মঙ্গলবার , ২০ এপ্রিল , রাত আন্দাজ সাড়ে বারোটা। টালিগঞ্জ এলাকার চারু মার্কেট থানায় খবর আসে , টালিগঞ্জ ফাঁড়ির একটি বেসরকারি হাসপাতালের সামনে জটলা করছেন উত্তেজিত কিছু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন চারু মার্কেট থানার ওসি , ইনস্পেক্টর সুভাষ অধিকারী , সঙ্গে অ্যাডিশনাল ওসি , ইনস্পেক্টর সৈয়দ সিরাজুল আলম , এবং সাব - ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস , জয়দেব বৈরাগী , ও রাজু দেবনাথ সহ থানার একটি ফোর্স। হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন , কিছুক্ষণ আগেই সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা , কিন্তু তার পর থেকে ক্রমাগত রক্তক্ষরণের ফলে তাঁর শারীরিক অবস্থা দ্রুত আশঙ্কাজনক হয়ে উঠছে। হাসপাতালের সামনে জড়ো হয়েছেন তাঁরই উদ্বিগ্ন পরিজনেরা। যে মহিলা চিকিৎসক এবং তাঁর সহকর্মী সন্তান প্রসব করিয়েছিলেন , তাঁরা দুজনেই বাড়ি চলে গিয়েছেন। চিকিৎসকের বাড়ি রাজারহাটের নিউটাউনে , এবং সহকর্মীর বাড়ি হাজরা এলাকায় বলে জানা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে আর সময় নষ্ট না করে চিকিৎসক ও তাঁর সহকর্মীর সঙ্গে ফোনে যোগা...
Comments
Post a Comment