Posts

Showing posts with the label weather

ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে মহা ধর্মীয় শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা :  ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয় মানব ধর্ম সভাযাত্রা। যেখানে সকল ধর্মামতকে জুড়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয় । ভবাপাগলা ও লোকনাথ বাবার ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দীঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫তম বার্ষিক অনুষ্ঠান গত ৮ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিরাট মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুরু তাই নয়, এর সাথে সাথে সাধন সংগীতের ও আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের মানবধর্ম শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানবধর্ম ভবাপাগলা মহা সম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী,ভবা পাগলার জ্যৈষ্ঠ পৌত্র সঞ্জয় চৌধুরী,দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই,পদ্মশ্রী মাসুম আক্তার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,গুড নিউজ মিশন চার্জের অধিকর্তা ডঃ শীকান্ত দাস,ডঃ অরিজিৎ নিয়োগী,জামাত-ই- ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন,আচার্য কমল মৈত্র,রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দি...

আরও ২ থেকে ৩ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সমগ্র পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও অরুণাচল প্রদেশ-অসম-মেঘালয়-ত্রিপুরা-নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম রাজ্যে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে, মধ্য আরবসাগর ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং কর্ণাটক ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণপশ্চিম মৌসুমীবায়ু প্রবেশ করেছে। যার জেরে আবহাওয়া কিছুটা মেঘলা। কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  মৌসুমীবায়ু প্রবেশের রেখা অবস্থান করছে ১৪.৫°উঃ/৫৫°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৬০°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৬৫°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৭০°পূঃ স্থানঙ্ক, কারওয়ার, মাদিকেরী, কোড়াইকানাল, আদিরামপাত্তিনম, ১২°উঃ/৮৩°পূঃ স্থানঙ্ক, ১৬°উঃ/৮৭°পূঃ স্থানঙ্ক, ২১°উঃ/৯০°পূঃ স্থানঙ্ক, ২৩.৫°উঃ/৯০.৫°পূঃ স্থানঙ্ক, ধুবরী এবং ২৮°উঃ/৮৯°পূঃ স্থানঙ্কের উপর দিয়ে। আগামী ২ থেকে ১ দিনের মধ্যে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশে অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটক, এবং মধ্য আরবসাগররের দক্ষিণপশ্চিম, পশ্চিম-মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং মহারাষ্ট্র, গোয়া ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মৌসুমীবায়ু প্রবেশ করতে পারে। তা...

ঘূর্ণিঝড় মোকার ভ্রুকুটি, বেশ কিছু জেলায় ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

Image
  শাহরুখ আনসারী, কলকাতাঃ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্নাবত্ত আজ নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ে, রাজ্যে কতটা প্রভাব ফেলবে মোকা? মূলত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব সব থেকে বেশি থাকলেও রাজ্যের কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম ,দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের মোকা র প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রার পারদ ক্রমশই বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই বোঝা যাবে ল্যান্ড ফল কোথায়। প্রাথমিকভাবে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে ধাবিত হবে, তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের বেশ কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে হাওয়া অফিস।

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, চিন্তায় প্রহর গুনছেন সুন্দরবনের বাসিন্দারা

Image
  শাহরুখ আনসারী, সুন্দরবন: বাংলার আকাশে আবার দুর্যোগের ঘনঘটা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে! আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন। বিগত বছরগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা। আমফান, ইয়াশ, আশনি, সিত্রাং স্মৃতি ভুলতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। আশনি সংকেতে তারা প্রহর গুনছেন। প্রসঙ্গত বেশিরভাগ এলাকাতেই রয়েছে বালির বাঁধ। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন জলস্ফীতির কারণে বালির বাঁধ ভেঙে গিয়ে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যেতে পারে। যদিও সুন্দরবন উন্নয়নের মন্ত্রী স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করে ফেলেছেন। আশ্বাস মিলেছে ঘূর্ণিঝড় মোকার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়টি ওড়িশার দিকে ধাবিত হতে পারে। তবে সুন্দরবনের বাসিন্দারা যথেষ্ট চিন্তায় রয়েছেন, কারণ বেশিরভাগ জায়গায় রয়েছে বালির বাঁধ।

রাজ্যের সাথে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ তৃণমূলের

Image
  বলোরাম বোস, বরাহনগর: ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না।  কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে রাজ্য সরকারকে বঞ্চিত করছে । পেট্রোল ডিজেল গ্যাসের অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরানগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হয় । এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শুরু হয় বরানগর বাজার থেকে গোপাল লাল ঠাকুর রোড হয় টপিন রোড হয়ে পিকে বিশ্বাস রোড দিয়ে শেষ হবে এই কেন্দ্রীয় মিছিল বঙ্গলক্ষী জুটমিল বাজারে গিয়ে শেষ হবে । এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় বড়নগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মল্লিক উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু অঞ্জন পাল কৃষ্ণ পাল সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত পৌর প্রতিনিধি সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি সহ কর্মী-সমর্থকরা। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover differe...

আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Image
  জয় গুহ, কলকাতা : আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার সাথে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে। আগামীকাল ৩০ তারিখ এর প্রভাব একটু বাড়বে। হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। ৩১ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত এর প্রভাব একটু কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এরমধ্যে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব ১ তারিখ থেকে একটু বেশি থাকবে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts...

ক্রমশ বাড়ছে গরম

Image
জয় গুহ, কলকাতা: ক্রমশ আরো বাড়ছে গরম, বৃষ্টি হবে কিনা তার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, শীতে এবার ভুগিয়েছে বৃষ্টি। তবে আপাতত সে বিদায় নিয়েছে। মার্চ মাসের দিন যত এগোচ্ছে ততোই অস্বস্তিকর গরম বাড়ছে রাজ্যে। মার্চের দ্বিতীয় সপ্তাহে গরমের অস্বস্তিতে নাজেহাল হবে বঙ্গবাসী। তবে আস্তে আস্তে গ্রীষ্ম জানান দিতে শুরু করেছে। মার্চের প্রথম দিকে হালকা শীতের আমেজ থাকলেও যতদিন এগোচ্ছে তত গ্রীষ্মের দহন বাড়ছে। আর এটাই আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই এই রাজ্যে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.facebook.com/sothikbarta/ Youtube : https://www.youtube.com/channel/UCSGK... T...