মাটিগাড়ায় একাধিক পিস্তল ও কার্তুজ সহ ধৃত চার



ভাস্কর বাগচী, শিলিগুড়িঃ মাটিগাড়া থানায় বেশকিছু পিস্তল সহ ৪ জনকে গ্রেপ্তার করা হল। আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একাধিক পিস্তল ও কার্তুজ পাওয়া গিয়েছে। বিক্রির জন্য পিস্তল ও কার্তুজ আনা হয়েছিল। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি আলাদা মামলা এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুমন চৌধুরী, ভানু কুমার, মহম্মদ সাদ্দাম আলম ও রাহুল ত্রিক্ষত্রী। পুলিশ সূত্রে খবর সব মিলিয়ে প্রায় ৯১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।  রাহুল কালিম্পংয়ের বাসিন্দা। বাকিরা বিহারের বাসিন্দা। ১৪ দিনের হেফাজতে নিয়েছে

Comments

Popular posts from this blog

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক