জেলা জুড়ে নির্বাচনের প্রস্তুতি

বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুরঃ   ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্যে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কর্মসূচী গ্রহণের কাজ। দিদিকে বলো কর্মসূচীর পর এবার জনপ্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রতিটি গ্রামের উন্নয়নের ব্যাপারে খুঁটিনাটি খবর রাখতে এবার তৎপর হলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীমতি অর্পিতা ঘোষ। জেলার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সারাদিন ব্যাপী এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। আগামীদিনে জেলার উন্নয়নের ক্ষেএে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই সব ব্যাপারে এইদিন তিনি এই কর্মশালায় সকলের সাথে খোলাখুলি আলোচনাও করেন ।  সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন cwc র চেয়ারম্যান ও জেলার কার্যকরী সভাপতি শ্রী  দেবাশিস মজুমদার মহাশয় ও দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ এবং বহু দলীয় কর্মীরা।




Comments

Popular posts from this blog

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

হুগলিতে সারা বাংলা ওপেন তাইকোণ্ড প্রতিযোগিতা