অনুবাদ পত্রিকার 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল সারস্বত সম্মান'
শুভ ঘোষ, কলকাতা: বাংলা সাহিত্যের এক অনন্য ধারার নাম অনুবাদ সাহিত্য। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত গল্প, কবিতা ও প্রবন্ধ নিজের ভাষায় অনুবাদ করে যে সাহিত্য সৃষ্টি হয় সেই ‘অনুবাদ সাহিত্যের’ কদর আজও সমান গুরুত্বের। এই ভিন্নধারার সাহিত্য সৃষ্টির জন্য এবার এ রাজ্যের অনুবাদকদের সম্মানিত করল ১৯৭৫ সাল থেকে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’৷ এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল বৈশম্পায়ন ঘোষাল ও তাঁর স্ত্রী সোনালী ঘোষালের হাত ধরে। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁরা। এখন কন্যা বিতস্তা ঘোষাল এই পত্রিকার সম্পাদনা করে চলেছেন। পত্রিকার ৫০ বছর উপলক্ষে বিধাননগরের 'ঐকতান' অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ভাষা সংসদ ও অনুবাদ পত্রিকা আয়োজিত 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান' প্রদান অনুষ্ঠান। ‘জীবনকৃতি সারস্বত সম্মান’ প্রদান করা হয় বিশিষ্ট অনুবাদক নীলাঞ্জন চট্টোপাধ্যায়, বিপ্লব বিশ্বাস ও অনুরাধা মহাপাত্রকে। ‘সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান’ পান শ্যামল ভট্টাচার্য, নন্দিতা ভট্টাচার্য, সুদীপ্ত চট্টোপাধ্যায়, মায়া সিদ্ধান্ত(পত্রিকা সম্পা...