চোর সন্দেহে
গণপিটুনি
অনিন্দিতা চক্রবর্তী , মালদা , ২০শে নভেম্বরঃ মঙ্গলবার নালাগোলা থেকে মালদা
যাওয়ার সুপারফাস্ট বাসে শিশু চোর সন্দেহে
বছর ৪৫ এর এক মহিলাকে আটক করা হয়। ঘটনাটি ঘটে সন্ধ্যে ৮টা নাগাদ । দুটি বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখিয়ে
বাড়ি ফেরার পথে মানসিক ভারসাম্যহীন এই মহিলাটিকে শিশু চোর সন্দেহে চলন্ত বাসেই গণপিটুনি
দেওয়া হয় । ঘটনাটিকে ঘিরে বাসে এক চাঞ্চল্যের সৃষ্টি হয় । বেশ খানিকক্ষণ পরে তারাশঙ্কর
চ্যারিটি নামক মালদার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্পলাইনে ফোন করে জানালে তারা
ইংরেজবাজার থানার সহায়তায় মালদার রথবাড়ি এলাকার একটি Indian Oil পেট্রোল পাম্প থেকে বাসটি সহ মহিলাটিকে উদ্ধার করে। সংগঠনের সদস্যরা বেশ খানিকক্ষন জিজ্ঞাসাবাদ করে মহিলাটির শশুরবাড়ি সম্পর্কে
জানতে পারে। সূএের খবর, মালদার গোপালগঞ্জ এলাকার বাহান্নকুড়ি গ্রামের বাসিন্দা
সীমা বিশ্বাস সোমবার থেকে নিখোঁজ ছিলেন । চার সন্তানের মা সীমা দেবী মানসিক
রোগাক্রান্ত ছিলেন । তাই বাচ্চাদের ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা
হারিয়ে ফেলেন । তাঁর জেরেই ঘটে এই বিপত্তি। বাসের যাত্রীরা অনুমান করছিল, মহিলাটি একজন শিশু
চোর। তাঁকে বারংবার বাড়ির কথা, ফোন নম্বর এই সব জানতে চাওয়া হলেও কিছু ঠিকভাবে
জানাতে পারছিল না। সন্দেহের বশে বাসের সকলে মিলে শিশু সমেত মহিলাটিকে মারধর করে ।
পরিবারের লোকেদের অনুমান, সঠিক সময় মালদার এই মালদার এই স্বেচ্ছাসেবী সংগঠন এসে না
পৌছালে হয়তো সুস্থভাবে সীমা দেবীকে তাঁর পরিবার খুজে পেত না। এই সংগঠনের সদস্যদের সাহায্যে
সেদিন রাত ১১ টা নাগাদ সঠিক প্রমাণ সমেত স্বামী খুদু বিশ্বাস এবং তাঁর পরিবারের
হাতে সীমা দেবী এবং তাঁর বাচ্চাদের তুলে দেওয়া হয় । বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃগতিময় জীবনের বাঁধাকে অতিক্রম করতে যে বা যারা সমাজ জীবনে বিশেষভাবে দাগ রেখেছেন বা খ্যাতি লাভ করেছেন তাঁদের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম দিয়ে। সেই সব মানুষদের আলাদা করে বরণ করে বাংলা ও বাঙ্গালীর সকল স্তরের বরণীয় ব্যাক্তিদের নিয়েই গীতাঞ্জলি আয়োজিত "বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০" নেহেরু চিলড্রেনস মিউজিয়ামে হয়ে গেলো। এদিনের সন্ধ্যায় এই পুরষ্কার পেলেন সমাজে বিভিন্ন পেশায় সফল ব্যাক্তিরা। প্রথমেই মুম্বাই থেকে ভার্চ্যুয়ালের মাধ্যমে পুরষ্কৃত হলেন শ্রীনন্দী (সৃজনশীল নৃত্যশিল্পী)। এরপর ডাক্তার অরুণাভ লালা ( অস্থি রোগ বিশেষজ্ঞ), সুধীর দত্ত( সংগীত পরিচালক), সাবির আহমেদ ( সমাজসেবী), কাশীনাথ দাস ও লক্ষী দাস ( সমাজসেবী) মৃগাঙ্ক ব্যানার্জী (শিশু সাহিত্যিক), সোহিনী হুসেন (উদ্যোগপতি ও সমাজসেবী), অনুপ বর্ধন ( সাংবাদিক), আলথিয়া ফিলিপস ( সাংবাদিক), সুবীর কুমার ঠাকুর ( অর্থনীতিবিদ), পরী (সমাজসেবা সংগঠন), জয়দেব সিকদার ( সমাজকর্মী), বিশ্বজিৎ মন্ডল ( সমাজসেবক), সমু মিত্র( চলচ্চিত্র সংগঠক), শিবনাথ দে সরকার এবং...
Comments
Post a Comment