কুমুদ সাহিত্য মেলা ২০২১

 


কুমুদ সাহিত্য মেলার আমন্ত্রণপত্র 



সাহিত্যসাথী, 


আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবির বসতভিটেয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ' কুমুদ সাহিত্য মেলা'। ওইদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনাজ্ঞাপন থেকে বাউলগান সহ কবিতার আসর চলবে।সংবর্ধনা প্রাপকেরা হলেন - কুমুদ সাহিত্য রত্ন ( কবি - মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়), নজরুল ইসলাম রত্ন ( সঙ্গীতশিল্পী - সোনালী কাজী),  বিধান রায় রত্ন ( শিক্ষাবিদ - গৌতম তালুকদার),  সমীরণ চৌধুরী রত্ন ( ইতিহাসবিদ - সর্বজিত যশ), নুরুল হোদা রত্ন ( আইনজীবী - আনসার মন্ডল),  সমীর ভট্টাচার্য রত্ন ( সাংবাদিক - গোপাল দেবনাথ),  বর্ধমান রত্ন ( প্রাক্তন জাতীয় ভলিবলার - দেব কুমার ঘোষ),  রেজাউল করীম রত্ন ( চিকিৎসক - ডক্টর শিশির বিশ্বাস),  শান্তিনিকেতন রত্ন ( নাট্যকার  - গোঁরাচাদ মল্লিক),  ভাতার রত্ন ( অধ্যাপক - ডঃ ইমানুর রহমান),  মেমারি রত্ন ( কবি - বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়),  গলসি রত্ন ( সাংবাদিক - আজিজুর রহমান)।  এছাড়া 'বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক' এর তরফে সাংবাদিক - দারকানাথ দাস, শিক্ষক - সাধন মন্ডল, সাংবাদিক - আমিরুল ইসলাম, বাচিক শিল্পী - নেপা চক্রবর্তী, শিশু সাহিত্যিক - পার্থ মুখোপাধ্যায় দের কে স্মারক তুলে দেওয়া হবে। এই কুমুদ সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দেবাশীষ দাস ( সাধারণ সম্পাদক - আইজেএ),  বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন প্রবীর চট্টপাধ্যায়, প্রমুখজন। 



ওইদিন সপরিবারে আসবার আমন্ত্রণ জানাই। 


শুভেচ্ছান্তে 


মোল্লা জসিমউদ্দিন ( সম্পাদক) 

শ্যামলাল মকদমপুরী, খায়রুল আনাম, সেখ সামসুদ্দিন, সেখ নিজাম আলম, জ্যোতিপ্রকাশ মুখার্জি, সোমনাথ ভট্টাচার্য, সুদিন মন্ডল, সৈয়দ আজাহার আলি,ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ঘোষ, দীপঙ্কর সমাদ্দার

Comments