছবিতে মালা দিচ্ছিলেন, তখন ‘বলো হরি, হরি বোল’ রবও শোনা গিয়েছে অনুগামীদের মুখে। এদিন মদন মিত্র বলেন, ‘আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির রাজনৈতিক অপমৃত্যু ঘটতে চলেছে, সেই সময় আর তর্পণ করার লোক থাকবে না। তাই আমি আগাম তর্পণ করে গেলাম’। তিনি আরও বলেন...

দ্বিতীয় দিনেও রাজ্যবাসীদের স্বার্থে কথা বললেন সুদীপ রায় বর্মন

Image
  ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনেও রাজ্যের জনগণের স্বার্থ নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন । তিনি বলেন : রাজ‍্যের কয়েকটি প্রধান জ্বলন্ত বিষয়বস্তুর মধ‍্যে একটি হলো চাকুরিচ‍্যুত ১০৩২৩, আজকে আমি পবিত্র বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাকে রাজ‍্য সরকারের মানবিক উদ‍্যোগের মাধ‍্যমে সুষ্ঠ সমাধান দেওয়ার জন‍্য রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী-সহ ট্রেজারি বেঞ্চের সকল সদস‍্যদের দৃষ্টি আকর্ষণ করি। চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার মধ‍্যে প্রায় ১৪০ জন শিক্ষক-শিক্ষিকার অকাল মৃত‍্যু হয়েছে, আমরা এদের মধ‍্যে আর কোনো শিক্ষক-শিক্ষিকাকে অকালে হারাতে চাইনা।

স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন

Image
  নিজস্ব প্রতিবেদন, টিটাগড়: টিটাগড় ফ্রি ইন্ডিয়া উচ্চ বিদ্যালয়ে বিশ্বকর্মা পুজোর দিন বোমাবাজির ঘটনার প্রতিবাদে সরব প্রিয়াঙ্ক কানুনগো । এদিন স্কুল পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই রকমভাবে বোম বিস্ফোরণের জেরে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আর এই বিষয়ে নজরদারি রাখতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো আসেন বিদ্যালয়ে। স্কুলে এসে এদিন তিনি বোমা বিস্ফোরণ মামলা খতিয়ে দেখেন । সাথে নিজেই তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর পাশাপাশি ওনার রিপোর্টে এনআইএ তদন্তের জন্যে জিজ্ঞাসা করবেন বলেও তিনি জানান। এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রকে সাথে নিয়ে স্কুল পরিদর্শন করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। প্রয়োজনে পরবর্তীতে ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ...

টিটাগরে স্কুলে বোমা বিস্ফোরণের প্রতিবাদে ডেপুটেশন বামেদের

Image
  বলোরাম বোস, ব্যারাকপুর : গত পরশুদিন স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই টিটাগর সাউথ স্টেশন রোডের পাশে অবস্থিত এক উর্দু মাধ্যম স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ ঘটে। টিটাগর ফ্রি ইন্ডিয়া উচ্চ বিদ্যালয়ে এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনায় অবাক এবং আতঙ্কিত স্কুলের ছাত্র ছাত্রীরা আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা সহকর্মীদের মধ্যেও । শিক্ষা প্রতিষ্ঠানের ছাদের উপরে এইভাবে বোম মারার ঘটনা পরিপ্রেক্ষিতে এদিন বিটি রোড ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির পক্ষ থেকে টিটাগর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে বিটি রোড ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয় টিটাগর থানায়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির সম্পাদক শুভব্রত চক্রবর্তী , বাংলা কমিটির সভাপতি সুরজিৎ দেব, সুব্রত ব্যানার্জি দীপ্ত কণা মহন্ত এবং অমরজিৎ রাম ।