Posts

Showing posts with the label Cultural

শ্যাম বাবার পুজো উৎযাপন

Image
  শুভ ঘোষ, কলকাতা: বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্যাম বাবার পুজোর আয়োজন করা হয়।ফাল্গুন মাস মানেই বসন্তের ছোঁয়ায় দোল উৎসব। আর উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এই বছরও নিউ আলিপুর চন্ডীতলায় ফাল্গুন মাসে শ্যামবাবার উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব বিভিন্ন জায়গায়- জায়গায় পালিত হয়।এই উৎসব কেন্দ্র করে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিলো. আবার সকাল ছয়টা থেকে যাত্রা হবে এই অনুষ্ঠানে হাজার হাজার পুরুষ ও মহিলার সমান ভাবে পথযাত্রা সামিল হবেন।

সপ্তম সমাজকল্যাণ রত্ন সম্মান-২০২৪

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম সমাজ কল্যান রত্ন সম্মান-২০২৪,রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার আ্যশোসিয়েশনে পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগীতায় সম্মান প্রদান অনুষ্ঠানটি হয়।এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন দেবমাল্য বার্নার্জী,অরুনিমা দে, সুভাষ চক্রবর্তী,সংস্থার সভাপতি দেবযানী ঘোষ,সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার,সম্পাদক অনুপ কুমার বর্ধন,সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ আরো অনেকে। এবারে মোট নয়জনকে সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয়।এর মধ্যে চার জন স্বর্ণপদক প্রাপক।তারা হলেন গোপাল চৌধুরী (বুবুন),দেবযানী ঘোষ,শুভ্রা নায়েক ও আলি আশরর মিঞা (জালাল মিঞা)। তাছাড়া আরো পাচজনকে ট্রফি প্রদান করা হয়।তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জী,হাটুবাবা, অন্তরা চক্রবর্তী, শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ সারথি রায়।তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী,দেবশ্রী মুখার্জী,রিয়া দাস,আকাশ চ্যাটার্জী,প্রদীপ বড়াল,গোপাল দেবনাথ, গোপীনাথ ধর,অরূপ ওহ,সন্দীপন মান্না,তনুশ্রী ধর সহ আরো অনেকে বিশিষ্ট অতিথিবর্গ। সমস্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্...

লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উৎসব

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: ছাত্রীদের শিক্ষা সমাজ গঠনে বিরাট ভূমিকা নেয়। এই কথা মাথায় রেখে লেকটাউন অঞ্চলে আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এলাকার ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এক বিরাট ভূমিকা নেয়। ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৯ জানুয়ারি সোমবার এবং ৩০ শে জানুয়ারী মঙ্গলবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সুবর্ণজয়ন্তীবর্ষ অর্থাৎ ৫০তম বর্ষপূর্তি। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী বাসুদেব মহাশয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শ্রবনা চৌধুরী'র আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছিলেন আই.এস.আই কলকাতার প্রাক্তন পরিচালক পদ্মশ্রী ডাঃ বিমল কুমার রায়,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নিনির্বাপন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী সুজিত বসু সহ বিশিষ্টজন। বিদ্যালয়ের ছাত্রীদের গাওয়া উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় শ্রী সুজিত বসু। পরবর্তী পর্যায়ে প্রধান শিক্ষিকার উদ্বোধনী ভাষণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সংবর্ধনা প্রদান ...

বিডস ফর পিস" র‌্যালির সাথে অ্যাবাকাস শ্রেষ্ঠত্বের ২০ বছর উদযাপন

Image
  নিজস্ব প্রতিবেদন , কলকাতা: ইউসিএমএএস অ্যাবাকাস ৪-১৩ বছর বয়সী শিশুদের পুরো মস্তিষ্কের বিকাশে বিশেষজ্ঞ একটি মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি, "বিডস ফর পিস" র‌্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গে বিকাশের ২০ তম বার্ষিকী উদযাপন করেছে।২০০৪ সালে পশ্চিমবঙ্গে তার কার্যক্রম শুরু করার পর, ইউসিএমএএস তখন থেকে উন্নতি লাভ করেছে, মানসিক তীক্ষ্ণতা এবং সামগ্রিক মস্তিষ্কের বিকাশের জন্য নিবেদিত প্রায় ৮৪টি কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। "বিডস ফর পিস" র‍্যালি, ২০ তম-বার্ষিকী উদযাপনের পটভূমিতে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, তরুণ মনকে লালন করার জন্য ইউসিএমএএস-এর প্রতিশ্রুতির একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে দাঁড়িয়েছে। ইউসিএমএএস যোধপুর পার্ক সেন্টারে সমাবেশটি ছিল যেখানে বাচ্চারা, ও তাদের বাবা মায়েরা এবং সম্মানিত ব্যক্তিত্বদের একত্রিত হয়েছিলেন, যার মধ্যে ইউসিএমএএস পশ্চিমবঙ্গের ডিরেক্টর এন. আনন্দ ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান প্রসঙ্গে এন. আনন্দ বলেছেন, "পশ্চিমবঙ্গে আমাদের যাত্রা, যা ২০০৪ সালে শুরু হয়েছিল, শিশুদের সামগ্রিক বিকাশের প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা শান্তি, একতা এবং সহানুভূতি এই সমস্ত মূ...

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY' তে। গতকাল  সোমবার ২৭ নভেম্বর, ২০২৩ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠানের পথপ্রদর্শক আদিত্য বিমো বিড়লার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান কান্ডারী মাননীয় অধ্যক্ষ শ্রী গৌতম সরকার মহাশয় ও কো -অর্ডিনেটর মাননীয়া শ্রীমতী সুচিস্মিতা দে মহাশয়ার নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় স্বামী বেদাতীতানন্দ মহারাজ এবং  বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী শ্রী সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতা ও তৎসংলগ্ন স্কুলের অধ্যক্ষ মহাশয়দেরও এই বার্ষিক দিবসের অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমন্বয়কারী ম্যাডাম প্রতিষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় স্বামী বেদাতিতানন্দ জি মহারাজ এবং শ্রী সাহেব চট্টোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সকলে একসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধ...

মার্লিনের সেরা পুজো -২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: ভারতের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ৪ নভেম্বর শনিবার প্রিন্সটন ক্লাবে "মার্লিনের সেরা পুজো- ২০২৩" আয়োজন করেছিল। এই নিয়ে ৫ তম বর্ষে পা দিল। বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের উৎসাহের সাথে দুর্গা পূজার আয়োজন ও উদযাপন করতে মার্লিন গ্রুপ ২০১৯ সালে "মার্লিনের সেরা পুজো" প্রতিযোগিতা শুরু করেছিল। প্রতি বছরের মতো মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া এবং হুগলির মোট ১৭টি কমপ্লেক্স জুড়ে পূজা পরিক্রমার আয়োজন করেছিল। বিশিষ্ট জনপ্রিয় টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেত্রী উশষী রায় এবং দিতিপ্রিয়া রায় মহাষষ্ঠী মহাসপ্তমী এবং মহাষ্টমীতে কলকাতা, হুগলি এবং হাওড়া জুড়ে মার্লিন হাউজিং অ্যাপার্টমেন্টগুলিতে পরিক্রমা করেছিলেন। এদিনের অনুষ্ঠানে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা এবং মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। “মার্লিনের সেরা পুজো পুরস্কার ২০২৩”-এ সোদপুরের হাউজিং কমপ্লেক্স মার্লিন ম্যাক্সিমাস এই বছর প্রথম পুরস্কার এবং ৫০,০০০/- টাকা নগদ পুরস্কার জিতেছে। ...

ওড়িশি আশ্রমের পরিচালনায় সম্পন্ন হলো চন্দ্রকলা নৃত্য উৎসব

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা আই,সি,সি,আর গ্যালারিতে ওড়িশে আশ্রমের সৌজন্যে গুরু গিরিধারী নায়েক চন্দ্রকলার ডান্স একাডেমির পক্ষ্য থেকে ২য় তম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সম্পাদিকা সুজাতা নায়েক।এই অনুষ্ঠানে অনেক দূর দূর থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছেন ওড়িশি নৃত্যে সঙ্গীতে অংশগ্রহণ হতে।বাংলার বুকে ওড়িশি নৃত্যে একটা অন্যরকম স্থান করে বাংলার জনগণের মন কেড়েছে।এই অনুষ্ঠানে যারা বিশিষ্ট অতিথি ছিলেন সুজাতা মহাপাত্র নৃত্যশিল্পী,মীনাক্ষী মিশ্র আই.সি.সি.আর. নির্দেশক,দেবাশীষ মন্ডল রবীন্দ্রভারতী (ডিন),ডঃ অমৃতা দত্ত( অধ্যক্ষ), তমালিকা নায়েক ও সুজাতা নায়েক সম্পাদিকা (চন্দ্রকলা ডান্স একাডেমি) এছাড়া অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

Image
গোপাল দেবনাথ , বেলঘরিয়া: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনন্ত কাল ধরেই সন্মান জানানোর প্রচলন আছে। যে ব্যক্তি যে বিষয়ে গুণী তাকে সম্মানিত করে সেই ব্যক্তি বা সংস্থা নিজেরাই সম্মানিত হয়ে থাকে। এমনই এক সংস্থা হলো বলো কলকাতা টিভি পরিবার। গত ১৯ আগস্ট শনিবার কামারহাটি নজরুল মঞ্চে আয়োজন করেছিল তৃতীয় তম বর্ষ বঙ্গ গৌরব উৎসব সন্মান। এদিনের অনুষ্ঠানে বহু গুণী মানুষকে সন্মান জানালো এই সংস্থা। বঙ্গ গৌরব উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বাংলার গুণী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মৌসুমী দাস। মৌসুমীর জন্ম অসমে হলেও এই বাংলা তার নিজের জন্মস্থানের চেয়ে কোনো অংশে কম নয়। এই প্রতিবেদক এই সংগীতশিল্পীকে সঙ্গীত জীবনের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে চেনেন। মৌসুমী র আরেকটি বড় গুন ও অত্যন্ত দয়ালু মনের মানুষ এবং পশুপ্রেমী। পেট ওয়েলনেস সোসাইটি নামে তার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। কুকুর ও বিড়ালের প্রতি তার ভালোবাসা দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক প্রতিভাধর সংগীতশিল্পী মৌসুমী দাস কে সন্মান জানিয়ে বলো কলকাতা টিভি পরিবার সম্মানিত হলেন। এই অনুষ্ঠান মঞ্চেই মৌসুমী অসাধারণ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বাহবা কুড়িয়ে ন...

কলকাতার অন্যতম সেরা লাইফস্টাইল প্রদর্শনী

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাটস নিয়ে এসেছে দ্য প্লেজার ট্রাঙ্ক-এর প্রথম এডিশন। দুই দিনব্যাপী প্রদর্শনী 'বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক' কলকাতার গোল্ডেন টিউলিপ হোটেলে অনুষ্ঠিত হল। কলকাতায় এই গুরুত্বপূর্ণ শপিং ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ উপস্থাপন করল BAATS। BAATS হল একটি সংস্থা যা সৃজনশীলতার জগতে নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভার বিকাশ করে। BAATS-এর অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সকলেই বিভিন্ন সাংস্কৃতিক এবং পেশাদার ক্ষেত্রের, কিন্তু তাদের মধ্যে যে ব্যাপারটির মিল রয়েছে তা হল সৃজনশীলতার জন্য তাদের ক্ষুধা এবং ফ্যাশন ও জীবনধারার ক্ষেত্রে পারফেকশনিস্ট হওয়া। এই দুই দিনের ইভেন্টে অংশগ্রহণকারীরা আসন্ন উৎসবের মরসুমের জন্য এক ছাদের নিচে স্বল্প বাজেট থেকে উচ্চ বাজেটের পণ্য উভয়ের মধ্যে কনজিউমার এবং ডিজাইনার পণ্যগুলি প্রদর্শন করে। ইভেন্টটি ম্যাপ ৫ ইভেন্টস দ্বারা পরিচালিত হয়েছে।   বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক প্রদর্শনীটি উদ্বোধন করেন: জয়া সীল ঘোষ, অভিনেত্রী; সিএস (ড.) অ্যাড. মমতা বিনানি, এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ডব্লিউবি চ্যাপ্টারের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ও নিতেশের এ ভি স্...

এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসবের থিম প্রকাশ

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসব কমিটি প্রতি বছর নতুন ভাবে সাজিয়ে তোলে তাদের গোটা দুর্গা পুজোর মন্ডপ। এবছর যে আরো বেশি করে আকর্ষণ কাঁড়তে চলেছে তার আর বলার অবকাশ রাখে না। এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব তাদের উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য শহরের অন্যতম নজরকাড়া পুজো হিসেবে পরিচিত। তাদের প্রতি বছরের থিমে কিছু না কিছু নতুনত্ব থাকেই। এবারেও তার অন্যথা হচ্ছেনা। কলকাতার প্রেস ক্লাবে এদিন তারা এ বছরের পুজোর ভাবনা প্রকাশ করেন। এবছরের ভাবনা 'এলেম নতুন দেশে'।  স্টেট ব্যাঙ্ক পার্ক (এস বি পার্ক) সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এখনও পর্যন্ত তাদের উচ্চ মানের দৃষ্টিভঙ্গি এবং গভীর চিন্তার দ্বারা পুজো তথা বলা ভালো বিশেষভাবে, দুর্গা পুজোর সাথে জড়িত। সংস্থাটি পুজোর ব্যাপারটিকে গবেষণা এবং সৃজনশীল কল্পনার জগতে রূপান্তরিত করেছে। এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এই অক্টোবরে তাদের ৫৩ তম বছর উদযাপন করছে৷ এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ঝলমলে ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব ২০২...

পরিচালক অর্ণব রিঙ্গো ব্যানার্জির অভিমত

Image
  নিজস্ব প্রতিবেদন:"পিলকুঞ্জ", প্রজেক্ট 'টাইগার'- এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি। ২০১৭ সালে উত্তর ভারতে, একটি সংরক্ষিত ব্যাঘ্র অভয়ারণ্যে এক ভয়াবহ কেলেঙ্কারীর উদয় হয়। যা দেশের শীর্ষস্থানীয় পদাধিকারীদের পর্যন্ত নাড়া দিয়েছিল। এবং রহস্যজনক ভাবে দেখা গেছিলো, যারা নিজেদের স্বেচ্ছায় অমন ভয়ংকর মৃত্যুবরণ করেছিলেন,  তাঁরা শুধুমাত্র ক্ষতিপূরণের টাকার জন্যে এই আত্মত্যাগ করেছিলেন। সঠিক কোনো তথ্য উন্মোচিত না হওয়া পর্যন্ত...  স্বাভাবিক ভাবেই এই ঘটনা চক্রের পরিপ্রেক্ষিতে  প্রাথমিক স্তরে বাঘের নৃশংস মানুষখেকো আচরণকেই দোষারোপ করা হয়েছিলো। কড়া সরকারি পদক্ষেপের পরবর্তীকালে এই ঘৃণ্য কেলেঙ্কারীটি বন্ধ হয়। কিন্তু অর্থের বিনিময়ে বলিদানের এই রক্ত হিম করা তথ্যগুলি এখনও সেই এলাকার স্মৃতিতে তাজা।  আজও স্মৃতিরোমন্থন করে শিউরে ওঠেন, যারা উত্তর ভারতের গ্রামে সেই ভয়াবহ ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী ছিলেন। এই সবের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিই এমন ভয়াবহ ঘটনার ওপর চিত্রনাট্য তৈরি করার। আমার এই অভিলাষা কে রূপায়ণ করতে প্রচুর সাহায্য করেছেন KLiKK পরিবারের সবাই। তাদের সবার কাছে আমি কৃ...

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবীন্দ্র - নজরুল সন্ধ্যা

Image
  অভিজিৎ হাজরা, সোনারপুর: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং শিশু থেকে কিশোর-কিশোরী ও যুব সমাজের মানবিক মূল্যবোধ গড়তে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো রবীন্দ্র -নজরুল সৃষ্টি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এক রবীন্দ্র - নজরুল সন্ধ্যা। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজপুর-সোনারপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় সম্পন্ন এই দিনের এই অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুর - সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, ফুটবলার রুপক চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শম্ভুনাথ মুখার্জী,সমাজসেবী সোমেন মোহন ঘোষাল, রাজপুর -সোনারপুর মিউনিসিপ্যালিটির পৌর প্রধান ডাঃ পল্লব কুমার দাস, কবি ডাঃ নির্মল করণ। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সভাপতি পৃথিশ বিশ্বাস এবং সংগঠনের সম্পাদক তথা শিক্ষক ও প্রযুক্তিবিদ সুব্রত সাহার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই সম্পূর্ণ অনুষ্ঠান।  গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পৃথিশ বিশ্বাস বলেন, দ্রুত নগরায়ন সভ্যতার ফলে নিব্বিচারে গাছ ...

আসছে আন্তর্জাতিক যন্ত্রশিল্পী তাজিম শেখের অ্যালবাম

Image
দেবব্রত রায় চৌধুরী: এদেশে বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী শিল্পীর তালিকাটি ছোট্ট নয়। প্রথমেই মনে পড়ে সুরকার আর ডি বর্মণের কথা বাংলায় ভি বালসারা ছিলেন এমন এক প্রতিভা। এই মুহূর্তে আর একটি নাম সেই তালিকায় যুক্ত হয়েছে। তিনি তাজিম শেখ। ক্লাস সিক্সে পড়ার সময়ে তাজিমের পিয়ানো শিক্ষা শুরু জয়ন্ত আদকের কাছে। ফরাসি ভাষায় স্নাতক হয়ে তাজিম যোগ দেন এ আর রহমানস ফাউন্ডেশন কে এম মিউজিক কনজারভেটরিতে । পাশ্চাত্য ধ্রুপদী পিয়ানোবাদন শেখেন ডা: অ্যাডাম গ্রেগের কাছে। সঙ্গে হিন্দুস্থানী পিয়ানোবাদনও করায়ত্ত করেন তাজিম শেখ। এরপর তাজিমের জ্যাজ শেখা শুরু প্রদ্যুম্ন সিং মানোটের কাছে। তাজিম শেখের যন্ত্রসঙ্গীতের অনুপ্রেরণা মাইলস ডেভিড, আহমেদ জামাল, ডেবসি, রাভেল , পণ্ডিত যশরাজ , পণ্ডিত শিবকুমার শর্মা ও শক্তির মত ব্যান্ড এবং টাইগ্রান হামাসায়ান ট্রায়োর মত স্বনামধন্য সঙ্গীত সাধক যন্ত্রসঙ্গীত শিল্পী তাজিমকে প্রভাবিত করেছে। ইতিমধ্যেই তাজিমের মিলেছে আন্তর্জাতিক মানের স্বীকৃতি। স্যাট ওয়ার্ল্ড লিগের মত রিয়ালিটি শো তে যেমন বিজয়ী হয়েছেন, তেমন ব্রিলিয়ান্ট আন্তর্জাতিক পিয়ানো উৎসবে হয়েছেন প্রথম। তাজিমের ...

ওরা উৎসবের সাথে গঙ্গা উৎসব উৎযাপন পানিহাটিতে

Image
বলোরাম বোস, সোদপুরঃ পানিহাটি একতা মঞ্চের উদ্যোগে পি বি হাট রোড অঞ্চলে বিশ্ব শান্তি ও একতা পরিবেশ গঠনের উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়। ওরা উৎসব ও গঙ্গা আরতি উৎসব উৎযাপনে এইদিন সম্পন্ন হয় এই অনুষ্ঠান। ঘুড়ি ওড়ানোর মধ্যে দিয়ে এইদিনের এই মহোৎসবের সূচনা করেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় । এছাড়াও উপস্থিত ছিলেন বাগবাজার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গোকুলানন্দজী মহারাজ, পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ সহ বিশিষ্ট জনেরা। এইদিনের এই ঘুড়ি ওড়ানোর মহোৎসবের মধ্য দিয়ে একতার বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। তাদের দাবি স্বাধীনতা আন্দোলনের সময় যেভাবে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল ঘুড়ি ওড়ানোর এই মহোৎসবের মধ্যে দিয়ে আবারো দেশজুড়ে একতার বার্তা শুরু হল আজ থেকে।

পৌষ উৎসবের আয়োজন শান্তিনিকেতনের ছাতিমতলায়

Image
  সুপ্রভাত ঘটক,বীরভূম:- রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের পৌষমেলা বিশ্বভারতী কতৃক এবছর ও প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না।তবে ৭ ই পৌষ কিন্তু ছাতিমতলায় পৌষ উৎসবের আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।এদিন বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসবের অনুষ্ঠান।পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট কর্তৃক পৌষমেলা যে এবছর ও হচ্ছেনা তা আগে ভাগেই টের পাওয়া গিয়েছিল। পৌষমেলা না হওয়ার পাশাপাশি পৌষ উৎসব নিয়েও দেখা গিয়েছিল টালবাহানা। কারণ পৌষ উৎসবের আয়োজন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পড়ুয়াদের আন্দোলনের জের তথা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে থাকলে পৌষ উৎসবের আয়োজনে কোনও অসুবিধা নেই।সেই অনুযায়ী আজ ৭ পৌষ শুক্রবার,গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় বৈতালিক ও সকাল ৬ টায় শান্তিনিকেতন গৃহে সানাই। সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে ঘরোয়া ভাবে শান্তিনিকেতনে পালিত হচ্ছে পৌষ উৎসব।

কুচিনা হোম মেকার-এর সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন তিন বছরে পঞ্চাশজন কৃত্তিকাকে ক্ষমতায়ন করবে

Image
  গোপাল দেবনাথ, কলকাতাঃ কুচিনা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মহিলাদের সামগ্রিক সমাধান প্রদান অব্যাহত রাখবে যাতে সাম্য দুনিয়ার জন্য তাদের মধ্যে আরও উত্থান সম্ভব হয়। তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করে, কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেডের সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন বছরের ভিত্তিতে মহিলাদের মধ্যে সামাজিক উদ্যোগীদের সক্ষমতা তৈরি করার কর্মসূচি নিয়েছে। কুচিনা ফাউন্ডেশন (কেএফ) হল কলকাতা ভিত্তিক একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পালন সংস্থা যারা সারা ভারত জুড়ে নির্বাচিত মহিলা সামাজিক উদ্যোগী, যারা প্রান্তিক পটভূমি থেকে উঠে আসছে, তাদের ক্ষমতায়নের জন্য প্রচার করার কাজে নিজেদের নিযুক্ত রেখেছে। ২০১৪ সাল থেকে কুচিনা কৃত্তিকা ফেলোশিপ প্রোগ্রামের অধীনে কুচিনা ফাউন্ডেশন ডিমাপুর থেকে জয়পুর পর্যন্ত সারা ভারত জুড়ে এই ধরনের পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কুচিনা ফাউন্ডেশনের বর্তমানে কুড়িজন কৃত্তিকা ফেলো রয়েছেন, যাঁরা উৎসাহের সঙ্গে এই ধরণের সহযোগিতা পেয়েছেন এবং তাঁরা প্রত্যক্ষভাবে এক লক্ষেরও বেশি সুবিধাভোগী এবং পরোক্ষভাবে প্রায় চার লক্ষ সুবিধাভোগীদের জীবনে প্র...

রেড রোডে পুজো কার্নিভাল

Image
  সুমন্ত দাস, রেড রোড:  জেলায় পুজোর কার্নিভাল এই প্রথম। যা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কুল্পি শহরে রাস্তা রঙিন আল্পনায় ভরে উঠেছে। চারিদিক ঝলমল আলোকসজ্জায়,সুসজ্জিত মঞ্চ। ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবার কার্নিভাল। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপিতে এই কার্নিভালে অংশ নিয়েছিল জেলার মোট ২৪ টি দুর্গাপূজা কমিটি। শুক্রবার বিকেলে জেলার প্রথম পুজো কার্নিভাল ঘিরে উন্মাদনা। ঐতিহাসিক কুল্পিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কার্নিভাল এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনের শোভাযাত্রার পরিবর্তে জেলায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণে আগ্রহ অনেক তুঙ্গে পুজো কমিটির।  এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা,সুন্দরবন জেলার উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,জেলা সভাধিপতি শামীমা শেখ,রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল,ডা: হা: বিধায়ক পান্নালাল হালদার,মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,কুল্পির বিধায়ক যগরঞ্জন হালদার সহ জেলার অন্যান্য সকল আধিকারিক ও বিধায়করা। মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে পূজা কার্নিভাল ২০২২। জানা গিয়েছে কুলপিতে জেলা থেকে মোট যোগ দ...

মেটাভার্স-এ নতুন করে তৈরি করা হয়েছে

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মেটাফর্ম এবং এক্সপিঅ্যান্ডডিল্যান্ড আজ বিশ্বের প্রথম মেটাপুজোর কথা ঘোষণা করেছে। এটি ভবিষ্যতের একটি পথ যেখানে কলকাতার আইকনিক দুর্গাপুজো উদযাপনকে মেটাভার্সে নিয়ে আসবে। এই পুজোর মরসুমে, আইকনিক এবং জনপ্রিয় আহিরিটোলা, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল এবং টালা Prattay প্যান্ডেলগুলি মেটাভার্সে ৩ডি টুইনের মাধ্যমে সহজলভ্য হবে। এই অভিজ্ঞতার বিষয়ে বিশদভাবে বলতে গিয়ে মেটাফর্ম এবং এক্সপিঅ্যান্ডডিল্যান্ড-এর কো-ফাউন্ডার সুকৃত সিং বলেন, "ইউনেস্কোর বিশাল স্বীকৃতির পর, এটি দুর্গাপুজোর জন্য আরও একটি বড় আনন্দজনক ঘটনা। আমরা ভক্তি এবং প্রযুক্তির মধ্যে ব্যবধান মেটানোর বিষয়ে অনুপ্রাণিত হয়েছি এবং বিশ্বের বৃহত্তম ভক্তিমূলক এই অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সবচেয়ে ভাল উপায়গুলির ওপর নির্ভর করতে শুরু করেছি। আমাদের এই উদ্যোগটি মা দুর্গাকে ওয়েব ৩.০-এ একটি উন্নত অবস্থান এনে দিয়েছে, যেখানে সারা বিশ্বের ভক্তরা কলকাতার সবচেয়ে জনপ্রিয় প্যান্ডেলগুলি দর্শন করে প্যান্ডেল গুলির একটি ত্রিমাত্রিক বিনোদনে প্রবেশ করতে এবং তাতে অংশ নিতে সক্ষম হবে। এটি করার সময়, ...

সমালোচনায় বীরচন্দ্র সাধারণ গ্রন্থাকারের উদ্যোগে কবিগুরুর “বিসর্জন”(১৯৬০)

Image
  বানীব্রত দত্ত ,বিশেষ প্রতিবেদন: বীরচন্দ্র পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ১৯৬০ সালের জুলাই মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিসর্জন ' নাটক মঞ্চস্থ হয় । উমাকান্ত একাডেমির ক্যাম্পাস হলে। নাটকটি মঞ্চস্থ হওয়ার পর সে সময় বিভিন্ন পত্রিকায় আলোচনা সমালোচনা প্রকাশ পায়। নাটকের অভিনয় নিয়ে সাপ্তাহিক 'সমাচার' পত্রিকায় তীব্র সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ পায় ২৪ জুলাই,১৯৬০ সালে। পরবর্তীতে এই নাটকটি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছিল। ১৯৬১ সালের জুলাই মাসেই আগরতলার প্রগতি বিদ্যামন্দিরের জ্ঞান মন্দিরে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। প্রথম বার এই নাটকের অভিনয়ে যারা ছিলেন তাদের অনেকেই পরবর্তী উপস্থাপনায় ছিলেন না। তবুও নাটকটি নিজের মেজাজেই দ্বিতীয়বার দর্শকদের মন জয় করতে পেরেছিল। কিন্তু প্রথমবার 'বিসর্জন' (১৯৬০) নাটকটি মঞ্চস্থ হওয়ার পর সমাচার পত্রিকার প্রতিবেদনে কি লেখা হয়েছিল, তা উপস্থাপন করা হয় এখানে। "আসন্ন রবীন্দ্র শতবার্ষিকী উৎসবের প্রারম্ভিক অনুষ্ঠান হিসেবে স্থানীয় বীরচন্দ্র সাধারণ পাঠাগারের কর্মীবৃন্দ গত ১৩ই ও ১৪ই জুলাই সন্ধ্যায় একাডেমির ক্যাম্পাস হলে কবিগুরুর বিসর্জন নাটকখানা মঞ্...

প্রতিশ্রুতি পালন করছে সরকার ; আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী : মানিক

Image
  বানীব্রত দত্ত, ত্রিপুরা : "আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী" এই দিশাতেই ভাৱতেৱ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী'র আদর্শকে সামনে রেখে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এিপুৱা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েই "প্রতি ঘরে সুশাসন" অভিযান কর্মসূচি হাতে নেয়া হয়েছে : মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা প্রতিশ্রুতি পালন করছে সরকার। সামাজিক ভাতা যা আগে ৭০০ টাকা ছিল, ২০১৮ তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটাকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছিল। আজ যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর জন্মদিনের এই শুভ দিনে রাজ্য সরকার ঘোষণা করেছে যে, সামাজিক ভাতা ১ হাজার টাকা থেকেও বৃদ্ধি করে ২০০০ টাকা করা হবে এবং তার বাস্তবায়ন এই মাস থেকেই শুরু হবে। তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, 2018 সালের পর থেকে ত্রিপুরায় জল জীবন মিশন প্রকল্পেৱ 54% কাজ শেষ হয়ে গেছে। এতে রাজ্য সরকার সফলতাও অর্জন করেছে। এদিকে সংবাদেৱ সত্যতা যাচাই করতে গেলে দেখা যায়, ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে মিশন মুডে কাজ করছে সরকার। যদিও সরকার ঢক্কানিনাদে ...