পূজার ব্যানার ফটোশুট

 


শুভ ঘোষ, কলকাতা: কাশফুলের গন্ধে ভেসে আসছে ঢাকের বাদ্য আওয়াজ যেনো মনে হয় মা জগদ্ধাত্রী আসছেন। ঠিক সেই মুহূর্তে বাঘাযতীন এ.পি স্টুডিওতে ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস এর উদ্যোগে জগদ্ধাত্রী পূজার ব্যানার ফটোশুটের আয়োজন করা হয়। সাগ্নিক চ্যাটার্জি ও অভিলাষা রায়ের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর ফটোশুট হয়ে গেলো। মডেলদের পোশাক এবং সাজসজ্জা ডিজাইনার হিসেবে উপস্থিত ছিলেন সোমা দাস(বুটিক)। এই দিনের এই ফটোশুটে ছোট-বড় বহু মডেলরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা রক্ষিত, নেহা দাস,পর্ণা বল,পর্ণালী গুহ,ময়ূরীকা সাধুখাঁ।ইনাদের মেকাপ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছেন মেঘা ঘোষ। ফটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন ঈশীতা দাস। 

Comments

Popular posts from this blog

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক