Posts

Showing posts with the label Health

প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা

Image
নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: যারা আইন রক্ষার ক্ষেত্রে সমাজে অন্যতম ভূমিকা পালন করে থাকে তাদের উদ্যোগেই সম্পন্ন হল স্বাস্থ্য পরীক্ষা শিবির কর্মসূচি। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত সমস্ত পুলিশ কর্মী আধিকারিক এবং বিভিন্ন স্তরের থানায় কর্মরত কর্মচারীদের স্বাস্থ্যের দেখভালে উদ্যোগী হলো প্রশাসনেরই আধিকারিকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল অলোক রাজোরিয়া সহ উচ্চপদস্থ বহু আধিকারিকরা।

রাজভবনে চিকিৎসকদের প্রতিনিধি দল

Image
সঞ্জয় মন্ডল, কলকাতা: গত ১লা জুলাই থেকে ৭ ই জুলাই NEET পরীক্ষা চালুর প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাজভবনে রাজ্য পালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র,কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া ও কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাঃ চন্দন কুমার শীট।      মেডিকেল সার্ভিস সেন্টার -এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"সারা ভারতবর্ষের চিকিৎসকসমাজ, চিকিৎসা পেশার সাথে যুক্ত সর্বস্তরের মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক নেক্সট চালুর প্রতিবাদে সোচ্চার হয়েছে । আমরা এর সাথে এ কথাও জানিয়ে এসেছি এনএমসি (National Medical Commission) যদি নেক্সট (NExT- National Exit Test) চালু করে তা শুধু ছাত্র স্বার্থ বিরোধী তাই নয় সার্বিকভাবে জনসাধারণের চিকিৎসার মান ও ভীষণভাবে নিম্নগামী হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পেশার এই ভয়াবহ ক্ষতি রুখতে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান।"

বিশ্ব ডায়বেটিস দিবসে স্বাস্থ‍্য শিবির বাঘাযতীনে

Image
  সুমন্ত দাস, বাঘাযতীনঃ   বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় বাঘাযতীনে । দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের তত্বাবধানে বাঘাযতীনে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় । এইদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট  চিকিৎসক  ডাঃ সুকুমার  দাস। এদিন তিনি নিজেও তার স্বাস্থ‍্য পরীক্ষা করান এই শিবিরে। স্থানীয় প্রায় চল্লিশজন এই শিবিরে নিজেদের স্বাস্থ‍্য পরীক্ষা  করান। এই দিনের এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ জানান, মানুষের সুবিধার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  আগামী দিনে যাতে কোনো মানুষদের অর্থের অভাবে ফিরে যেতে না হয় তার জন্যে সর্বক্ষণ সচেষ্ট থাকবো আমরা। এমনটাই বললেন দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এইদিনের এই  অনুষ্ঠানে এসে ডাঃ সুকুমার দাস জানান , ডায়বেটিস নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হওয়া উচিত  নয়। নিয়ম মাফিক জীবন যাবন, অসুধ ও ব‍্যায়াম ডায়বেটিস নিয়...

বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

Image
  নিজস্ব প্রতিবেদন, পাঁশকুড়া: পাঁশকুড়ার পূর্ব চিল্কার সাধুপোতা গ্রামে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ভেঙে পড়ে বাড়ির একাংশ, গুরুতর আহত বহু। শ্রীকান্ত ভক্তা নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরি হয়। বাড়ির সদস্য সংখ্যা ৫ জন তাঁর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় এক ছেলে বলে জানায় স্থানীয়রা। আহত মহিলাকে তমলুকে ভর্তি করা হয়, বাড়ির মালিক নিখোঁজ, ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ এসে তদন্ত শুরু করে। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। দীর্ঘদিন ধরে বাজি তৈরি করত নিজের বাড়িতে। এমনকি বাড়ির মধ্যে ব্যাপক পরিমানে বিভিন্ন ধরনের বাজি সহ বাজি তৈরির সরঞ্জাম ভর্তি রয়েছে। বিস্ফরনে আগুন ধরে যায় বাড়ির পাশে থাকা সাইকেল সহ বিভিন্ন সরঞ্জামে। এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ ।

ভোজনরসিকদের মন কাড়লো গোল্ডেন টিউলিপ হোটেল

Image
  সুজিৎ চট্টরাজ / মোল্লা জসিমউদ্দিন , কলকাতা: এবার শারদীয়ায় ভূরিভোজে এই শহরের ভোজনরসিকদের মন কাড়লো সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেল। শুধু খাওয়াদাওয়ার জন্য এলাহি আয়োজন করা নয়, অতিথের প্রতি আতিথিয়েতায় মুগ্ধ হয়েছেন অনেকেই। সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে মিনিক দুই – তিনের হাঁটাপথ। রাজ্য তন্তুজভবনের একদম সামনে। পল্লীবাংলার বাঁশবাগানের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার সমস্ত সুযোগসুবিধা যুক্ত এই হোটেলের খাওয়া দাওয়া রান্নাঘরে হেঁসেল থেকে সরাসরি অতিথিদের টেবিলে পরিবেশন করা এক অন্যমাত্রা এনে দিয়েছে।  পুজো এলেই বাঙালির ভোজন ভজনা যেন দশগুণ বেড়ে যায়। সেকথা খেয়াল রেখেই বেশ কয়েক বছর ধরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ভুরিভোজের আয়োজন করে থাকে। পিছিয়ে নেই সল্টলেক সিটি সেন্টার সংলগ্ন গোল্ডেন টিউলিপ হোটেল কর্তৃপক্ষ। গোল্ডেন টিউলিপ হোটেলের জেনারেল ম্যানেজার সুমন্ত মাইতি জানালেন, – “দুবছর করোনায় গৃহবন্দী থাকার পর এবার পুজোয় মানুষ এখন মুক্তির স্বাদ পেয়েছে। কথিত আছে মনের সঙ্গে দেহের যেমন সম্পর্ক আছে, তেমন মনের সঙ্গে খাদ্যেরও এক বিশেষ সম্পর্ক আছে। চোব্য চোষ্য লেহ্য পেয় এই চার রসে...

তৃণমূল প্রধানের বিরুদ্ধে চিকিৎসককে হেনস্থার অভিযোগে বন্ধ চিকিৎসা পরিষেবা

Image
  দেবাশীষ মন্ডল, বনগাঁ: হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তারপর থেকে ওই চিকিৎসক হাসপাতালে আসা বন্ধ করে দিলে সমস্যায় রোগী ও তার পরিজনেরা। বাগদা হাসপাতালের ঘটনা।চিকিৎসকের নাম দীপাংশু সরকার। তিনি সাত বছর ধরে বাগদা গ্রামীণ হাসপাতালে কর্মরত। অভিযুক্ত বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর নাম চায়না বিশ্বাস। শনিবার রাতে জরুরী বিভাগে আসা এক রোগীকে নিয়ে চিকিৎসকের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয় প্রধান চায়না বিশ্বাস ও তার স্বামীর। তাদের অভিযোগ, ওই চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে ভয় দেখায় হেনস্থা করে তৃনমুল নেতা ও তার দলবল। তারপর থেকে চিকিৎসক আর হাসপাতালে আসছেন না। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন" শুনেছি দেবাংশু বাবু বিএম ওএইচ কে লিখিতভাবে ঘটনার কথা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে আসা বন্ধ করেছেন। তৃণমূল নেত্রীর গুন্ডামির জন্য চিকিৎসক আতঙ্কে আসছেন না৷ এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন..হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেছেন। About Channel: Sothi...

স্ত্রীর চাকরিতে আপত্তি, স্বামী কেটে নিল হাত

Image
রাকেশ চক্রবর্তী, পূর্ব বর্ধমান: স্ত্রীকে চাকরি করতে না দিতে চায়না স্বামী। তাই স্ত্রীর ডান হাত  কেটে বাদ দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।  স্ত্রীকে নার্সের চাকরি করতে দেবে না বলে স্ত্রীর হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে মধ্যযুগিও বর্বরতার নজির গরলো  স্বামী ৷ স্ত্রী নার্সের চাকরি পেয়েছিল। তবে স্বামী সেটা ভালোভাবে মেনে নিতে পারেনি। স্ত্রী যাতে নার্সের চাকরি তে যোগদান করতে না পারে সেই কারণে স্ত্রীর ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে দিল স্বামী। সরকারি চাকরি পেলে স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে যাবে সেই কারণে দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর ডানহাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাটার অভিযোগ উঠল সোমবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা শের মোহাম্মদ শেখ এর বিরুদ্ধে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী রেনু খাতুন দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ৷ About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover dif...

মূত্রথলিতে তিনশো গ্রাম ওজনের পাথর

Image
  জীবন কুমার মন্ডল, পুরশুরা: পাঁচ দশ গ্রাম নয় বৃদ্ধের মূত্রথলি থেকে বের হলো তিনশো গ্রামের পাথর। অস্ত্রপাচর করে মূত্র থলি থেকে তিনশো গ্রাম ওজনের পাথর বের করার পর হতবাক চিকিৎসকও।সাধরণত কিডনিতে স্টোনের রুগীর সংখ্যা অনেক বেশি ,বেশ কিছু বিরল ঘটনাও আছে তবে মূত্রথলি তে এত বড় পাথর রাজ্যে বিরল ঘটনা বলেই দাবি চিকিৎসকের। পুরশুরার ৬৮ বছরের শেখ মেহের আলী বেশ কয়েক মাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এ কে খানের পরামর্শে ইউ এস জি রিপোর্ট করান এর পরই মূত্র থলিতে পাথর আছে বলে জানা যায়। অপারেশনের ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার একটি নার্সিং হোমে। প্রায় দু ঘন্টা ধরে অপারেশনের পর তিনশো গ্রাম ওজনের পাথর টি বের করেন চিকিৎসক এ কে খান ও তাঁর সহযোগীরা। হতবাক হয়ে যান চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। চিকিৎসক এ কে খান জানান কিডনিতে পাথর একটা সাধরণ ব্যাপার। কিন্তু মূত্র থলিতে এত বড় পাথর এটা একেবারেই বিরল।অপারেশন পর রুগী একেবারেই সুস্থ্য আছেও বলে জানান চিকিৎসক।তবে খারাপ খাদ্যাভ্যাস ও স্মোকিং এর কারণেই এই ধরণের রোগের সৃস্টি হয়।ভালো খাবার ও পরিমান মত জল খাওয়ার পরামর্শ...

নির্মল মাঝির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলন চিকিৎসকদের

Image
  সঞ্জয় মন্ডল , কলকাতা : - প্রতিদিনই কোনো নো কোনো তৃণমূল নেতা মন্ত্রী নাম জড়িয়ে যাচ্ছে কোন না কোন দুর্নীতির সঙ্গে। ইতিমধ্যেই বেশ কিছু হেভিওয়েট নেতা ও মন্ত্রীর ডাক এসেছে সি, বি, আই দপ্তর থেকে। এরই মধ্যে আবার দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে পড়ল ড: নির্মল মাঝির। যদিও এর আগেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে নির্মল বাবুর বিরুদ্ধে। অতি সম্প্রতি নিজের দলের ডাক্তার দের সংঘটন এর নির্বাচনে মার দাঙ্গা করে মিথ্যা ভোটার এনে নিজের ক্ষমতা দখল করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার কলকাতা মেডিকেল কলেজ এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে নির্মল মাঝির বিরুদ্ধে। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে মেডিকেল কলেজ কলকাতার কাছে অতিসম্প্রতি স্টেন্ট কেলেঙ্কারি এবং যে মেশিনের অস্তিত্ব নেই সেই মেশিন কেনা হয়েছে দেখানো বা এই ধরনের নানাবিধ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝির বিরুদ্ধে হাসপাতালের সুপার এর কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের কোলকাতা জেলার সম্পাদক, ডাক্তার বিপ্লব চন্দ্র, ত...

মহানগরে চালু হলো হাসপাতালের তথ্যকেন্দ্র

Image
  গোপাল দেবনাথ, কলকাতা : নন্দকুমারের মাত্র দু' বছরের শিশুর সফল লিভার প্রতিস্থাপন করে রক্ষাকর্তার ভূমিকায় কাবেরী হাসপাতাল। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের সুবর্ণ প্রামানিকের সন্তান শ্রেয়াংশ জন্মের পর প্রায়ই অসুস্থ থাকত। তার যখন বয়স দুই আচমকা খুব বমি হত শ্রেয়াংশের। সঙ্গে আরও বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় সুবর্ণ পুত্রকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে সুফল না মেশার ফলে শ্রেয়াংশকে ব্যাঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁরা। এরপর শ্রেয়াংশকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার লিভারের অসুখ নির্ণয় হয়। পরিস্থিতি জটিল বুঝে জরুরি ভিত্তিতে শ্রেয়াংশের লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয়। সুবর্ণ নিজেই ডোনার হন। মাত্র সাত দিন পর শ্রেয়াংশকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এখন সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। সদ্য গত ১৯শে এপ্রিল আন্তর্জাতিক লিভার দিবস পালিত হয়েছে। আর এই কথা মনে রেখে কাবেরী হাসপাতাল সাংবাদিক সম্মেলনে আরও কিছু সাফল্যের খতিয়ান তুলে ধরেছে। কলকাতার এলা রায় (৬৩) ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন তার থেকে লিভার সিরোসিস হয়ে যায়। তিনিও সাফল্যের সঙ্গে লিভার প্রতিস্থাপন কর...

নিমতায় যুবকের মৃত্যু , চিকিৎসকের বাড়িতে বিক্ষোভ

Image
নিজস্ব প্রতিবেদন, নিমতাঃ বিনা চিকিৎসায় মৃত্যু নিমতার বাসিন্দা রবীন কুন্ডু। ঘটনাটি ঘটেছে নিমতার আলিপুর মোড়ের কুমারটুলি এলাকায়। গতকাল সকালে বাজারে বেরিয়ে অসুস্থ বোধ করলে স্থানীয়রা তাকে তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় এক ডাক্তার গৌরব রায়কে খবর দেওয়া হলেও সে আসে না। বারংবার তাকে ডাকা হলেও আসতে আপত্তি জানায়। পরবর্তীতে রবীন কুন্ডুর শরীরের অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের। বছর ২৫ এর যুবক রবীন কুন্ডুর মৃত্যু ঘিরে রনক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। চিকিৎসক গৌরব রায়ের বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বেশ খানিকক্ষন চলে বিক্ষোভ। ভাঙচুর চালানো হয় চিকিৎসক গৌরব রায়ের বাড়িতে।  মৃত যুবক রবীন কুন্ডু এক সময় চিকিৎসক গৌরব রায়ের সাথে কাজ করেছেন। অথচ বহু বার তাকে ফোন করে অসুস্থতার কথা জানালেও একবারও আসে না সে। চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হলো যুবকের। অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্তে নিমতা থানার পুলিশ।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertain...

খোল খেয়ে মৃত্যু একাধিক গরুর, তদন্তে প্রশাসন

Image
 নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদঃ খোল খেয়ে গরুর মৃত্যু ঘিরে উত্তেজনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরতপুর থানার ভালুইপাড়া গ্রামে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত ভালুইপাড়া গ্রামে খোল খেয়ে গরু মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চলরালো। জানা গিয়েছে ভরতপুর থানার অন্তর্গত ভালুইপাড়া গ্রামের বাসিন্দা পেশায় গোপালক নেপাল ঘোষ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত্রে তার গরুদের খোল খেতে দেয়।  খোল খাওয়ার পর মোট ৪ টি গরুর মৃত্যু হয়েছে ও আরো ৩ টি গরু গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্তে আসে ভরতপুর থানার পুলিশ। ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই খোলের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ও সমগ্র ঘটনায় তদন্ত ইতিমধ্যেয় শুরু করে ভরতপুর থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ভরতপুর থানার অন্তর্গত ভালুইপাড়া গ্রাম জুড়ে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from differen...

পথে নামলো মেডিকেল সার্ভিস সেন্টার ও নাগরিক প্রতিরোধ মঞ্চ

Image
  সঞ্জয় মন্ডল, কলকাতা :- মঙ্গলবার দুপুরে মেডিকেল সার্ভিস সেন্টার ও নাগরিকর্ভিস সেন্টার ও নাগরিক প্রতিরোধ মঞ্চের যৌথ উদ্যোগে একটি কর্মসূচি পালিত হয়। উভয় সংঘটন এর পক্ষ থেকে জানানো হয় যে রাজ্য সরকার সরকারি স্বাস্থ্য  ব্যবস্থা কে  বেশ কিছু নির্দেশিকা মাধ্যমে পঙ্গু করে গোটা স্বাস্থ্য  ব্যবস্থা কে বীমা নির্ভর করে ধাপে ধাপে বেসরকারিকরণ  এর পথে এগিয়ে যাচ্ছে। তার ই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। তারা তাদের কর্মসূচি সারে আর,জি,কর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে সই সংগ্রহ এবং প্রচার কর্মসূচি শুরু করেন।এরপর সংঘটন এর সদস্য এবং  হসপিটাল ভর্তি বহু পরিজন হাসপাতালের MSVP কে ডেপুটেশন এর জন্য এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু অন্দোলণ কারী দের চাপে  সংঘটন এর পক্ষ থেকে চার জন প্রতিনিধি কে MSVP সাথে দেখা করতে দিতে বাধ্য হয়।MSVP এবং ডেপুটি সুপারিনটেন্ড এর সাথে দেখা করেন মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক  ডাঃঅংশুমান মিত্র, নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ইমতিয়াজ আলম ডাঃ সুপ্রতিম নন্দী এবং মেঘবরণ হাইতি।  উভয় সংঘটন এর যৌথ নেতৃত্ব জানান পুটেশন পর্ব ঠিক হলে...

বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশালিটি ব্লকে রোগী ভর্তির দাবীতে সরব বিজেপি সাংসদ

Image
  সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :- বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির দাবীতে এবার সরব হলেন জেলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এক সাংবদিক বৈঠকে সাংসদ তথা মন্ত্রী বলেন 2014 সালে কেন্দ্রীয় সরকার বাঁকুড়া মেডিক্যালে  সুপার স্পেশলিটি ব্লক গড়ার জন্য অর্থ বরাদ্দ করে। কিন্তু ভবন নির্মাণ ও চালু করতে অনেক সময় পেরিয়ে গেছে। এতদিন পরেও শুধুমাত্র ডাক্তার ও নার্সের অভাবে আউটডোর টুকু শুধুমাত্র চালু হয়েছে।এখনো পর্যন্ত রোগী ভর্তির কোনো ব্যবস্থা নেই।  সুভাষ জানান রাজ্য সরকারের কাছে দাবি করছি যত দ্রুত সম্ভব পর্যাপ্ত ডাক্তার ও নার্সের ব্যবস্থা করে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির ব্যবস্থা করুক।বাঁকুড়া মেডিকেল এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান ইতিমধ্যেই তারা রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ডাক্তার ও নার্সের প্রয়োজনের কথা জনিয়েছেন এবং তারা আশাবাদী দ্রুত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করে রূগী ভর্তি চালু করবে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show ar...

সরকারি হাসপাতালে সাত দিনের বেশি ওষুধ পাওয়া যাবে না , নির্দেশিকা রাজ্য সরকারের

Image
  সঞ্জয় মন্ডল, কলকাতা :-  সরকারি হাসপাতালে আউটডোরে  সর্বোচ্চ সাত দিনের বেশি ওষুধ পাওয়া যাবে না , নির্দেশিকা জারি রাজ্য সরকারের। এই লিখিত নির্দেশ জারি করে রাজ্য সরকার জানিয়ে দিল আউটডোরে সর্বোচ্চ সাত দিনের বেশি ওষুধ দেওয়া যাবে না। গত ৪ঠা ফেব্রুয়ারী কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজে সরকারি নির্দেশিকায় বলা হয় ইমার্জেন্সিরূগীদের ৩ দিনের এবং আউটডোরে  দেখতে আসা রোগীদের সর্বোচ্চ সাত দিনের বেশি ওষুধ দেওয়া যাবে না। সরকারি এই নির্দেশ মানতে নারাজ হাসপাতাল কতৃপক্ষ।  এই প্রসঙ্গে মেডিকেল সার্ভিস সেন্টার এর রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র বলেন, "সরকারি হাসপাতালে চিকিৎসার মান যেভাবে তলানীতে ঠেকছে তার প্রমাণ এই সার্কুলার। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে যেভাবে আউটডোর বেসিস মেডিসিন সাত দিনের জন্য দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে প্রকারান্তে গরীব সাধারন মানুষের চিকিৎসার অধিকার কেড়ে নেওয়ারই নামান্তর।  ডায়াবেটিস, হাইপারটেনশন হার্টের চিকিৎসা, অ্যানিমিয়া, কিডনির রোগ ইত্যাদি ক্রনিক রোগের চিকিৎসা সাতদিনের মেডিসিনে কি হবে? যেখানে ক্রনিক মেডিসিন রোগীর ফলো আপ অনেক ক্ষেত্রেই ৩-৪ সপ্তাহ অন্...

রাজ্যে প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হরিদেবপুরের বাসিন্দার

Image
নিজস্ব প্রতিবেদন, হরিদেবপুরঃ   ব্ল্যাক ফাঙ্গাসে রাজ্যে প্রথম মৃত্যু । করোনার সাথে সাথে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণিত হয়ে মারা গেলেন হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তী। করোনায় আক্রান্ত ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে করোনা সংক্রমণের জেরে ভবানীপুরের শম্ভুনাথ হাসপাতালে ভর্তি ছিলেন বছর ৩২ এর গৃহিণী শম্পা চক্রবর্তী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। করোনার রেষ যেতে না যেতেই নতুন এক আতঙ্ক যুক্ত হয়েছে। যার নাম ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস। করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষদের মধ্যে ছড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস, যাকে মিউকরমাইকোসিস বলা হয়ে থাকে। এটির সংক্রমণ শুরু হয় নাক থেকে। ক্রমশ চোখে পৌঁছায়। এর জন্য মূলত দায়ী করা হয়েছে ব্যবহৃত মাস্কের আর্দ্রতাকে। নাক মুখ ঢেকে বহু সময় ধরে মাস্ক পরে থাকলে শ্বাসপ্রশ্বাস চলাকালীন ফুসফুস থেকে বেরিয়ে আসা ক্ষতিকর রাসায়নিক ও গ্যাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে শরীরের জলকণাও।আর তাতেই ভেজাভাব হয়ে থাকে মাস্কের ভিতরের দিকটা। সেই সঙ্গে মাস্কে লেগে থাকা ধুলোবালি ও ময়লাতে আক্রমণ হয় এই ছত্রাকের। চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে দ...