হজ যাত্রীদেরকে ভ্যাকসিন প্রদান

 

 সুমন্ত দাস, দঃ ২৪ পরগনাঃ ডায়মন্ড হারবার জেলার সি এম ও এইচ জয়েন্ত কুমার শুকুলের এর তত্ত্বাবধানে রাজ্য সরকারের উদ্যোগে এদিন ২৩৬ জন হজ্জ্ব যাত্রীকে ভ‍্যাকসিন প্রদান করা হল। এই জন্য ডায়মন্ড হারবার হাসপাতালের অডিটোরিয়ামে বিশেষ ভাবে ভ্যাকসিন ক্যাম্প শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন সি,এম,ও,এইচ জয়ন্ত কুমার সুকুল,ডেপুটি সি,এম,ও,এইচ সোনালী দাস,ডায়মন্ড হারবার সাস্থ্য জেলার কভিড যোদ্ধা ও বুক অব রেকর্ডস প্রাপ্ত ডাক্তার আকবর হোসেন সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। 

জেলা স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত কুমার সুকুল বলেন এবারের হজ্জ্ব যাত্রীদের শারীরিক সুস্থ‍্যতার কথা মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি এমন উদ্যোগে স্বভাবত খুশী হজ্জ্ব যাত্রীরা

Comments

Popular posts from this blog

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক