গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রতিবাদ

 


সুমন্ত দাস,সোনারপুর: ডায়মন্ড হারবার যাদবপুর  সাংগঠনিক  জেলা তৃণমূল  যুব কংগ্রেসের উদ্যোগে রাজপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো। বিগত কয়েকদিন ধরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ‍্যা্য়  তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদককে অনবরত আক্রমন করে চলেছেন। তার প্রতিবাদে ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক  জেলার তৃণমূল  যুব সভাপতি  সোমনাথ  বনিকের নেতৃত্বে  এক অভিনব প্রতিবাদ কর্মসূচি  পালিত হল  রাজপুরে। এদিন রাজপুরে সোমনাথ এর নেতৃত্বে  যুব তৃণমূলের  কর্মীরা গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে সকাল সকাল শুভেন্দু বাবুর মেদিনীপুরের বাড়ির উদ্দেশ্যে  রওনা দেন। রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দে জানান,  শুভেন্দু বাবুর মানসিক সুস্হ‍্যতা কামনার জন‍্য এমন উদ্যোগ নিয়েছি আমরা। তিনি আরো বলেন , আমরা চাই শুভেন্দু বাবুর শুভ বুদ্ধির উদয় হোক। 




Comments

Popular posts from this blog

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

হুগলিতে সারা বাংলা ওপেন তাইকোণ্ড প্রতিযোগিতা