Posts

Showing posts with the label entertaiment

অনুবাদ পত্রিকার 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল সারস্বত সম্মান'

Image
  শুভ ঘোষ, কলকাতা: বাংলা সাহিত্যের এক অনন্য ধারার নাম অনুবাদ সাহিত্য। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত গল্প, কবিতা ও প্রবন্ধ নিজের ভাষায় অনুবাদ করে যে সাহিত্য সৃষ্টি হয় সেই ‘অনুবাদ সাহিত্যের’ কদর আজও সমান গুরুত্বের।  এই ভিন্নধারার সাহিত্য সৃষ্টির জন্য এবার এ রাজ্যের অনুবাদকদের সম্মানিত করল ১৯৭৫ সাল থেকে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’৷ এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল বৈশম্পায়ন ঘোষাল ও তাঁর স্ত্রী সোনালী ঘোষালের হাত ধরে। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁরা। এখন কন্যা বিতস্তা ঘোষাল এই পত্রিকার সম্পাদনা করে চলেছেন। পত্রিকার ৫০ বছর উপলক্ষে বিধাননগরের 'ঐকতান' অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ভাষা সংসদ ও অনুবাদ পত্রিকা আয়োজিত 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান' প্রদান অনুষ্ঠান।    ‘জীবনকৃতি সারস্বত সম্মান’ প্রদান করা হয় বিশিষ্ট অনুবাদক   নীলাঞ্জন চট্টোপাধ্যায়, বিপ্লব বিশ্বাস ও অনুরাধা মহাপাত্রকে। ‘সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান’ পান শ্যামল ভট্টাচার্য, নন্দিতা ভট্টাচার্য, সুদীপ্ত চট্টোপাধ্যায়, মায়া সিদ্ধান্ত(পত্রিকা সম্পা...

আয়কর দপ্তরের ক্লাবের উদ্যোগে Joy of Sharing

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: ট্যাগলাইন Joy of Sharing, আসুন একসাথে বাঁচি।  বুধবার ৩১শে জানুয়ারি আয়কর দপ্তরের ক্লাবের উদ্যোগে এবং এডমিনিস্ট্রেশনের সক্রিয় সহযোগিতায় এক মহতী উদ্যোগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রী মনোরঞ্জন পানিগ্রাহী। এইদিন দ্বিপ্রহরে আয়কর এনেক্স বিল্ডিং এর নিচে এই মহতী উদ্যোগটি সুসম্পন্ন হয় । এই উদ্যোগ সম্পর্কে দেবাশীষ সাউ বলেন এই উদ্যোগের মূল লক্ষ হল আপনার বাড়ির অতিরিক্ত সামগ্রী বা স্বল্প পরিধেয় জামাকাপড় যা আপনার কোনো কাজে লাগছে না কিন্তু আপনার দেওয়া জিনিসগুলো অন্যের প্রয়োজন মতো কাজে লাগানো। যারা তাদের ব্যবহৃত সামগ্রী বা জামাকাপড় অথবা অন্যান্য ব্যবহার্য অতিরিক্ত জিনিস দেবেন তাদের দেওয়া জিনিসগুলো সংগ্রহ করে এখানে রাখা থাকবে। সেই জিনিসগুলোর এর মধ্যে যার যেটা প্রয়োজন সেটা তিনি খুশি মনে সংগ্রহ করতে পারবেন । ক্লাবের সকল সদস্যদের ধারাবাহিক অংশগ্রহণ একান্তই প্রয়োজন এই উদ্যোগ কে টিকিয়ে রাখার জন্য। আমরা প্রাথমিক ভাবে এখানে সফল হলে অন্যান্য বাড়িতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। তবে সমস্ত সদস্যদের কাছে আমাদের অনুরোধ তাঁরা যেন জামা কাপড...

লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উৎসব

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: ছাত্রীদের শিক্ষা সমাজ গঠনে বিরাট ভূমিকা নেয়। এই কথা মাথায় রেখে লেকটাউন অঞ্চলে আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এলাকার ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এক বিরাট ভূমিকা নেয়। ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৯ জানুয়ারি সোমবার এবং ৩০ শে জানুয়ারী মঙ্গলবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সুবর্ণজয়ন্তীবর্ষ অর্থাৎ ৫০তম বর্ষপূর্তি। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী বাসুদেব মহাশয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শ্রবনা চৌধুরী'র আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছিলেন আই.এস.আই কলকাতার প্রাক্তন পরিচালক পদ্মশ্রী ডাঃ বিমল কুমার রায়,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নিনির্বাপন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী সুজিত বসু সহ বিশিষ্টজন। বিদ্যালয়ের ছাত্রীদের গাওয়া উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় শ্রী সুজিত বসু। পরবর্তী পর্যায়ে প্রধান শিক্ষিকার উদ্বোধনী ভাষণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সংবর্ধনা প্রদান ...

দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বাংলায় একটা প্রবাদ আছে তাস দাবা পাশা তিন কর্মনাশা। আজকের দিনে এই কথা মোটামুটি ভাবে অচল বলা যেতে পারে। দাবা এবং তাস খেলা আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। অবসর সময় কাটানোর জন্য এই খেলা দুটির কোনো জুড়ি নেই। কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতা আন্তর্জাতিক স্তরে যেমন আয়োজিত হয় ঠিক তেমনই রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। তবে দমদম পার্ক তরুণ সঙ্ঘের কথা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রয়াত প্রীতিশ কুশারী ও দলীপ দত্ত'র স্মরণে ৫ম বার্ষিক দুইদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই খেলাটি পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল ব্রীজ এসোসিয়েশনের পক্ষে দুই ডিরেক্টর তন্ময় ঘোষ এবং দেবব্রত রায় চৌধুরী। প্রতিটি মুহূর্তে দুই অভিজ্ঞ ডিরেক্টর এই খেলার খুঁটি নাটি হিসেব রাখছিলেন। এই কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি মোট ১১ রাউন্ডের। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই খেলা চলে রাত পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীরা এশিয়াড, বিশ্ব চ্যাম্পিয়ন সহ পৃথ...

ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে মহা ধর্মীয় শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা :  ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয় মানব ধর্ম সভাযাত্রা। যেখানে সকল ধর্মামতকে জুড়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয় । ভবাপাগলা ও লোকনাথ বাবার ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দীঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫তম বার্ষিক অনুষ্ঠান গত ৮ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিরাট মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুরু তাই নয়, এর সাথে সাথে সাধন সংগীতের ও আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের মানবধর্ম শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানবধর্ম ভবাপাগলা মহা সম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী,ভবা পাগলার জ্যৈষ্ঠ পৌত্র সঞ্জয় চৌধুরী,দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই,পদ্মশ্রী মাসুম আক্তার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,গুড নিউজ মিশন চার্জের অধিকর্তা ডঃ শীকান্ত দাস,ডঃ অরিজিৎ নিয়োগী,জামাত-ই- ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন,আচার্য কমল মৈত্র,রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দি...

ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

Image
সৃঞ্চিণী পোদ্দার, খরদহ: করোনা কালে গণ মাধ্যমের প্রভাব, দার্জিলিং এর ভূমিধ্বস এবং জল দূষণ নিয়ে মাত্র ২ মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো খরদহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় । ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়েই। বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো করা। মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনে স্বপ্ন পূরণের পথে বছর ২১ এর যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। কল্যাণী বিশ্ব বিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়, আসামের এইচ পি বি বালিকা বিশ্ববিদ্যালয় , সিউ নারায়ণ রামেশ্বর ফাতেপুরিয়া কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওমোরফোলো-জিস্টস থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়লো সে। বর্তমানে বেহালা সরসুনা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করছে। এর পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে কোর্সও করছে সে। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। তার বন্ধু  হোক কিংবা সহপাঠী সবটা জুড়েই কেবল পড়াশুনো আর বই খাতা। দেবজ্যোতির বাবা স...

মার্লিনের সেরা পুজো -২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: ভারতের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ৪ নভেম্বর শনিবার প্রিন্সটন ক্লাবে "মার্লিনের সেরা পুজো- ২০২৩" আয়োজন করেছিল। এই নিয়ে ৫ তম বর্ষে পা দিল। বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের উৎসাহের সাথে দুর্গা পূজার আয়োজন ও উদযাপন করতে মার্লিন গ্রুপ ২০১৯ সালে "মার্লিনের সেরা পুজো" প্রতিযোগিতা শুরু করেছিল। প্রতি বছরের মতো মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া এবং হুগলির মোট ১৭টি কমপ্লেক্স জুড়ে পূজা পরিক্রমার আয়োজন করেছিল। বিশিষ্ট জনপ্রিয় টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেত্রী উশষী রায় এবং দিতিপ্রিয়া রায় মহাষষ্ঠী মহাসপ্তমী এবং মহাষ্টমীতে কলকাতা, হুগলি এবং হাওড়া জুড়ে মার্লিন হাউজিং অ্যাপার্টমেন্টগুলিতে পরিক্রমা করেছিলেন। এদিনের অনুষ্ঠানে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা এবং মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। “মার্লিনের সেরা পুজো পুরস্কার ২০২৩”-এ সোদপুরের হাউজিং কমপ্লেক্স মার্লিন ম্যাক্সিমাস এই বছর প্রথম পুরস্কার এবং ৫০,০০০/- টাকা নগদ পুরস্কার জিতেছে। ...

সম্পন্ন হয় গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার খুঁটি পূজোর অনুষ্ঠান

Image
শুভ ঘোষ, কলকাতা: দুর্গাপূজা যেতে না যেতেই আপামর বাঙালি মাতে শ্যামা মায়ের পুজো আরাধনায়। উত্তর কলকাতার পোস্তার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এই বছরেরও শ্যামা পুজোর প্রস্তুতি শুরু করে দিলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। ৫০তম বর্ষের ভাবনাতেও থাকছে চমক। তা বোঝা গেলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। পোস্তা গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের সভাপতি শচীন ত্রিপাঠীর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তৃণমূল নেত্রী স্মিতা বক্সী ,শ্রীমান সঞ্জয় বক্সী,তৃণমূল নেতা সৌম্য বক্সি,সমাজসেবী দ্বারা সিং,  ব্যাগেশ মিশ্রা, উত্তম সংকার,সুরাজ সিং, মানোজ যাদব,মানব জাসওয়াল,রাজীব তেওয়ারি সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা । 

নিভলো অমলের আলোর দুনিয়া

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: নিভলো অমলের আলোর দুনিয়া। চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী। আজ সকাল ১০টা বেজে ৩০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন তিনি। শেষ হয়ে গেল একটা যুগ। অমল আলোয় চিরদিন তিনি থেকে যাবেন আমাদের মধ্যে। এমনই বলছেন শিল্পীরা।  কাগজের প্রথম পাতায় কার্টুন আঁকার রেওয়াজ বাংলায় শুরু হয়েছিল অমল চক্রবর্তীর হাত ধরেই। বছরের পর বছর ধরে তার আঁকা কার্টুন দেখেছে বহু পাঠকেরা। অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায় কার্টুন এঁকেছেন একসময়ে। পরবর্তীতে ১৯৯২ সালে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকেই সেখানে চাকরি করতেন অমল চক্রবর্তী।  ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়।’  এক মাস আগে হঠাৎই পায়ে একটি সংক্রমণ দেখা যায় কার্টুনিস্ট অমল চক্রবর্তী। তবে বয়সটা বেশি হওয়ায় সংক্রমণটি সারছিলো না। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে । সেপটিসেমিয়ায় আক্রান্ত...

বই প্রকাশের মাধ্যমে জন্ম ভূমির তর্পণ

Image
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: পিতৃ পুরুষকে তর্পণ করে সূচনা হয়েছে দেবী পক্ষের। আর এই সূচনা পর্বেই নিজের নিজের সৃষ্টি দিয়ে জন্ম ভূমির তর্পণ করলেন বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের দুই ভূমিপুত্র কৃষ্ণেন্দু বটব্যাল ও সুজয় ঘোষাল। সাহিত্য প্রতিভা তথা কবি কৃষ্ণেন্দু বটব্যাল রচিত ও শব্দপ্রতিমা প্রকাশনা প্রকাশিত কাব্যগ্রন্থ " অভিলাষার হলুদ খামে ও সাহিত্যিক সুজয় ঘোষাল রচিত " পখন্না গ্রামের ইতিবৃত্ত ও একাল " বই দুটির প্রকাশ হয়। বই প্রকাশের মোড়ক উন্মোচনের মঞ্চে উপস্থিত ছিলেন পখন্না গ্রামের কৃতি সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্ণেল সুহাস ঘোষাল , কবি তরুণ গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক তথা লালমাটি সংবাদের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায় ,পখন্না পঞ্চায়েতের উপপ্রধান অনুপম গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেক বক্তাই পখন্না গ্রামের সংস্কৃতি ও তার চর্চার অতীত ও বর্তমান সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলো নজর কাড়া। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের মূল কারিগর ছিলেন পখন্না গ্রামের সংস্কৃতি মনস্ক উদ্যোগী যুবক অনাথ বন্ধু গরাই।

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

Image
বাণীব্রত দত্ত: নেশাগ্রস্ত যুবকের তান্ডবে ইন্ডিগো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা, MBB বিমানবন্দরে নিরাপদ অবতরণ।  লেন্ডিং এর পূর্বে ফ্লাইং অবস্থায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগো বিমানের এক যাত্রীর প্লেনের দরজা খুলার চেষ্টা করে বহুবার। যাত্রী এবং বিমানের কর্মীদের চেষ্টায় তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নিরাপদে লেন্ডিং করে এই বিমান। কলকাতা থেকে আগরতলা আসার পথে গুয়াহাটি থেকে ইন্ডিগো বিমানে উঠেছিল বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি। আগরতলা আসার সময় আকাশ পথে বেশিরভাগ সময় ছিল স্বাভাবিক। কিন্তু লেন্ডিং এর প্রায় ১০ মিনিট আগে ফ্লাইং অবস্থায় প্লেনের দরজা খোলার চেষ্টা করে রাজদীপ। প্রথমে এয়ার হোস্টেস তাকে বাঁধা দেওয়ার চেষ্টা কর। কিন্তু বিমানের সেবিকাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিমানে থাকা অন্যান্য কর্মীরা ছুটে এলেও তাঁকে থামাতে হিমশিম খায়। ছুটে আসে বিমানের যাত্রীরা। তারপরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তাঁকে। জানা গেছে নেশাগ্রস্থ অবস্থায় বিমানে উঠেছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক চা...

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

Image
গোপাল দেবনাথ , বেলঘরিয়া: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনন্ত কাল ধরেই সন্মান জানানোর প্রচলন আছে। যে ব্যক্তি যে বিষয়ে গুণী তাকে সম্মানিত করে সেই ব্যক্তি বা সংস্থা নিজেরাই সম্মানিত হয়ে থাকে। এমনই এক সংস্থা হলো বলো কলকাতা টিভি পরিবার। গত ১৯ আগস্ট শনিবার কামারহাটি নজরুল মঞ্চে আয়োজন করেছিল তৃতীয় তম বর্ষ বঙ্গ গৌরব উৎসব সন্মান। এদিনের অনুষ্ঠানে বহু গুণী মানুষকে সন্মান জানালো এই সংস্থা। বঙ্গ গৌরব উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বাংলার গুণী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মৌসুমী দাস। মৌসুমীর জন্ম অসমে হলেও এই বাংলা তার নিজের জন্মস্থানের চেয়ে কোনো অংশে কম নয়। এই প্রতিবেদক এই সংগীতশিল্পীকে সঙ্গীত জীবনের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে চেনেন। মৌসুমী র আরেকটি বড় গুন ও অত্যন্ত দয়ালু মনের মানুষ এবং পশুপ্রেমী। পেট ওয়েলনেস সোসাইটি নামে তার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। কুকুর ও বিড়ালের প্রতি তার ভালোবাসা দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক প্রতিভাধর সংগীতশিল্পী মৌসুমী দাস কে সন্মান জানিয়ে বলো কলকাতা টিভি পরিবার সম্মানিত হলেন। এই অনুষ্ঠান মঞ্চেই মৌসুমী অসাধারণ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বাহবা কুড়িয়ে ন...

কলকাতার অন্যতম সেরা লাইফস্টাইল প্রদর্শনী

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাটস নিয়ে এসেছে দ্য প্লেজার ট্রাঙ্ক-এর প্রথম এডিশন। দুই দিনব্যাপী প্রদর্শনী 'বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক' কলকাতার গোল্ডেন টিউলিপ হোটেলে অনুষ্ঠিত হল। কলকাতায় এই গুরুত্বপূর্ণ শপিং ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ উপস্থাপন করল BAATS। BAATS হল একটি সংস্থা যা সৃজনশীলতার জগতে নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভার বিকাশ করে। BAATS-এর অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সকলেই বিভিন্ন সাংস্কৃতিক এবং পেশাদার ক্ষেত্রের, কিন্তু তাদের মধ্যে যে ব্যাপারটির মিল রয়েছে তা হল সৃজনশীলতার জন্য তাদের ক্ষুধা এবং ফ্যাশন ও জীবনধারার ক্ষেত্রে পারফেকশনিস্ট হওয়া। এই দুই দিনের ইভেন্টে অংশগ্রহণকারীরা আসন্ন উৎসবের মরসুমের জন্য এক ছাদের নিচে স্বল্প বাজেট থেকে উচ্চ বাজেটের পণ্য উভয়ের মধ্যে কনজিউমার এবং ডিজাইনার পণ্যগুলি প্রদর্শন করে। ইভেন্টটি ম্যাপ ৫ ইভেন্টস দ্বারা পরিচালিত হয়েছে।   বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক প্রদর্শনীটি উদ্বোধন করেন: জয়া সীল ঘোষ, অভিনেত্রী; সিএস (ড.) অ্যাড. মমতা বিনানি, এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ডব্লিউবি চ্যাপ্টারের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ও নিতেশের এ ভি স্...

এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসবের থিম প্রকাশ

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসব কমিটি প্রতি বছর নতুন ভাবে সাজিয়ে তোলে তাদের গোটা দুর্গা পুজোর মন্ডপ। এবছর যে আরো বেশি করে আকর্ষণ কাঁড়তে চলেছে তার আর বলার অবকাশ রাখে না। এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব তাদের উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য শহরের অন্যতম নজরকাড়া পুজো হিসেবে পরিচিত। তাদের প্রতি বছরের থিমে কিছু না কিছু নতুনত্ব থাকেই। এবারেও তার অন্যথা হচ্ছেনা। কলকাতার প্রেস ক্লাবে এদিন তারা এ বছরের পুজোর ভাবনা প্রকাশ করেন। এবছরের ভাবনা 'এলেম নতুন দেশে'।  স্টেট ব্যাঙ্ক পার্ক (এস বি পার্ক) সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এখনও পর্যন্ত তাদের উচ্চ মানের দৃষ্টিভঙ্গি এবং গভীর চিন্তার দ্বারা পুজো তথা বলা ভালো বিশেষভাবে, দুর্গা পুজোর সাথে জড়িত। সংস্থাটি পুজোর ব্যাপারটিকে গবেষণা এবং সৃজনশীল কল্পনার জগতে রূপান্তরিত করেছে। এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এই অক্টোবরে তাদের ৫৩ তম বছর উদযাপন করছে৷ এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ঝলমলে ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব ২০২...

পরিচালক অর্ণব রিঙ্গো ব্যানার্জির অভিমত

Image
  নিজস্ব প্রতিবেদন:"পিলকুঞ্জ", প্রজেক্ট 'টাইগার'- এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি। ২০১৭ সালে উত্তর ভারতে, একটি সংরক্ষিত ব্যাঘ্র অভয়ারণ্যে এক ভয়াবহ কেলেঙ্কারীর উদয় হয়। যা দেশের শীর্ষস্থানীয় পদাধিকারীদের পর্যন্ত নাড়া দিয়েছিল। এবং রহস্যজনক ভাবে দেখা গেছিলো, যারা নিজেদের স্বেচ্ছায় অমন ভয়ংকর মৃত্যুবরণ করেছিলেন,  তাঁরা শুধুমাত্র ক্ষতিপূরণের টাকার জন্যে এই আত্মত্যাগ করেছিলেন। সঠিক কোনো তথ্য উন্মোচিত না হওয়া পর্যন্ত...  স্বাভাবিক ভাবেই এই ঘটনা চক্রের পরিপ্রেক্ষিতে  প্রাথমিক স্তরে বাঘের নৃশংস মানুষখেকো আচরণকেই দোষারোপ করা হয়েছিলো। কড়া সরকারি পদক্ষেপের পরবর্তীকালে এই ঘৃণ্য কেলেঙ্কারীটি বন্ধ হয়। কিন্তু অর্থের বিনিময়ে বলিদানের এই রক্ত হিম করা তথ্যগুলি এখনও সেই এলাকার স্মৃতিতে তাজা।  আজও স্মৃতিরোমন্থন করে শিউরে ওঠেন, যারা উত্তর ভারতের গ্রামে সেই ভয়াবহ ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী ছিলেন। এই সবের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিই এমন ভয়াবহ ঘটনার ওপর চিত্রনাট্য তৈরি করার। আমার এই অভিলাষা কে রূপায়ণ করতে প্রচুর সাহায্য করেছেন KLiKK পরিবারের সবাই। তাদের সবার কাছে আমি কৃ...

প্রেস ক্লাবে ঐন্দ্রিলার বই প্রকাশ

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: যে বয়সে তাঁর সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউ এ ই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখিকা শিশু ও তারুণ্যের প্রতীক । তাঁর এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম "দ্য এডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন" । ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর  প্রথম বই। ইতিমধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি। নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনি শংকর চক্রবর্তী , চিত্রা লাহিড়ী , সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচার্য , মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখিকা হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট,বারাসাত।

মুক্তি পেল ' মায়া '

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজর্ষি দে-র মায়া, ম্যাকবেথ থেকে গৃহীত একটি গল্প থেকে চলচ্চিত্রে রূপায়ন। এর গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। মূল প্লটের মধ্যে বেশ কয়েকটি চরিত্র এবং সাবপ্লট সহ এই চলচ্চিত্রটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে তাদের মতো আচরণ করতে পরিচালিত করে তার বার্তা বহন করে। এটি বাংলা সিনেমার জগতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথের অন্যতম রূপান্তর। 'মন্দার' যদিও আগে দেখেছি আমরা, তবে তা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই বলাই যায় এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ম্যাকবেথের রূপান্তর। চলচ্চিত্রটির অফিসিয়াল গ্র‍্যান্ড প্রিমিয়ার আজ শহরের আইনক্স সাউথ সিটি মলে চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জী প্রযোজিত এই ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলা সহ বাংলার ১৯ জন শীর্ষ অভিনেতা রয়েছেন যিনি বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। এটি ভারতে মিথিলার প্রথম চলচ্চিত্র। তাঁর অন্য একটি প...

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবীন্দ্র - নজরুল সন্ধ্যা

Image
  অভিজিৎ হাজরা, সোনারপুর: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং শিশু থেকে কিশোর-কিশোরী ও যুব সমাজের মানবিক মূল্যবোধ গড়তে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো রবীন্দ্র -নজরুল সৃষ্টি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এক রবীন্দ্র - নজরুল সন্ধ্যা। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজপুর-সোনারপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় সম্পন্ন এই দিনের এই অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুর - সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, ফুটবলার রুপক চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শম্ভুনাথ মুখার্জী,সমাজসেবী সোমেন মোহন ঘোষাল, রাজপুর -সোনারপুর মিউনিসিপ্যালিটির পৌর প্রধান ডাঃ পল্লব কুমার দাস, কবি ডাঃ নির্মল করণ। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সভাপতি পৃথিশ বিশ্বাস এবং সংগঠনের সম্পাদক তথা শিক্ষক ও প্রযুক্তিবিদ সুব্রত সাহার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই সম্পূর্ণ অনুষ্ঠান।  গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পৃথিশ বিশ্বাস বলেন, দ্রুত নগরায়ন সভ্যতার ফলে নিব্বিচারে গাছ ...

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: একটাই লক্ষ্য সকলের জন্যে কিছু করা। যাদের কথা কেউ ভাবে না। যাদের খোঁজ কেউ নেন না। তাদের পাশে দাঁড়াতে ছুটে যান নীলকন্ঠ চক্রবর্তী। করোনার মত মহামারী হোক কিংবা আমফানের মত প্রাকৃতিক বিপর্যয় হোক না কেন। নিজের পরিবারের লোক মনে ভেবে প্রয়োজনীয় জল, কোথাও খাবারও পৌঁছে দিয়েছেন নীলকন্ঠ। নিজের আয়ের কিছু অংশ দিয়ে নিজের একক প্রচেষ্টায় রক্তদান শিবিরের আয়োজন করে মুমূর্ষ রোগীদের রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী হন তিনি। আবার সেই সমস্ত রক্তদাতাদের উৎসাহ দিতে নিজের পকেট থেকে টাকা ব্যয়ে নানা রকম উপহারও দেন নীলকন্ঠ চক্রবর্তী।  কারোর কাছে ভগবান। আবার কারোর কাছে বিশিষ্ট সমাজ সেবক। এক ডাকে যাকে সব সময় পাওয়া যায় অসহায়ের সহায় তিনি হলেন নীলকন্ঠ চক্রবর্তী। তার একান্ত প্রচেষ্টায় সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন নিজে।  আবার অনেক সময় শ'য়ে শ'য়ে মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গাছ লাগিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা তুলে দিতেই পিছু পা হননি তিনি।  ক...

বাঁকুড়ার সুষমা টেক্কা দিল কলকাতাকে

Image
  সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ধারাবাহিক ভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় নিজেদের স্থান পাকাপাকিভাবে দখল করে নিয়েছে।এবার উচ্চমাধ্যমিকে ও তার ব্যাতিক্রম হলনা । এবার উচ্চমাধ্যমিক মেধাতালিকায় প্রকাশের সাথে সাথেই বাঁকুড়া জেলার মানুষের মুখে চওড়া হাসি লক্ষ্য করাগেল। জেলায় প্রথম স্থান এবং গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার সুষমা খান।বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর ছাত্রী সুষমার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের বিচারে ৯৯ শতাংশ।ফলাফল প্রকাশিত হওয়ার পরই জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সুষমার বাঁকুড়া চাঁদমারীডাঙার বাড়িতে। বাঁকুড়া মেয়ে সুষমার রাজ্য জয়ের অনন্দে উৎসবের মেজাজ গোটা জেলা জুড়ে।