Posts

Showing posts with the label west bengal

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক

Image
  ঈশানী মল্লিক ,কলকাতা : হাতে গোনা মাত্র আর কয়েক সপ্তাহ। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যার জন্যে গোটা এক বছর ধরে জমে অনেক পরিকল্পনা সাথে উন্মাদনাও। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবার দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিন রবীবাসরীয়র সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনে সকল উদ্যোক্তারা সামিল হন পুজোর প্রস্তুতিতে। ঢাকের বাদ্য , শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধুর সুরে জমে উঠল মহিলা পরিচালিত পল্লিশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজামণ্ডপ এর প্রাঙ্গণ। পূজার্চনার মঙ্গলধ্বনি , ভক্তজনের অর্ঘ্য নিবেদন আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি।   শাস্ত্র মতে , পূজামণ্ডপ নির্মাণের পূর্বে এই খুঁটি পুজো শুভ সূচনার প্রতীক। সেই মত এই আয়োজন। সেখানে এলাকার মানুষেরাও সামিল হন। কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস সহ এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবি মেডিকেল বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমার দে সহ বহু বিশিষ্ট ব্যাক্তিওত্...

তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আয়োজিত কর্মশালা

Image
  সুমন্ত দাস, বাঘাযতীন: জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে কর্মশালা আয়োজিত হলো বাঘাযতীনে । লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত করতে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজ বাঘাযতীনে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্যোক্তা ছিলেন জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী।   এদিন এই অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাশিস চক্রবর্তী জানান সারা রাজ্য জুড়ে ৪২ টি আসনে তৃণমূল প্রার্থীদের জেতানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত হতে হবে এবং সেই কারণের জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিজেপির কোৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের সোশ্যাল মিডিয়াকে আরো দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে বলেও তিনি জানান। এদিন না দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা আসনে তৃণমূলের ভালো ফলাফলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন শুভাশিস ...

প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা

Image
নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: যারা আইন রক্ষার ক্ষেত্রে সমাজে অন্যতম ভূমিকা পালন করে থাকে তাদের উদ্যোগেই সম্পন্ন হল স্বাস্থ্য পরীক্ষা শিবির কর্মসূচি। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত সমস্ত পুলিশ কর্মী আধিকারিক এবং বিভিন্ন স্তরের থানায় কর্মরত কর্মচারীদের স্বাস্থ্যের দেখভালে উদ্যোগী হলো প্রশাসনেরই আধিকারিকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল অলোক রাজোরিয়া সহ উচ্চপদস্থ বহু আধিকারিকরা।

ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে মহা ধর্মীয় শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা :  ভবাপাগলা মহাসম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয় মানব ধর্ম সভাযাত্রা। যেখানে সকল ধর্মামতকে জুড়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয় । ভবাপাগলা ও লোকনাথ বাবার ভক্তদের উপস্থিতিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে দীঘার ভবার হরবোলা মন্দির পর্যন্ত এক বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের উদ্যোগে মানবধর্ম দিঘার ভবা হরবোলার মন্দিরে ৪৫তম বার্ষিক অনুষ্ঠান গত ৮ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী বিরাট মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুরু তাই নয়, এর সাথে সাথে সাধন সংগীতের ও আয়োজন করা হয়। ভবা পাগলার মহাসম্মেলনের মানবধর্ম শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মানবধর্ম ভবাপাগলা মহা সম্মেলনের আচার্য গোপাল ক্ষেত্রী,ভবা পাগলার জ্যৈষ্ঠ পৌত্র সঞ্জয় চৌধুরী,দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই,পদ্মশ্রী মাসুম আক্তার,সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,গুড নিউজ মিশন চার্জের অধিকর্তা ডঃ শীকান্ত দাস,ডঃ অরিজিৎ নিয়োগী,জামাত-ই- ইসলামী হিন্দ শেখ তাহের উদ্দিন,আচার্য কমল মৈত্র,রাজরাজেশ্বরী মা,সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুরা অনেক মন্দি...

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY' তে। গতকাল  সোমবার ২৭ নভেম্বর, ২০২৩ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠানের পথপ্রদর্শক আদিত্য বিমো বিড়লার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান কান্ডারী মাননীয় অধ্যক্ষ শ্রী গৌতম সরকার মহাশয় ও কো -অর্ডিনেটর মাননীয়া শ্রীমতী সুচিস্মিতা দে মহাশয়ার নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় স্বামী বেদাতীতানন্দ মহারাজ এবং  বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী শ্রী সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতা ও তৎসংলগ্ন স্কুলের অধ্যক্ষ মহাশয়দেরও এই বার্ষিক দিবসের অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমন্বয়কারী ম্যাডাম প্রতিষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় স্বামী বেদাতিতানন্দ জি মহারাজ এবং শ্রী সাহেব চট্টোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সকলে একসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধ...

মার্লিনের সেরা পুজো -২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: ভারতের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ৪ নভেম্বর শনিবার প্রিন্সটন ক্লাবে "মার্লিনের সেরা পুজো- ২০২৩" আয়োজন করেছিল। এই নিয়ে ৫ তম বর্ষে পা দিল। বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের উৎসাহের সাথে দুর্গা পূজার আয়োজন ও উদযাপন করতে মার্লিন গ্রুপ ২০১৯ সালে "মার্লিনের সেরা পুজো" প্রতিযোগিতা শুরু করেছিল। প্রতি বছরের মতো মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া এবং হুগলির মোট ১৭টি কমপ্লেক্স জুড়ে পূজা পরিক্রমার আয়োজন করেছিল। বিশিষ্ট জনপ্রিয় টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেত্রী উশষী রায় এবং দিতিপ্রিয়া রায় মহাষষ্ঠী মহাসপ্তমী এবং মহাষ্টমীতে কলকাতা, হুগলি এবং হাওড়া জুড়ে মার্লিন হাউজিং অ্যাপার্টমেন্টগুলিতে পরিক্রমা করেছিলেন। এদিনের অনুষ্ঠানে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা এবং মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। “মার্লিনের সেরা পুজো পুরস্কার ২০২৩”-এ সোদপুরের হাউজিং কমপ্লেক্স মার্লিন ম্যাক্সিমাস এই বছর প্রথম পুরস্কার এবং ৫০,০০০/- টাকা নগদ পুরস্কার জিতেছে। ...

বই প্রকাশের মাধ্যমে জন্ম ভূমির তর্পণ

Image
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: পিতৃ পুরুষকে তর্পণ করে সূচনা হয়েছে দেবী পক্ষের। আর এই সূচনা পর্বেই নিজের নিজের সৃষ্টি দিয়ে জন্ম ভূমির তর্পণ করলেন বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের দুই ভূমিপুত্র কৃষ্ণেন্দু বটব্যাল ও সুজয় ঘোষাল। সাহিত্য প্রতিভা তথা কবি কৃষ্ণেন্দু বটব্যাল রচিত ও শব্দপ্রতিমা প্রকাশনা প্রকাশিত কাব্যগ্রন্থ " অভিলাষার হলুদ খামে ও সাহিত্যিক সুজয় ঘোষাল রচিত " পখন্না গ্রামের ইতিবৃত্ত ও একাল " বই দুটির প্রকাশ হয়। বই প্রকাশের মোড়ক উন্মোচনের মঞ্চে উপস্থিত ছিলেন পখন্না গ্রামের কৃতি সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্ণেল সুহাস ঘোষাল , কবি তরুণ গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক তথা লালমাটি সংবাদের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায় ,পখন্না পঞ্চায়েতের উপপ্রধান অনুপম গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেক বক্তাই পখন্না গ্রামের সংস্কৃতি ও তার চর্চার অতীত ও বর্তমান সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলো নজর কাড়া। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের মূল কারিগর ছিলেন পখন্না গ্রামের সংস্কৃতি মনস্ক উদ্যোগী যুবক অনাথ বন্ধু গরাই।

রাজভবনে চিকিৎসকদের প্রতিনিধি দল

Image
সঞ্জয় মন্ডল, কলকাতা: গত ১লা জুলাই থেকে ৭ ই জুলাই NEET পরীক্ষা চালুর প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাজভবনে রাজ্য পালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র,কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া ও কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাঃ চন্দন কুমার শীট।      মেডিকেল সার্ভিস সেন্টার -এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"সারা ভারতবর্ষের চিকিৎসকসমাজ, চিকিৎসা পেশার সাথে যুক্ত সর্বস্তরের মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক নেক্সট চালুর প্রতিবাদে সোচ্চার হয়েছে । আমরা এর সাথে এ কথাও জানিয়ে এসেছি এনএমসি (National Medical Commission) যদি নেক্সট (NExT- National Exit Test) চালু করে তা শুধু ছাত্র স্বার্থ বিরোধী তাই নয় সার্বিকভাবে জনসাধারণের চিকিৎসার মান ও ভীষণভাবে নিম্নগামী হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পেশার এই ভয়াবহ ক্ষতি রুখতে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান।"

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ ২৩ সে জুন পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো সকাল ঠিক এগারোটার সময়। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ...

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: নকল কাগজ দেখিয়ে OLX নামে এক অনলাইন অ্যাপের মাধ্যমে বিক্রি করা মোটরবাইক উদ্বার করলো বেলঘরিয়া থানার পুলিশ। অভিযোগ পেয়ে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসার তদন্ত করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে উদ্বার করেছে বেআইনি ৭টি স্কুটি। জানা যায় যে , যিনি অভিযোগকারী ও অন্য যারা ভুক্তভোগী তারা সকলেই olx অ্যাপের মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে স্কুটি গুলো কেনেন। আর সেই স্কুটির কাগজপত্র সবই নকল ছিল। ইতিমধ্যে বেলঘরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তকে। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না সেই সমস্ত বিষয়েও তদারকি করছেন বেলঘরিয়া থানার পুলিশ। 

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: একটাই লক্ষ্য সকলের জন্যে কিছু করা। যাদের কথা কেউ ভাবে না। যাদের খোঁজ কেউ নেন না। তাদের পাশে দাঁড়াতে ছুটে যান নীলকন্ঠ চক্রবর্তী। করোনার মত মহামারী হোক কিংবা আমফানের মত প্রাকৃতিক বিপর্যয় হোক না কেন। নিজের পরিবারের লোক মনে ভেবে প্রয়োজনীয় জল, কোথাও খাবারও পৌঁছে দিয়েছেন নীলকন্ঠ। নিজের আয়ের কিছু অংশ দিয়ে নিজের একক প্রচেষ্টায় রক্তদান শিবিরের আয়োজন করে মুমূর্ষ রোগীদের রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী হন তিনি। আবার সেই সমস্ত রক্তদাতাদের উৎসাহ দিতে নিজের পকেট থেকে টাকা ব্যয়ে নানা রকম উপহারও দেন নীলকন্ঠ চক্রবর্তী।  কারোর কাছে ভগবান। আবার কারোর কাছে বিশিষ্ট সমাজ সেবক। এক ডাকে যাকে সব সময় পাওয়া যায় অসহায়ের সহায় তিনি হলেন নীলকন্ঠ চক্রবর্তী। তার একান্ত প্রচেষ্টায় সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন নিজে।  আবার অনেক সময় শ'য়ে শ'য়ে মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গাছ লাগিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা তুলে দিতেই পিছু পা হননি তিনি।  ক...

বাঁকুড়ার সুষমা টেক্কা দিল কলকাতাকে

Image
  সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ধারাবাহিক ভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় নিজেদের স্থান পাকাপাকিভাবে দখল করে নিয়েছে।এবার উচ্চমাধ্যমিকে ও তার ব্যাতিক্রম হলনা । এবার উচ্চমাধ্যমিক মেধাতালিকায় প্রকাশের সাথে সাথেই বাঁকুড়া জেলার মানুষের মুখে চওড়া হাসি লক্ষ্য করাগেল। জেলায় প্রথম স্থান এবং গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার সুষমা খান।বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর ছাত্রী সুষমার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের বিচারে ৯৯ শতাংশ।ফলাফল প্রকাশিত হওয়ার পরই জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সুষমার বাঁকুড়া চাঁদমারীডাঙার বাড়িতে। বাঁকুড়া মেয়ে সুষমার রাজ্য জয়ের অনন্দে উৎসবের মেজাজ গোটা জেলা জুড়ে।

নারীর ক্ষমতায়ন অন্বেষণ করতে শক্তি 3.0 উদযাপন করা হচ্ছে

Image
গোপাল দ্দেবনাথ, কলকাতাঃ নারীর ক্ষমতায়নের একটি সম্পূর্ণ নতুন বিষয় অন্বেষণ করতে এই বছর শক্তি 3.0 উদযাপন করা হচ্ছে যেখানে শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব 'আর্থিক স্বাধীনতা নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি' বিষয়ে তাদের মতামত শেয়ার করতে উপস্থিত ছিলেন। ২৯শে এপ্রিল ২০২৩ তারিখে পার্ক হোটেলে যে ইভেন্টটি হয়েছিল তাতে উপস্থিত ছিলেন ডঃ শশী পাঞ্জা - শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার প্রধান বক্তা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউবিএইচআইডিসিওর এমডি  দেবাশিস সেন। ড: তেহনাজ দস্তুর এই ইভেন্টের পিছনে তার চিন্তাভাবনা ব্যাক্ত করে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন,"আপনাদের কাছে শক্তি 3.0 উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। - টেরিকম এর উদ্যোগে এটি এমন একটি অনুষ্ঠান যা সর্বদা নারীর ক্ষমতায়নকে প্রচার করেছে এইভাবে রিতু এবং আমি এই যোগ্য উদ্যোগে হাত মিলিয়েছি।" ইভেন্টের মূল বক্তা ড. শশী পাঞ্জা শেয়ার করেছেন, "একটি রাষ্ট্র হিসেবে বাংলা সবসময়ই নারীদের অগ্রভাগে দেখেছে এবং বাংলার নারীদের প্রায়ই 'প্রতিবাদী' হিসেবে উল্ল...

আদালতের রায়ে হাসি ফুটলো রামকৃষ্ণপুর সমবায় ব‍্যাঙ্কের গ্রাহক ও কর্মচারিদের

Image
সুমন্ত দাস, হাওড়াঃ সালটা ছিল ২০১০ এর মাঝামাঝি । হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব‍্যাঙ্কে তালা পড়ল দূর্নীতির কারনে। মাথায় আকাশ ভেঙ্গে পড়ল ঐ ব‍্যাঙ্কের গ্রাহক থেকে কর্মচারী সবার। তারপর থেকে শুরু হল আইনী লড়াই আর যার ফলসরুপ সাফল‍্য এল দীর্ঘ বারো বছর পর আদালতের রায়ে মুখে হাসি ফুটল ঐ ব‍্যাঙ্কের গ্রাহক থেকে কর্মচারী সবার মুখে। আদালতের রায় সম্পর্কে বলতে গিয়ে রামকৃষ্ণপুর কো অপারেটিভ ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিন্দ‍্য ঘোষ বলেন প্রথম থেকে তাদের দাবী ছিল ব‍্যাঙ্ক খোলার এবং পাশাপাশি গ্রাহকদের গচ্ছিত অর্থ ও কর্মচারিদের বকেয়া ফেরত দেওয়া হোক। শুধু তাই নয় ব‍্যাঙ্ক চালু হলে পুরাতন কর্মীদের স্বপদে বহাল রাখা হোক।এটাও তাদের দাবী ছিল।এই ব‍্যাঙ্কের গ্রাহক এবং কর্মচারী দের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় যার ফল সরুপ বিচারপতি অরিজিৎ ব‍্যানার্জী ও অপূর্ব সিনহার বেঞ্চ এক যুগান্তকারী রায় দিয়ে জানায় ব‍্যাঙ্কটিকে আবারো পুনর্জীবন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের টাকা যেমন ফেরত দিতে হবে এর সঙ্গে কর্মচারীদের বকেয়া বেতন মেটানোর নির্দেশ দেওয়া হয় রাজ‍্য সরকারকে।শুধু তাই নয় ...

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু শিলিগুড়িতে

Image
  শাহরুখ আনসারি, শিলিগুড়িঃ রাত পেরোলেই পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আরম্বরে উদযাপিত হয়। প্রসঙ্গত শান্তিনিকেতনে বিশ্বকবির জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। শিলিগুড়িতেও রবি ঠাকুরের জন্মদিন পালনের জোর প্রস্তুতি চলছে। আগামীকাল রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। জানা গেছেন ১৬২ জন শিল্পী তাদের সুরেলা কন্ঠে গান করবেন। রবীন্দ্র মঞ্চে ঘটা করে পালন করা হবে রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিন। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সারাদিনব্যাপী অনুষ্ঠান থাকবে। প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলীরা।

ঘূর্ণিঝড় মোকার ভ্রুকুটি, বেশ কিছু জেলায় ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

Image
  শাহরুখ আনসারী, কলকাতাঃ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্নাবত্ত আজ নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ে, রাজ্যে কতটা প্রভাব ফেলবে মোকা? মূলত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাব সব থেকে বেশি থাকলেও রাজ্যের কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম ,দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে ঘূর্ণিঝড়ের মোকা র প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রার পারদ ক্রমশই বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই বোঝা যাবে ল্যান্ড ফল কোথায়। প্রাথমিকভাবে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে ধাবিত হবে, তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের বেশ কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে হাওয়া অফিস।

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, চিন্তায় প্রহর গুনছেন সুন্দরবনের বাসিন্দারা

Image
  শাহরুখ আনসারী, সুন্দরবন: বাংলার আকাশে আবার দুর্যোগের ঘনঘটা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে! আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবন। বিগত বছরগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা। আমফান, ইয়াশ, আশনি, সিত্রাং স্মৃতি ভুলতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। আশনি সংকেতে তারা প্রহর গুনছেন। প্রসঙ্গত বেশিরভাগ এলাকাতেই রয়েছে বালির বাঁধ। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন জলস্ফীতির কারণে বালির বাঁধ ভেঙে গিয়ে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যেতে পারে। যদিও সুন্দরবন উন্নয়নের মন্ত্রী স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করে ফেলেছেন। আশ্বাস মিলেছে ঘূর্ণিঝড় মোকার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়টি ওড়িশার দিকে ধাবিত হতে পারে। তবে সুন্দরবনের বাসিন্দারা যথেষ্ট চিন্তায় রয়েছেন, কারণ বেশিরভাগ জায়গায় রয়েছে বালির বাঁধ।

বিজেপিতে যোগদান শতাধিক তৃনমুল কর্মীর

Image
  শাহরুখ আনসারী,কোচবিহার ঃ পঞ্চায়েত ভোটের আগে তৃনমূলে ভাঙন। এদিন কোচবিহার জেলার অন্তর্গত সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের উপপ্রধান নাজিমা বিবি সহ পঞ্চায়েত সদস্য প্রবীর রায়, বিনোদ চন্দ্র রায় এবং পঞ্চায়েত সমিতির সদস্য বীরেন বর্মন বিজেপিতে যোগদান করেন। এছাড়াও এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ১নং অঞ্চলের প্রায় ৫০০ জনের অধিক তৃণমূল কর্মী দল পরিবরতন করে বিজেপিতে যোগদান করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত দিয়ে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তারা। এছাড়াও এইদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি বিধায়ক সুকুমার রায় সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।

২০টি অজগরের ডিম উদ্ধার কোচবিহারে

Image
  শাহরুখ আনসারী, কোচবিহার: ২০টি ডিম সহ উদ্ধার একটি ৬ ফুটের অজগর সাপ। কোচবিহারের পূর্ব কমেশ্বরী রোডের একটি বাড়ি থেকে ৮ ফুটের একটি অজগর উদ্ধার করল বন দপ্তর। পাশাপাশি ২০টি অজগরের ডিম উদ্ধার হয়েছে।  প্রথমে অজগরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছান বনকর্মীরা। অজগর সহ ডিমগুলোকে উদ্ধার করা হয়। বন দপ্তরের এডিএফও বিজনকুমার নাথ জানিয়েছেন, বার্মিস পাইথনটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে। ডিমগুলিও নিরাপদে রাখা হয়েছে। দু’দিন আগেই কোচবিহারের রাজবাড়ি থেকেও উদ্ধার হয়েছিল ৬ ফুটের অজগর। তবে কোচবিহারে একসঙ্গে এতগুলি অজগরের ডিম উদ্ধারের ঘটনা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।

হাতির তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

Image
  শাহরুখ আনসারী, ধুপগুড়িঃ রাত তখন ১ টা ।  গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর ৫৫ এর মিনতি রায়। হঠাৎই ঘুমের ঘোরে গজরাজের হানা। কোনক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতি দেবী। স্বামী হারা মিনতি দেবীর এখন একমাত্র সম্বল ঘরের কয়েকটি জিনিসপত্রই। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার মিনতি দেবীর।  মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রায় মগ্ন ছিল। বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী। ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়।  চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে হাতিটি ফের জঙ্গলের দিকে রওনা দেন। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। তবে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া জনবসতি এলাকার মানুষরা গজরাতের আতঙ্কে রাত কাটান বলে দাবি বাসিন্দাদে...