আপাতত শীতের দেখা নেই

মনোজ দাস , কলকাতাঃ ডিসেম্বর মাস শুরু হয়ে গেলেও শীত আসবে যে কবে সেই নিয়েই এখন চিন্তীন্ত শহরবাসী । সকালে আকাশ কুয়াশায় আচ্ছাদিত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাতাসের উষ্ণতার পরিমাণও ক্রমশ বাড়তে থাকে । আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজকের অন্যান্য দিনের  চেয়ে আকাশ সারাদিন যথেষ্ট পরিষ্কার ছিল। আজকের সর্বোচ্চ তাপমাত্রা  ২৮•৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫•১  ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে ৩ ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ রয়েছে শতাংশ । শীত আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে। 

Comments

Popular posts from this blog

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

ঐতিহ্যের স্বীকৃতি ও মানবিকতার মেলবন্ধন